প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করতে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে কমিশন। 

প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে শনিবার। তারপরেই পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, আধা সামরিক বাহিনীর সঙ্গে আলোচনা করবে তারা। জানা গিয়েছে এমনটাই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শনিবারই আংশিক চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছিল। তারপর ভোটের প্রস্তুতিতে জোর দেওয়া শুরু করেছে কমিশন। জানা গিয়েছে, সোমবার অর্থাৎ আজ ২ মার্চ রাজ্যের নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখতে হবে বৈঠক। আজ বৈঠকে থাকবেন রাজ্যের আইজি, ডিআইজি, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও) বা জেলাশাসক, পুলিশ সুপার এবং এসএসপিরা।

আজ বৈঠকে রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখা হবে। নির্বাচনের সময় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে আলোচনা হতে পারে। ভার্চুয়ালি হবে বৈঠক। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে টহল ও রুটমার্চ হবে। ভোটের আগে যাতে কোনও ধরনের ভীতির পরিবেশ বা অস্থিরতা তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সঙ্গে স্থানীয় থানাগুলোর সঙ্গেও সমন্বয় রাখা হবে। সমন্বয় রেখেই কাজ করবে কেন্দ্রীয় বাহিনী।

এদিকে শনিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম আছে। তার মধ্যে নাম আছে। তার মধ্যে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিচারাধীন। যা বিবেচনা করছে বিচারকেরা। এর মধ্যে থেকে আরও কিছু নাম বাদ যেতে পারে। একই সঙ্গে নতুন ভোটারদের নামও যুক্ত হবে। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল ৫ লক্ষ ৪৭ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। সব মিলিয়ে বাদ গিয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যোগ হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ৮ নম্বর ফর্মে যুক্ত হয়েছে ৬ হাজার ৬৭১ জনের নাম। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিচারবিভাগী আলোচনার পর আবারও নতুন তালিকা প্রকাশ করবেন কমিশন।