MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লকডাউনের জেরে সংসারে অভাব, পড়াশোনা শিকেয় তুলে আনারস বিক্রি করছে স্কুলছাত্র

লকডাউনের জেরে সংসারে অভাব, পড়াশোনা শিকেয় তুলে আনারস বিক্রি করছে স্কুলছাত্র

স্মার্টফোনে অনলাইনে পড়াশোনা করবে কী! লকডাউনের বাজারে দু'বেলা ভরপেট খাওয়াই জুটছে না। সংসারের হাল ফেরাতে সাইকেলে চেপে আনারস বিক্রি করছে পঞ্চম শ্রেণির ছাত্র।  সে-ই এখন পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। 

1 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 31 2020, 05:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

বাবা কোনও খোঁজখবরই রাখেননি। ফের বিয়ে করে আলাদা সংসার পেতেছেন তিনি। মালদহের ইংরেজবাজার শহর থেকে ১৮ কিমি দূরে যদুপুরের জহুরতলা গ্রামে থাকে রহিম। পরিবার বলতে মা ও দিদা।
 

25

একমাত্র দিদির বিয়ে হয়ে গিয়েছে মাত্র চোদ্দ বছর বয়েসেই। স্থানীয় জহুরাতলা হাজি মহম্মদ হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রহিম। বিড়ি শ্রমিকের কাজ করে কোনওমতে ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন গুলনূর বিবি।
 

35

করোনা আতঙ্কে যখন প্রথম লকডাউন জারি হল, তখন প্রায় মাস তিনেক বাড়িতে বসেছিলেন রহিমের মা। এখন ফের কাজ শুরু হলেও, তেমন রোজগার হচ্ছে কই! পরিস্থিতি এমনই যে, দু'বেলা খাবার জোগাড় করা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 

45

তাহলে উপায়? লকডাউনের জেরে এখন স্কুল বন্ধ। গ্রামের এক পরিবারে কাছ থেকে টাকা ধার নিয়ে সাইকেল কিনেছে রহিম। রোজ ভোরে সেই সাইকেল চেপে শহরে নিয়ন্ত্রিত বাজার থেকে আনারস কেনে সে। তারপর বিক্রি করে বিভিন্ন এলাকায়।
 

55

আর অনলাইনে পড়াশোনা? রহিমের অকপট স্বীকারোক্তি, করোনার জন্য স্কুল ও টিউশন বন্ধ। তবে শুনেছি মোবাইলে পড়াশোনা হচ্ছে। কিন্তু আমাদের বাড়িতে দামী মোবাইল ফোন নেই।' 
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Pakistan News - বিশ্ব রাজনীতিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের, আমেরিকার সঙ্গে বৈঠকের পর হোটেলের বিল মেটাতে নারাজ শাহবাজ সরকার
Recommended image2
DA Update: নববর্ষে রাজ্য সরকারি কর্মীদের পোয়াবারো, বেতন ও মহার্ঘ ভাতা নিয়ে নয়া আপডেট দিল অর্থ দফতর
Recommended image3
West Bengal Weather: কলকাতায় হিটওয়েভ থেকে ৩ জেলায় বৃষ্টি, দেখে নিন পয়লা বৈশাখে কতটা বাড়বে গরম
Recommended image4
Swapna Barman Net Worth: কোটি টাকার গাড়ি, ব্য়াঙ্কে লাখ লাখ টাকা, কতটা ধনী সোনাজয়ী তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন
Recommended image5
Amit Shah: বাংলার মাটিতে বাবরি মসজিদ হতে দেব না! হুমায়ূন কবীর মমতার এজেন্ট: অমিত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved