MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নেতাজীর ১২৫তম জন্মদিনে কলকাতায় প্রধানমন্ত্রী, দিনভর কর্মসূচিতে কেমন ছিল মোদীর সফর

নেতাজীর ১২৫তম জন্মদিনে কলকাতায় প্রধানমন্ত্রী, দিনভর কর্মসূচিতে কেমন ছিল মোদীর সফর

নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। শনিবার নেতাজীর ১২৫তম জন্মদিনে কলকাতা সফর করলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পৌঁছে নেতাজী ভবন, ন্যাশনাল লাইব্রেরি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। নেতাজীর জন্মদিনের জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে হাজির থাকলেন প্রধানমন্ত্রী। সর্বশেষে নেতাজীর ভাবধারায় অনুপ্রাণিত হয়ে ভাষণ দিলেন নরেন্দ্র মোদী।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Jan 23 2021, 11:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ঘড়িতে তখন ২টো ৪৫। কলকাতা বিমানবন্দরে নামল প্রধানমন্ত্রীর বিমান। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মন্ত্রী পূর্ণেন্দু বসু। সেখান থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সে যান নরেন্দ্র মোদী।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রেসকোর্স থেকে সোজা চলে যান নেতাজী ভবনে। যদিও, তাঁর সফরসূচিতে নেতাজী ভবনে যাওয়ার কথা ছিল না বলে সূত্রের খবর। শেষ মুহূর্তে সফরসূচি অন্তর্ভুক্ত হয়েছে নেতাজীর বাসভবন।
310
কড়া নিরাপত্তার মধ্যে নেতাজীর বাসভবনে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে স্বাগত জানান চন্দন বসু, স্বপন দাশগুপ্ত সহ অন্যান্যরা। নেতাজীর বাসভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। মোদীর সফরসঙ্গী ছিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়।
410
নেতাজী ভবনে ১৫-২০ মিনিট সময় কাটান প্রধানমন্ত্রী। তারপর সেখান থেকে সটান চলে যান ন্যাশনাল লাইব্রেরিতে। জাতীয় গ্রন্থাগারের এক নম্বর গেট দিয়ে ঢোকে নরেন্দ্র মোদীর কনভয়। ন্যাশনাল লাইব্রেরিতে ঢুকেই নেতাজীর মূর্তিতে পুষ্প অর্পণ করেন প্রধানমন্ত্রী।
510
জাতীয় গ্রন্থাগারে একটি আন্তর্জাতিক আলোচনা চক্রে যোগ দেন। ঐতিহ্যবাহী ন্যাশনাল লাইব্রেরির বিভিন্ন জায়গা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
610
কলকাতা ন্যাশনাল লাইব্রেরি ভারতের বৃহত্তম গ্রন্থাগার। বর্তমানে এই গ্রন্থাগারে ২০ লক্ষ বই এবং ৫ লক্ষ পাণ্ডুলিপি রয়েছে। জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
710
জাতীয় গ্রন্থাগার থেকে বেরিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিতরে আগে থেকেই উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
810
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সংগ্রহশালায় ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও মোদীর সঙ্গে সংগ্রহশালা ঘুরে দেখেন। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
910
ভিক্টোরিয়া মেমোরিয়ালে প্রধানমন্ত্রীর সামনে একলা চলো রে গান গেয়ে শোনান সঙ্গীত শিল্পী উষা উথ্থুপ। ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং কেন্দ্রীয় তথ্য সংস্কৃতিমন্ত্রীকে।
1010
সেখানে নেতাজীর সেনানায়কদের উত্তরীয় পরিয়ে তাঁদের সম্মান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী। যদিও, মমতা বক্তব্য না রেখে বয়কট করেন। শেষমেষ স্মারক বক্তত্বা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC vs BJP: 'অভিষেকের নির্দেশেই চুরি!' রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির
Recommended image2
SSC দুর্নীতির গোপন তথ্য ফাঁস করবেন ২ অভিযুক্ত! রাজসাক্ষী হতে চেয়ে CBI মামলায় আবেদন
Recommended image3
'বিচার ব্যবস্থা এগোচ্ছে না'! RG Kar-কাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে আবারও 'হতাশা প্রকাশ' রত্না দেবনাথের
Recommended image4
Madan Mitra: 'বিজেপি নিজের স্বার্থেই মমতাকে টিকিয়ে রাখবে'! সেটিং তত্ত্বে বিস্ফোরক মদন মিত্র
Recommended image5
Yuva Shakti: শুরু হচ্ছে 'যুবশক্তি'র আবেদন প্রক্রিয়া! এই নথি জমা না দিলে বাতিল হয়ে যাবে আবেদন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved