MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • শান্তিনিকেতনে ছাতিমতলার চরম দুর্দশা, লণ্ডভণ্ড হওয়ার ছবি দেখে শিউরে উঠছেন বঙ্গবাসী

শান্তিনিকেতনে ছাতিমতলার চরম দুর্দশা, লণ্ডভণ্ড হওয়ার ছবি দেখে শিউরে উঠছেন বঙ্গবাসী

ঐতিহ্যবাহী ঘণ্টাতলার পর এবার কবিগুরুর প্রিয় ছাতিমতলাকে হারাল বিশ্বভারতী। গাছ পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র। 

2 Min read
Author : Sahely Sen
Published : Sep 12 2022, 11:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

কথিত আছে, ১৮৬৩ সালের ১ মার্চ ভুবনডাঙার পুকুর-সহ বছরে ৫ টাকা খাজনার বিনিময়ে ২০ বিঘা জমির মৌরসীপাট্টা নেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠার পরে এই ছাতিমতলাতেই উপাসনা করতেন তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

অর্থাৎ, শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূত্র বাঁধা এই ছাতিমতলা থেকেই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময় এখানে উপাসনা, বৈদিক মন্ত্রপাঠ ও বিশ্বভারতীর নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন ৷

312

নিম্নচাপের জেরে শনিবার থেকে প্রবল বৃষ্টি হচ্ছে বীরভূম সহ বাংলার বিভিন্ন জেলায়। ঝোড়ো হাওয়ায় বিভিন্ন জায়গায় গাছ পড়ে লন্ডভন্ড অবস্থা । বৃষ্টির জেরে ভেঙে পড়ল শান্তিনিকেতনের বিশ্বভারতীর ঐতিহ্য়বাহী ছাতিমতলা ।

412

প্রচণ্ড বৃষ্টির তোড়ে আর তীব্র গতিতে হাওয়ার দাপটে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা ভেঙে ছত্রখান। দুটি শাল গাছের ডাল ভেঙে 'প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি' লেখা বেদিটি সম্পূর্ণ ভেঙে যায়৷

512

এর আগে রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন বটবৃক্ষ উপড়ে গিয়ে ভেঙে গিয়েছিল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ঘণ্টাতলা ৷ এবার প্রকৃতির কোপ পড়ল ছাতিমতলায়।

612

১৯৪১ সালের ৭ অগাস্ট প্রয়াত হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই ছাতিমতলাতেই রয়েছে গুরুদেবের অসংখ্য় স্মৃতি। 

712

এখানে রাখা রয়েছে গুরুদেবের অস্থিও। পৌষমেলার থেকে শুরু করে ২৫ বৈশাখ, ২২ শ্রাবণ দিনগুলিতে এখানেই বিশেষ উপাসনা হয়। 

812

জানা গিয়েছে, ভেঙে পড়া ছাতিমতলার সংস্কার করবে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। আপাতত ছাতিমতলার চারপাশ সবুজ কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে।

912

এর আগেও বহু দুর্ঘটনায় পড়ে বেশ কয়েকবার নষ্ট হয়েছে শান্তিনিকেতনের বহুমূল্যবান ঐতিহ্য। কিন্তু শনিবার সকালে যা ঘটল, বাংলার মানুষের কাছে তা কল্পনাতীত!

1012

জানা গিয়েছে, শাল গাছের আঘাতে ভেঙে গুঁড়িয়ে গেছে ঐতিহ্যবাহী বেদির মার্বেলের আসনটি। গাছের তলায় চাপা পড়ে গেছে ফলক, যেখানে লেখা ছিল, 'তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি'।

1112

ছাতিমতলার ভেঙে পড়া নিয়ে সঠিক পরিচর্যার অভাবকে দোষ দিচ্ছেন অনেকেই। ঠিক কী কারণে বিশাল শালগাছ দু’টি ভেঙে পড়ল?  বিশ্বভারতীর উদ্যান বিভাগের কর্তাদের প্রাথমিক ধারণা, গাছ দু’টি বহু পুরনো হয়ে যাওয়ার ফলে গাছের উপরের অংশ ভেঙে পড়েছে।
 

1212

বিশ্বভারতীর তরফে জানানো হয়েছে, মূল সৌধ যাতে খুব তাড়াতাড়ি পুনর্নির্মাণ করা যায় সে জন্য কেন্দ্রীয় সরকারের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের (এএসআই) সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: সন্ধ্যা থেকে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা-সহ সাত জেলা, রইল বিস্তারিত
Recommended image2
রাজ্যের লাইব্রেরি থেকে সরছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, জানিয়ে দিলেন নতুন মন্ত্রী
Recommended image3
Anubrata Mondal TMC: "শেষদিকে উনি যে কার পাল্লায় পড়লেন? সম্মান না পেলে আর দল করব না!" চুপসে গেলেন অভিমানী অনুব্রত
Recommended image4
Anubrata Mondal: বেসুরো অনুব্রত! তৃণমূলের ভরাডুবির জন্য সরাসরি আইপ্যাককে ধুয়ে দিলেন কেষ্ট
Recommended image5
অন্নপূর্ণা ফর্মে সই করার আগে এই খবরটা পড়ুন, মাত্র ১৬ দিনেই ৩ কোটি বাংলার মানুষের ডেটা সরকারের হাতে! কীভাবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved