MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • GTA-র বৈঠকের পরেই অন্য মেজাজে মমতা, ফুচকা তৈরি করে বিলি করলেন তিনি- দেখুন ছবিতে

GTA-র বৈঠকের পরেই অন্য মেজাজে মমতা, ফুচকা তৈরি করে বিলি করলেন তিনি- দেখুন ছবিতে

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জিটিএ-র বৈঠক করেন। পাড়াহেহ শান্তি স্থাপনই তাঁর যে অন্যতম লক্ষ্য তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি জিটিএ বৈঠকে বলেন, পাড়াহ দখল করতে নয়। পাহাড়কে ভালবাসতেই তাঁর বারবার দার্জিলিং আসা। এদিন পাহাড়ের উন্নয়নেরও প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্য়োপাধ্যায়। পাহাড়ে গিয়ে মমতা বরাবরই অন্যরকম ভূমিকায় সামনে আসেন। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এদিন তাঁকে ফুচকা বানিয়ে পরিবেশন করতে দেখা গেল। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর একটি প্যাভেলিয়নে ছিলেন মমতা।  

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 12 2022, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18


পাহাড়ে উন্নয়ন চাই। শান্তি চাই। দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে তেমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। পাহাড়ের নতুন নেতৃত্ব ও পাহাড়বাসীকে শুভেচ্ছা জানিয়ে মমতা বলেন তিনি পাহাড়কে ভালবাসে। তাই বারবার ছুলে আসেন। পাহাড় দখল করার কোনও ইচ্ছে তাঁর নেই। 

28


এদিন পাহাড়ে নবগঠিত জিটিএ বোর্ড শপথ গ্রহণ করে। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন পাহাড়ে অসীম সম্ভাবনা ছিল। এখানে শান্তি থাকলেই উন্নয়ন হবে। কেউ যদি অশান্তির চেষ্টা করে তাহলে তা তিনি বরদাস্ত করবেন না বলেও জানিয়ে দিয়েছেন। 
 

38


চরম ব্যস্ততম সফরের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল। এদিন একটি ছোট্ট দোকানে দাঁড়ি ফুচকা বিলি করেন তিনি। 
 

48


মমতা বন্দ্যোপাধ্যায় ফুচকা তৈরিও করেন। রীতিমত দক্ষতার সঙ্গে আলু মেখে, চাটনি দিয়ে তৈরি করেন ফুচকার চাট। তারপর নিজে হাতেই তা পরিবেশন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। 
 

58


মমতা বন্দ্যোপাধ্যায়  স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে দেখা করেন। তাঁদের একটি কেন্দ্রে বেশ কিছুক্ষণ  ছিলেন। গোষ্ঠীর মহিলাদেরই ফুচকা তৈরি করে পরিবেশন করেন। 

68


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন জিটিএ সদস্যদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন দার্জিলিং শান্ত থাকুক এটাই তিনি চান। পাহাড়ের মানুষের উন্নয়নের আর সাধারণ মানুষের জন্য জিটিএ কাজ করুন এটাই তিনি চান বলে জানিয়েছেন। পাহাড়ের শান্তি যাতে বজায় থাকে তারও আবেদন জানিয়েছেন পাহাড়ের বাসিন্দাদের কাছে। একই আবেদন জানিয়েছেন জিটিএর কাছেও। 
 

78


 দার্জিলিঙে ২০০ একর জায়গার উপর ‘নতুন শহর’ তৈরির কথা বলেছেন মমতা। সেখানে তৈরি হবে হোম স্টে, শপিং মল, খাবারের দোকান। কার্শিয়াঙ, কালিম্পঙেও এমন প্রকল্প তৈরির প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর কথায় ‘‘মিরিকের জন্য অন্য পরিকল্পনা করতে হবে। যাতে ওখানে ইকো-টুরিজম করা যেতে পারে। কারণ ওখানে ভূমিকম্প হয়।’’ চা বাগানে যে সব বাড়ি রয়েছে সেখানে হোম স্টে করার প্রস্তাবও দিয়েছেন। পাহাড়ের মহিলারা গাড়ি চালালে গাড়ি কিনতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর আশ্বাস, ‘‘২০২৪ সালের শেষে পাহাড়ের সব ঘরে পানীয় জল পৌঁছে যাবে।’’

88

দার্জিলিংএ মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পূর্ণ অন্য মেজাজে দেখে ভিড় জমে গিয়েছিল। তাঁকে দেখতে পেয়ে পথ চলতি পর্যটকও থেকে যায। মমতা বন্দ্যোপাধ্য়ায় পরম স্নেহে এক শিশুকেও ফুচকা পরিবেশন করেন। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
ইস্যু দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি-সহ বিভিন্ন বিষয়, শাসকের বিরুদ্ধে 'চার্জশিট' বিজেপি-র
Recommended image2
তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে
Recommended image3
Lakshmir Bhandar: রাজ্যে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, কবে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?
Recommended image4
বিজেপির সংকল্পপত্র কেমন হবে? গেরুয়া শিবির লিখবে না ভোটের ইস্তেহার, জানালেন শমীক
Recommended image5
ঘোর সংকটে CPM, হুমায়ূন কবীর আর নওশাদকে নিয়ে ঘরে-বাইরে সমস্যায় সেলিমরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved