MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শবরদের জন্য কাজের স্বীকৃতি, রেকর্ড বুকে নাম উঠল পুরুলিয়ার অরূপ মুখোপাধ্যায়ের

শবরদের জন্য কাজের স্বীকৃতি, রেকর্ড বুকে নাম উঠল পুরুলিয়ার অরূপ মুখোপাধ্যায়ের

পেশায় তিনি কলকাতা পুলিশের কর্মী। পিছিয়ে পড়া জনজাতি শবরদের উন্নয়নেও কিন্তু তাঁর অবদান কম নয়! কর্মস্থল থেকে বহুদুরে পুরুলিয়ায় নিজের গ্রামে তৈরি করেছেন স্কুল। লকডাউনে বাজারে খাবারের জোগান দিয়েছেন হাজার চারেক শরব পরিবারকে। এবার ব্রেভো ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম উঠল ট্রাফিক গার্ডের কনস্টেবল অরূপ মুখোপাধ্যায়ের। 

1 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 06 2020, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

পরাধীন ভারতে শবরদের অপরাধপ্রবণ জাতির তকমা দিয়েছিল ব্রিটিশরা। এলাকায় চুরি কিংবা ডাকাতির ঘটনা ঘটলেই তাঁদের ধরে এনে চলত অত্যাচার, নিপীড়ন। সময় বদলেছে, দুর্নামও ঘুচেছে শবরদের। কিন্তু আর্থ সামাজিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
 

25

পুরুলিয়া জেলার পুঞ্চা এলাকায় পৈতৃক বাড়ি অরূপ মুখোপাধ্যায়ে। বাবা-কাকা, এমনকী দাদুও, বংশ পরম্পরায় পরিবারের সকলেই চাকরি করেছেন পুলিশে। অরূপ নিজেও ট্রাফিক গার্ডের কনস্টেবল। চাকরি সূত্রে থাকেন কলকাতায়।
 

35

পুলিশ পরিবারে বড় হওয়ার সুবাদে শবরদের দুর্দশা দেখেছেন নিজের চোখে। কলকাতা পুলিশের কর্মী অরূপ মুখোপাধ্যায় বলেন. 'ছোটবেলায় দেখতাম, বাড়ি চুরি হলেই ওদের ধরা নিয়ে যাওয়া হত।'  সিদ্ধান্ত নেন, শবরদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনবেন।
 

45

সালটা ২০১১। নিজের টাকায় পুরুলিয়ার পুঞ্চায় বাড়ির কাছেই শবর ছেলে-মেয়ের জন্য একটি স্কুল খোলেন অরূপ।  স্কুলের নাম পঞ্চা নবদিশা মডেল স্কুল। এই স্কুলে প্রথম শ্রেণির থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চলে। পড়াশোনাই শুধু নয়, পড়ুয়াদের থাকা-খাওয়া ও পোশাকের জন্য় পয়সা লাগে না। 
 

55

সরকারি স্বীকৃতি বা পুরস্কার তো দূর অস্থ, উল্টে শবরদের জন্য় কাজ করতে গিয়ে চাকরি ক্ষেত্রে সমস্যায় পড়েছেন অরূপ মুখোপাধ্যায়। তবুও নিজের লক্ষ্যে অবিচল তিনি।
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Summer Vacation: এপ্রিলে টানা বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল, কবে থেকে শুরু হচ্ছে গরমের ছুটি?
Recommended image2
WB Civic Volunteer News: বাংলায় ভোটের আগেই ছুটিতে সিভিক ভলেন্টিয়াররা! বড় ঘোষণা নির্বাচন কমিশনের
Recommended image3
Dipanjan Chakraborty: NSG কম্যান্ডো ছিলেন দীপাঞ্জন চক্রবর্তী? পেশা নিয়ে বড় বিতর্কের সামনে BJP প্রার্থী
Recommended image4
Mamata Banerjee: গরমের ছুটিতে যেতেন মামাবাড়ি! "আমি ভালোবাসার নীতিতে বিশ্বাসী", বললেন মমতা
Recommended image5
Amit Shah News: 'পাতাল থেকে খুঁজে বের করে সোজা করা হবে', তৃণমূলের গুন্ডাবাহিনী নিয়ে হুঁশিয়ারি শাহের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved