MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • তৃণমূলের প্রাক্তন সাংসদের সম্পত্তির পরিমাণ কত, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে শিরোনামে দীনেশ ত্রিবেদী

তৃণমূলের প্রাক্তন সাংসদের সম্পত্তির পরিমাণ কত, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে শিরোনামে দীনেশ ত্রিবেদী

একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা দলবদল করে চলে যাচ্ছেন বিজপিতে। সেই তালিকায় এখনও পর্যন্ত নাম না উঠলেও জল্পনা রয়েছে সদ্যো ইস্তফা দেওয়া রাজ্যসভার সাংসদ দীনেস ত্রিবেদীকে নিয়ে। দিন কয়েক আগেই হঠাৎই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। দীর্ঘ দিনের সাংসদ তিনি। রেলমন্ত্রীর কুরশিতেও বসেছিলেন একটা সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দীনেশ ত্রিবেদী। ভোটের আগে একবার নজর দিন তাঁর সম্পত্তির দিকে। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Feb 19 2021, 03:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

দিনেশ ত্রিবেদী। রাজ্য রাজনীতিতে পরিচিত নাম। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট ছিলেন তিনি। প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা না করলেও কিছু দিন ধরে দূরত্ব বাড়ছিল। দিন কয়েক আগেই সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি আচমকাই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিল। যদিও এখনও পর্যন্ত দলবদলের কথা তিনি ঘোষণা করেননি। কিন্তু নিজের টুইটার হ্যান্ডেল থেকে সরিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। সেই সঙ্গে বলেছেন দলের রাশ আর তাঁর হাতে নেই। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26

বিজেপি স্বাগত জানিয়ে রেখেছে তাঁকে। কিন্তু এখনও তেমন কোনও ঘোষণা করেননি দীনেশ ত্রিবেদী। দিল্লির রাজনৈতিক মহলে জোর জল্পনা তিনি মুকুল রায় অর্জুন সিংদের পথ ধরে গেরুয়া শিবিরেই নাম লেখাচ্ছেন। দীর্ঘ দিনের সাংসদ তিনি। জন্মসূত্রে গুজরাত যোগ রয়েছে তাঁর। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহর তীব্র প্রশাংসাও করেছেন। ব্যবসায়ী পরিবারে জন্ম দীনেশের। 

36

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সেন্টজেভিয়ার্স কলেজ থেকে বিকম ডিগ্রি রয়েছে তাঁর। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মাস্টার্স ডিগ্রি রয়েছে। নিজেকে সমাজকর্মী হিসেবেই দাবি করেছেন তিনি। তাঁর স্ত্রী বৈজ্ঞানীক ও একটি সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। 
 

46

কলকাতার বালিগঞ্জের ভোটার তিনি। কলকাতারই বাসিন্দা তিনি। নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। ঋণ রয়েছে এক কোটি টাকা।

56

দীনেশ ত্রিবেদী জানিয়েছেন ২০১৮-১৯ সালে তিনি ৯ লক্ষ টাকারও বেশি ইনকমট্যাক্স দেন। আর তাঁর স্ত্রী আয়কর দেন ২৩ লক্ষ টাকা। তাঁর নামে কোনও ক্রিমিলান কেস নেই বলেও জানিয়েছেন তিনি। 

66

নথি অনুযাযী দীনেশ ত্রিবেদীর স্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকারও বেশি। আর অস্থাবর সম্পত্তির পরিমাণ সাড়ে চার কোটি টাকার বেশি। এক কোটি টাকারও বেশি ঋণ রয়েছে তাঁর।   

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: স্কুল-কলেজের ১০০ মিটারের মধ্যে থাকবে না কোনও বিড়ি, সিগারেটের দোকান! রাজ্যে জারি কড়া নির্দেশ
Recommended image2
News RoundUp: স্কুলের লম্বা ছুটি থেকে অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপের দল ঘোষণা ভারতের, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image3
WB Winter Forecast: আন্দামান সাগরে ফের নতুন ঘূর্ণাবর্তের পূর্বাভাস, জাঁকিয়ে শীতের পথে বাধা বৃষ্টি!
Recommended image4
Bharosa Scheme: এই ডকুমেন্ট ছাড়া মিলবে না মাসে ২ হাজার, ভরসা স্কিম নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি
Recommended image5
Ration Card: রেশনে অনিয়মে শীর্ষে বাংলা! ৩৯.৫% রেশন গ্রাহক অযোগ্য, কেন্দ্রের রিপোর্টে বড় তথ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved