MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • একদিনের দুর্গাপুজো, দেবীর বোধনের পর সিঁদুর খেলায় মাতেন মহিলারা

একদিনের দুর্গাপুজো, দেবীর বোধনের পর সিঁদুর খেলায় মাতেন মহিলারা

আকাশে ভাসছে সাদা মেঘের ভেলা, বাতাসে পুজোর গন্ধ। চিরাচরিত রীতি মেনে ঘট ভরে দেবী দুর্গাকে আবাহন করলেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা। পুজোর পর সিঁদুরখেলায় মাতলেন মহিলারা। উৎসবের আমেজ বীরভূমের নলহাটির আকালিপুর গ্রামে। 

1 Min read
Author : Asianet News Bangla
Published : Sep 14 2020, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

প্রায় চারশোর বছর আগের কথা। তখন নলহাটিরই গোপগ্রামে থাকতেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা। সেবার অষ্টমীর দিন সকালে প্রবল বন্যায় ডুবে যায় এলাকা। বন্ধ হয়ে যায় বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক দুর্গাপুজোটিও।
 

25

পরেরদিন অর্থাৎ নবমীতে পুজোর ঘটটি তুলে নিয়ে যাওয়া হয় পাশের গ্রাম আকালিপুরে। সেই থেকেই প্রতিবছর নবমীর দিনে বিশেষ পুজোর আয়োজন করা হয় গ্রামে। যদিও পঞ্জিকা মেনে বোধনের দিনেই আবাহন করা হয় দেবীকে। 
 

35

বোধনের দিনে নদী থেকে ঘট ভরে আনেন মহিলারা। পুজো মিটলেই শুরু হয়ে যায় সিঁদুর খেলা। সপ্তমীর দিন আবার ঘট ভরে আনেন পুরুষরা। জাঁকজমক করে পুজো হয় নবমীতে।
 

45

চারদিন নয়, নলহাটির আকালিপুর গ্রামে দুর্গাপুজো একদিনের। মূর্তি গড়ার রেওয়াজ নেই। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো হয় ঘটে।
 

55

পরিবারের সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় জানালেন, নবমীর দিনে বিশেষ ঘট ভরে এনে পুজো করা হয়। মায়ের নামে জমি রয়েছে। সেই জমি আয় থেকে পুজো হয়। বলি দেওয়া হয় ঘটের সামনে।
 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ১ লক্ষ ২৫ হাজার মহিলা ফ্রেব্রুয়ারিতেই পাবেন ১৫০০ টাকা, বাকিরা কবে থেকে
Recommended image2
স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে নেই TMC, সময় চাইলেন অভিষেক
Recommended image3
হুমায়ুন কবীরের মেয়ের বাড়িতে পুলিশের হানা, বাজেয়াপ্ত ১০ কোটি টাকারও বেশি সম্পত্তি -১৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Recommended image4
ত্রিকোণ প্রেমের জেরে নাবালককে অপহরণ করে খুন! কাঠগড়ায় ১০ বছরের বড় যুবক
Recommended image5
সুপ্রিম কোর্টের DA মামলায় নতুন মোড়,২৫%-এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved