MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • নতুন কফি হাউস-অচেনা মমতা, পাহাড়ের কোলে চোখ জুড়ানো কফি হাউস দেখুন ছবিতে ছবিতে

নতুন কফি হাউস-অচেনা মমতা, পাহাড়ের কোলে চোখ জুড়ানো কফি হাউস দেখুন ছবিতে ছবিতে

আগে যখন দার্জিলিং এ এসেছিলেন তখন ঘোষণা করেছিলেন। আর পরের বারেই সেই ঘোষণা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন যে কলকাতার মতো দার্জিলিংয়েও একটি কফি হাউস তৈরি করা হবে। আর এবার সেই কফি হাউসেরই উদ্বোধন করলেন তিনি নিজের হাতে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 12 2022, 07:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

দার্জিলিং কফি হাউসের উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই… দার্জিলিংয়ে একটি কফি হাউস উদ্বোধন করতে পেরে উচ্ছ্বসিত! কফি হাউস বাংলা জুড়ে আমাদের সবার জন্য একটি আবেগ। একাধিক কারণে, এটি সর্বদা আমাদের হৃদয়ে বিশেষ স্থান জুড়ে থাকবে । দার্জিলিং পরিদর্শনকারী প্রত্যেকে এই সুন্দর জায়গাটি উপভোগ করুন এবং ভালো স্মৃতি তৈরি করুন!”

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

নয়নাভিরাম দৃশ্য, সামনে পাহাড়ের চোখ জুড়ানো ছবি। সঙ্গে কফির কাপ। মমতার উদ্বোধন করা কফি হাউসে রয়েছে বইয়ের সম্ভারও। 

37

এদিন মমতাকে দেখা গেল কফি হাউসের কাপে চুমুক দিতে দিতে গান গাইতে। তাঁর সঙ্গে থাকা বিশিষ্ট জনেদের নিয়ে বসলেন কফি হাউসে। অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের সঙ্গে গান ধরলেন তিনি একই সুরে। আর তারপর গল্পে গানে আড্ডায় এদিন মেতে উঠলেন। 

47

বইয়ের গ্যালারিতেও এদিন চোখ রাখলেন মুখ্যমন্ত্রী। ঘুরে ঘুরে দেখলেন সব বই, ছবি। কফি হাউসের বাইরের দৃশ্য যেমন সুন্দর, তেমনই সুন্দর ভিতরের ডেকোরেশন। 

57

এর আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে এসেছিলেন তখন ঘোষণা করেছিলেন যে সেখানেও কলকাতার আদলে তৈরি করা হবে একটি কফি হাউস । তার সেই ঘোষণার পরেই কাজ শুরু হয়ে গিয়েছিল । 

67

ম্যালের ঠিক পিছনেই অবজার্ভেটরি হিল এলাকাতে তৈরি হয়েছে এই সুন্দর কফি হাউস টি। এবার পাহাড়ের কোলে বসে হিমেল আবহাওয়ায় পর্যটকরা গরম কফির কাপে চুমুক দিয়ে সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। 

77

বিষয়টি ভাবলেই একটা স্বপ্নের মতো শোনায় তবে এই স্বপ্ন সত্যি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই কফি হাউসেরই শুভ উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাতে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sikkim Landslide: পশ্চিম সিকিমে ফের ধসের তাণ্ডব, ভিটেহারা হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা
Recommended image2
Cyclone Arnab Update: অর্ণবের প্রভাবে সাগরে অতিগভীর নিম্নচাপ, বাংলার একাধিক জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image3
শুধু পিঙ্ক কার্ড আর নয়! বাসে ফ্রি পরিষেবা পেতে হলে মানতে হবে এই নিয়ম, স্পষ্ট বার্তা পরিবহন মন্ত্রীর
Recommended image4
WB Government DA: পুজোর আগেই মিলবে ৮ বছরের বকেয়া DA, কারা-কীভাবে পাবেন টাকা?
Recommended image5
শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ঘনাচ্ছে দুর্যোগ, বৃষ্টির সতর্কতা জারি কোন কোন জেলায়?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved