MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • বিশ্বভারতীতে মহিলা মোর্চার প্রতিনিধিদল, সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার

বিশ্বভারতীতে মহিলা মোর্চার প্রতিনিধিদল, সিবিআই তদন্তের দাবি অগ্নিমিত্রার

পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন ছিলই, বিশ্বভারতীকাণ্ডে এবার আঙুল উঠল খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সিবিআই তদন্তের দাবি জানালেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। শান্তিনিকেতনে গিয়ে শুক্রবার পৌষমেলার মাঠ পরিদর্শন করল বিজেপি-এর। বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বৈঠকও করেন তাঁরা।

1 Min read
Author : Asianet News Bangla
| Updated : Aug 28 2020, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়া কেন্দ্র করে বিতর্ক অব্যাহত শান্তিনিকেতনে। মুখ্যমন্ত্রী নির্দেশে অচলাবস্থা কাটাতে বৈঠকে ডেকেছিলেন বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা বসু। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষের অনুপস্থিতিতে কোনও সমাধান সূত্র মেলেনি।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25

বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগে তৃণমূল বিধায়ক, বিদায়ী কাউন্সিলর-সহ আটজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আটজনকে গ্রেফতারও  করা হয়। কিন্তু ধৃতেরা কি ঘটনার দিনে পৌষমেলার মাঠে হাজির ছিলেন না? পুলিশের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। 
 

35

শুক্রবার বেলার দিকে শান্তিনিকেতনে পৌঁছয় বিজেপি-র মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনে বীরভূম জেলার সভানেত্রী অনুরাধা ঘোষ-সহ আরও অনেকে। উপাচার্যের সঙ্গে বৈঠকের বিশ্বভারতীর পৌষমেলার মাঠ ঘুরে দেখেন তাঁরা।

45

বিশ্বভারতীকাণ্ডে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছেন মহিলা মোর্চার সভানেত্রী। অগ্নিমিত্রা পালের প্রশ্ন,  'হাজার হাজার বহিরাগত ক্য়াম্পাসে ঢুকে পড়ল। আর পুলিশ কিছু জানতে পারল না, করতে পারল না! এটা হতে পারে না।'
 

55

অগ্নিমিত্রার আরও অভিযোগ, পৌষমেলার মাঠে যখন তাণ্ডব চলছে, তখন শান্তিনিকেতন থানাতেই ছিলেন বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং। কিন্তু বারবার ফোন করা সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নেননি। সত্য উদঘাটনের জন্য প্রধানমন্ত্রী কাছে দাবি করেছেন সিবিআই তদন্তের। 
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই মিলবে অন্নপূর্ণার টাকা! সামনে এলো সরকারের নতুন আপডেট
Recommended image2
Ajker Bangla News Live: Annapurna Bhandar - অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেই মিলবে অন্নপূর্ণার টাকা! সামনে এলো সরকারের নতুন আপডেট
Recommended image3
WB Weather: পুজোর শুরুতেই আবহাওয়ার চোখরাঙানি! চতুর্থী থেকে বৃষ্টি-দমকা হাওয়া, কবে ফিরবে রোদ?
Recommended image4
News Round Up: বাংলায় এবার ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের স্ট্র্যাটেজি, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image5
Yuva shakti: অক্টোবর মাসের ১২ দিন অতিক্রান্ত, কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন প্রক্রিয়া?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved