MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • ১২ টি রাশির মধ্যে ৮ টি রাশির ভাগ্য ফিরবে এই সপ্তাহে, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

১২ টি রাশির মধ্যে ৮ টি রাশির ভাগ্য ফিরবে এই সপ্তাহে, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : Jayita Chandra
Published : Aug 15 2021, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ–  সঙ্গীর জন্য সংসারে কোনও বিবাদের মীমাংসা হতে পারে। ফাটকা ব্যবসায় লাভ হবে কিন্তু খুব সাবধান থাকতে হবে। প্রেমের ব্যপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি হতে পারে। আয় ব্যয়ের সমতা রক্ষা করতে পারবেন না। সপ্তাহের শেষের দিকে ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। জমি কেনা বেচার জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। টাকা পয়সা নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করবেন। চেষ্টার সাফল্য মিলতে পারে। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ– সপ্তাহের প্রথম দিকে স্ত্রীর শরীর নিয়ে কিছু খরচ বাড়তে পারে। সপ্তাহের মধ্যভাগে বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদের যোগ রয়েছে। বিবাহ ব্যপারে কোনও আলোচনা না করাই ভাল হবে। কোনও কারনে মনে খুব ভয় কাজ করবে। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। শরীরিক সমস্যা দেখা দিতে পারে। বন্ধু বেশী কোনও শত্রুর জন্য ব্যবসার ক্ষতি হতে পারে। সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট  বাড়তে পারে। কর্মচারী নিয়ে কোনও বিবাদ হতে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসার জন্য চিন্তা করুন। সব কাজের জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে হতে পারে। 

312

মিথুন– সপ্তাহের প্রথম দিকে কাজের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুজনের সাহায্যে সংসারের কোনও সমস্যা থেকে উদ্ধার হবেন। জমি ক্রয় বিক্রয়ের যোগ রয়েছে। পরিশ্রম করেও ভাল পারিশ্রমিক পাবেন না। সঙ্গীর শরীর নিয়ে চিন্তার সম্ভাবনা রয়েছে। শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। বাড়িতে বিবাহের জন্য কোনও আলোচনা হতে পারে। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারনে ভুল বোঝাবুঝি হতে পারে। অতিরিক্ত দৌড়ঝাঁপের ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। মনের ইচ্ছা পূরণ হতে পারে।

412

কর্কট– সপ্তাহের প্রথম দিকে ব্যবসার ব্যপারে কোনও চাপ বাড়তে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসায় পা বাড়ানো উচিৎ। বাড়িতে কোনও নতুন অতিথির আগমন হতে পারে। ব্যবসার ফল ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও শত্রুর জন্য পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের স্বভাব নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। নিজের কারও জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে। 

512

সিংহ– সন্তানকে নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে। শরীরিক পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে।  সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পাতে পারে। কোনও আত্মীয় বাড়িতে আসায় আপনার উপকার হতে পারে। অপরের থেকে অপদস্ত হওয়ার সম্ভাবনা বেশি। প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। ধর্মস্থানে কিছু অর্থ দান করতে হতে পারেন। শেয়ার বাজারে যুক্ত না হওয়াই ভাল। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। 

612

কন্যা– সপ্তাহের প্রথম দিকে বাড়তি কোনও উপার্জন করার আগে বার বার চিন্তা করুন। মধ্যভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরিক সমস্যা হতে পারে। সন্তানের পড়াশুনার জন্য মনে আনন্দ বাড়তে পারে। অফিসে কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে। শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। স্ত্রীর জন্য কোনও শুভ খবর পেতে পারেন। নিজের কাজের ওপর গর্ভবোধ হবে। বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন।

712

তুলা– দূরের কোনও আত্মীয়ের থেকে খারাপ খবর আসতে পারে। ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভালো। বিনিয়োগ বেশি করা ভালো হবে না। কোনও প্রতিযোগীতামূলক কাজে বাধা আসতে পারে। মায়ের কারণে চিন্তা বৃদ্ধি পাবে। পড়াশুনাতে ফল ভালো হবে। স্বামী-স্ত্রী বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। এই সপ্তাহে শরীর নিয়ে চিন্তার কারণ হতে পারে। প্রেমের কারণে কোনও প্রকার কষ্ট আসতে পারে। ব্যবসার ব্যপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজের চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। 

812

বৃশ্চিক– সপ্তাহের প্রথম দিকে বিবাহের জন্য শুভ সময় আসছে। পাশের বাড়ির সঙ্গে সমস্যার সমাধান। অর্থ সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। গুরুজনের সঙ্গে কোনও আলোচনা করে তবে সিদ্ধান্ত গ্রহণ করুন। বিবাহিত জীবন ভাল কাটবে। টাকা পয়সা বুঝে খরচ করুন, ব্যয় বহুল সময়। সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। যারা কাপড়ের ব্যবসা করেন তাদের শুভ সময়। টিউমার নিয়ে কোনও প্রকার সমস্যা বাড়তে পারে। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার হবেন। ব্যবসায় টাকা পয়সা লাগাতে পারেন।  নিয়মিত কাজে বাধা আসতে পারে। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে।

912

ধনু - পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য খুব ভাল সময়। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। বিবাহ জীবনে ভাল- মন্দ মিশিয়ে চলতে পারে। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অর্থ ভাগ্য মধ্যম থাকবে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব ভাল সময়। সপ্তহের প্রথম দিকে নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনও আনন্দ অনুষ্ঠান হতে পারে। অফিসে কোনও ভালো বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টার সাফল্য আসতে পারে। সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসবে। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতা থাকবে।

1012

মকর -  ব্যস্ততার জন্য ভালো কাজ হাতছারা হতে পারে। বাবার সঙ্গে মতের অমিল  হতে পারে। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। অফিসের বহু পুরনো সমস্যা মিটে যাবে। সপ্তাহের প্রথমে ব্যবসার স্থানে খুব ভালো ফল পাবেন কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য সঞ্চয় কম হবে। সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হবেন। সপ্তাহের শেষের দিকে লিভারের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে।

1112

 কুম্ভ– সংসারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। বাড়িতে নতুন কোনও অতিথি আসতে পারে। পরিবারের সকলকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। কোনও প্রিয়জনের থেকে কষ্ট পেতে পারেন। নতুন কোনও আয়ের সন্ধান আসতে পারে। এই সপ্তাহ ভালো মন্দের ভিতর দিয়ে কাটবে। প্রথম দিকে খরচ বাড়বে এবং অপরের জন্য সংসারে অশান্তি হতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। শ্বশুরবাড়ি থেকে কোনও প্রকার পাওনা হতে পারে। ব্যবসায় কোনও কর্মচারীকে নিয়ে সমস্যা হতে পারে। চাকুরিজীবীদের জন্য চাপ বাড়তে পারে।
 

1212

মীন– বেকারদের আশা পূরন না হওয়ার জন্য হতাশা আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও বিপদ হতে পারে। সন্দেহ নিয়ে স্ত্রীর সঙ্গে খুব আশান্তি হতে পারে। অর্থ নিয়ে একটু চাপ বাড়তে পারে। শিল্পীদের জন্য সময় খুব ভাল। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন। অপব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। বাড়ির কাজের জন্য অফিসে ব্যঘাত হতে পারে। তবে শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। কাজের জন্য নতুন কোনও চেষ্টা বাড়তে পারে। সন্তানের পড়াশুনার জন্য নতুন কোনও চিন্তা ভাবনা হতে পারে। প্রয়োজনীয় বিষয়ে তাড়াতাড়ি এগিয়ে যান। গৃহ নির্মাণের জন্য অর্থ খরচ হবে।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

JC
Jayita Chandra
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(4.0 ov)3/1
Day 3
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: বিজয়া দশমীর দিন ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Ajker Rashifal: মহানবমী ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image3
Honest Zodiac Signs: মিথ্যা বলতে পারে না এই ৪ রাশি, মুখের ওপর সত্যি কথা বলে দেয়!
Recommended image4
Ajker Rashifal: মহাষ্টমীতে ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Weekly Horoscope: দুর্গা পুজোর এই সপ্তাহটি কেমন কাটবে ১২ রাশির! দেখুন আপনার এই সপ্তাহের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved