MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • এই সপ্তাহে ৩ রাশির আয় বৃদ্ধি পাবে, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

এই সপ্তাহে ৩ রাশির আয় বৃদ্ধি পাবে, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : Jayita Chandra
Published : Jul 18 2021, 01:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ-  গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের খুব ভাল সময়। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অর্থ ভাগ্য মধ্যম থাকবে। সপ্তাহের প্রথম দিকে নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। শারীরিক দুর্বলতা থাকবে। পায়ের কোনও সমস্যা বাড়তে পারে। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। বিবাহিত জীবনে ভাল- মন্দ মিশিয়ে চলবে। বাড়িতে কোনও আনন্দ অনুষ্ঠান হতে পারে। অফিসে কোনও ভালো বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টার সাফল্য আসতে পারে।  সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসবে। 

212

বৃষ– ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। অফিসের বহু পুরনো সমস্যা মিটে যাবে। সপ্তাহের প্রথমে ব্যবসার স্থানে খুব ভালো ফল পাবেন কিন্তু শেষের দিকে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য সঞ্চয় কম হবে। সপ্তাহের শেষের দিকে হৃদরোগের সমস্যায় ভোগান্তির যোগ রয়েছে। বাবার সঙ্গে মতের অমিল হতে পারে। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে।

312

মিথুন–  স্বামী-স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ব্যপারে সচেতনতা বাড়তে পারে, তবে ব্যবসার দিক দিয়ে সপ্তাহটি ভালো। কোনও প্রতিযোগীতামূলক কাজে বাধা আসতে পারে। পরিবারে কোনও সমস্যা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে। দূরের কোনও আত্মীয়ের থেকে খারাপ খবর আসতে পারে। বিনিয়োগ বেশি করা ভালো হবে না। মায়ের কারণে চিন্তা বৃদ্ধি পাবে। গঠনমূলক কাজের জন্য চিন্তা ও নতুন পরিকল্পনায় সফল হতে পারেন। পড়াশুনাতে ফল ভালো হবে। 

412

কর্কট–   পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যেতে হতে পারে। সন্তানের ব্যবহারে মানসিক কষ্ট  বাড়তে পারে। সব কাজের জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। কর্মচারী নিয়ে কোনও  বিবাদ হতে পারে। এই সময়ে বিবাহ সংক্রান্ত কোনও আলোচনা না করাই ভাল। কাউকে বিশ্বাস করলে ঠকতে হতে পারে। সপ্তাহের প্রথম দিকে শরীরিক সমস্যা দেখা দিতে পারে।খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসার জন্য চিন্তা করুন। সপ্তাহের মধ্যভাগে বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদের যোগ রয়েছে। 

512

সিংহ– ব্যবসায় কোনও কর্মচারীকে নিয়ে সমস্যা হতে পারে। প্রথম দিকে খরচ বাড়বে এবং অপরের জন্য সংসারে অশান্তি হতে পারে। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। চাকুরিজীবীদের জন্য চাপ বাড়তে পারে। পরিবারের সকলে অনেক দিন পর একসঙ্গে সময় কাটাতে পারবেন। এই সপ্তাহ ভালো মন্দের ভিতর দিয়ে কাটবে। সংসারে অভাবের যোগ দেখা দিতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও প্রিয়জনের থেকে কষ্ট পেতে পারেন। 

612

কন্যা-   কাজের লোকের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত কাজের জন্য ফলে শারীরিক দুর্বলতা আসতে পারে। মনের ইচ্ছা পূরণ হতে পারে।  গুরুজনের সাহায্যে সংসারের কোনও সমস্যা থেকে উদ্ধার হবেন। সঙ্গীর শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও কারনে ভুল বোঝাবুঝি হতে পারে। বাড়িতে বিবাহের জন্য কোনও আলোচনা হতে পারে। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে। পরিশ্রম করেও ভাল পারিশ্রমিক পাবেন না। 

712

তুলা – গৃহ নির্মাণের জন্য অতিরিক্ত অর্থ খরচ হবে। শিল্পীদের জন্য সময় খুব ভাল। বাড়ির কাজের জন্য কাজের জায়গায় ব্যঘাত হতে পারে। নতুন কাজের জন্য চেষ্টা বাড়তে পারে। বেকারদের আশা পূরন না হওয়ার জন্য হতাশা আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও বিপদ হতে পারে। সন্দেহ নিয়ে সঙ্গীর সঙ্গে আশান্তি হতে পারে। সন্তানের পড়াশুনার জন্য নতুন কোনও চিন্তা ভাবনা হতে পারে। শত্রুপক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করতে পারেন। অপব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। 

812

বৃশ্চিক– সংসারে কোনও  দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। সপ্তাহের প্রথম দিকে যারা কাপড়ের ব্যবসা করেন তাদের শুভ সময়। বিবাহের জন্য শুভ সময় আসছে। পাশের বাড়ির সঙ্গে সমস্যার সমাধান। অর্থ সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। গুরুজনের সঙ্গে কোনও আলোচনা করে তবে সিদ্ধান্ত নিন। বিবাহিত জীবন ভাল কাটবে। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার হবেন। ব্যবসায় টাকা পয়সা লাগাতে পারেন। টাকা পয়সা বুঝে খরচ করুন, ব্যয় বহুল সময়। নিয়মিত কাজে বাধা আসতে পারে। 

912

ধনু– প্রেমে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর উৎসাহে ব্যবসায় নতুন কোনও উন্নতির আশা রাখতে পারেন। শরীরিক পরিশ্রম বৃদ্ধি পাবে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পাতে পারে। কোনও আত্মীয়ের জন্য আপনার উপকার হতে পারে। ধর্মস্থানে কিছু অর্থ দান করতে হতে পারেন। শেয়ার বাজারে যুক্ত না হওয়াই ভাল। সন্তানকে নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ হতে পারে। অপরের থেকে অপদস্ত হওয়ার সম্ভাবনা বেশি। 

1012

মকর– পেটের যন্ত্রণাতে কষ্ট পেতে পারেন। বাড়তি কোনও উপার্জন করার আগে বার বার চিন্তা করুন। মধ্যভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরিক সমস্যা হতে পারে। বাড়ি তৈরির পরিকল্পনা করতে পারেন। সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কোনও  সমস্যা বাড়তে পারে। অফিসে কোনও জটিলতা থাকলে তা কেটে যাবে। স্ত্রীর জন্য কোনও শুভ খবর পেতে পারেন। নিজের কাজের জন্য গর্ভবোধ হবে। সন্তানের পড়াশুনার জন্য মনে আনন্দ বাড়তে পারে। 

1112

কুম্ভ–  টাকা পয়সা নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে। ব্যবসা ভাল চললেও সঞ্চয় ভাগ্য খুব একটা ভাল নয়। অনিচ্ছাকৃত ভাবে কোনও কাজ ফেলে রাখবেন না। আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে। সপ্তাহের শেষের দিকে সঙ্গীর জন্য সংসারে কোনও বিবাদের মীমাংসা হতে পারে। আয় ব্যয়ের সমতা রক্ষা করতে পারবেন না। জমি কেনা বেচার জন্য কিছু সময় ব্যস্ত হতে হবে। সাফল্য মিলতে পারে। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করবেন। 

1212

মীন– কোনও শত্রুর জন্য পরিবারের সঙ্গে বিবাদ হতে পারে। সন্তানের স্বভাব নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। ব্যবসার ব্যপারে কোনও চাপ বাড়তে পারে। সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় লাভ না হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের কারও জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট দেখা দিতে পারে। বাড়িতে কোনও নতুন অতিথির আগমন হতে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন কোনও ব্যবসায় পা বাড়ানো উচিৎ। 

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: আজ নীরবতা পালন করাই উত্তম হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: আজ কোনও আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Love Horoscope: আপনার আত্মসম্মান বজায় রাখার চেষ্টা করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image5
Money Horoscope: আজকে জীবিকার দিক থেকে সাফল্য পেতে পারেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved