MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • টিকা নিয়েও করোনায় আক্রান্ত, রাজ্য়ে তৃতীয় দফা ভোটের আগে ভয়াবহভাবে বাড়ল সংক্রমণ

টিকা নিয়েও করোনায় আক্রান্ত, রাজ্য়ে তৃতীয় দফা ভোটের আগে ভয়াবহভাবে বাড়ল সংক্রমণ

কলকাতা-সহ রাজ্য়ে করোনা সংক্রমণ ভয়াবহ রুপ নিয়েছে। তীরের বেগে প্রায় প্রতিদিনই এগোচ্ছে সংখ্যা। আক্রান্ত হয়েছেন কমিশনের পর্যবেক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এদিকে রাজ্যে  ১ মাসের মধ্য়ে একদিনের করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৭ গুনেরও বেশি। ৫ মার্চ স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে সংক্রমণের  সংখ্যাটা ছিল ২৫৫। এদিকে মার্চ পেরিয়ে এপ্রিলে পা দিতেই তা প্রায় ৭ গুন বেড়ে দাড়িয়েছে   ১৯৫৭-এ। বেড়েছে মৃত্যু সংখ্যাও। সুস্থতার হারও হুহু করে নীচে নামছে ক্রমশ। এহেন পরিস্থিতি নিয়ে রীতিমত চিন্তায় চিকিৎসকেরা। ৫ এপ্রিল রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।  

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Apr 05 2021, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

রবিবারের    স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,  পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ২।  এবং  উত্তর ২৪ পরগণায় ১ জন, পশ্চিম বর্ধমানে মৃত্যু ১ জনের । বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,৩৪৪ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১৩০।

27

রবিবারের  স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন থেকে বেড়ে ৬৩৪ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা  ১৩৫,৬৩৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত  ৫৯৩,৬১৫ জন।  

37

 উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৪৬২  জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয়   উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত  ১৯৫৭ জন।   

47


রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া   ৮ হাজার ৮৪৪  থেকে ১০ হাজার ১৫৩  জন।  

57

রবিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪৪  জন।  তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল    ৫৭২,৪৭৪ জন থেকে  ৫৭৩,১১৮ জন। সুস্থতার হার  ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৬.৫৫।  
 

67

এদিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে করোনায়ভাইরাসে আক্রান্ত হলেন এনআরএস-র এক প্রশাসনিক আধিকারিক। উল্লেখ্য আগেও এমন ঘটনা ঘটেছে বাংলায়।

 

77

রাজ্যে কোভিড পরিস্থিতির হাল ধরতে এবার রাজ্য়ের সকল মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে। যেখানে চিকিৎসা হবে করোনা রোগীদের। আলাদা করে ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরুপ নিগম।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
BJP: প্রার্থী কৌশিক রায়ের বিরুদ্ধে ক্ষোভ, ময়নাগুড়িতে দলের কাজ করতে নারাজ বিজেপি কর্মীরা
Recommended image2
Rajanya Haldar: নতুন দল ঘোষণা, বিধানসভা নির্বাচনে জোড়া আসনে প্রার্থী রাজন্যা হালদার
Recommended image3
রূপা, পাপিয়া, শর্বরী: শহরতলীতে বিজেপির টলিউডের তিন কন্যার প্রার্থীদের জয়ের সম্ভাবনা কতটা
Recommended image4
Rekha Patra: চৈতন্য মঠে পুজো দিয়ে Vote প্রচার শুরু রেখা পাত্রর, সঙ্গে বিজেপি নেতা কর্মীরা
Recommended image5
LPG Crisis: 'রান্নার গ্যাসের অভাব নেই, কালোবাজারিই সমস্যা,' বিস্ফোরক রেস্তোরাঁ মালিক
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved