MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবসে মুখোমুখি শুভেন্দু-সৌমেন, উত্তেজনা ছড়াল তমলুকে

ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবসে মুখোমুখি শুভেন্দু-সৌমেন, উত্তেজনা ছড়াল তমলুকে

ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবসে বিশৃঙ্খলার সৃষ্টি হল তমলুকে। শুভেন্দু অধিকারীকে দেখে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। তমলুকের বেনেপুকুরে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার মূর্তিতে প্রথমে মাল্যদান করেন সেচমন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। ঠিক তারপরেই ওই মূর্তিতে মাল্যদান করেন শুভেন্দু। আর ঠিক সেই সময় গদ্দার হাটাও বলে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা।

2 Min read
Author : Asianet News Bangla
Published : Aug 09 2021, 07:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবসে পূর্ব মেদিনীপুরের তমলুকে মুখোমুখি হয় বিজেপি ও তৃণমূল। দুই দল মুখোমুখি হওয়ার পরই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুভেন্দু অধিকারীর উদ্দেশে গদ্দার হাঠাও স্লোগান তোলেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

আজ দুপুরে তমলুকের বেনিয়াপুকুরে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে প্রথমে মাল্যদান করেন সৌমেন মহাপাত্র। তার কিছুক্ষণের মধ্যেই মিছিল করে সেখানে পৌঁছান বিজেপি কর্মী-সমর্থকরা। ছিলেন শুভেন্দু অধিকারীও। তারপর মাতঙ্গিনী হাজরার মূর্তিতে তিনিও মাল্যদান করেন।

310

এদিকে দুই দল মুখোমুখি হয়ে যাওয়ায় রীতিমতো বিশৃঙ্খলার সৃষ্টি হয় সেখানে। একে অপরকে লক্ষ্য করে স্লোগান দিতে থাকেন দুই দলের কর্মী-সমর্থকরা। চলে একে অপরকে কটাক্ষ করে স্লোগান ও পাল্টা স্লোগান। দু'পক্ষের মধ্যে চলে রেষারেষি।

410

দুই হেভিওয়েট নেতার উপস্থিতিতেই উত্তেজনা ছড়ায়। দুই নেতা পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খান। তৃণমূলের কর্মীরা বিদ্রুপের শিকার হন শুভেন্দু অধিকারী। পাল্টা বিজেপি সমর্থকরাও কটুক্তি করেন সৌমেন মহাপাত্রকে। পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 

510

বিজেপির মিছিল থেকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে। পাল্টা ‘গদ্দার হঠাও’ স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। মুহূর্তে উত্তেজনা ছড়ায়। তবে নেতৃত্বের তৎপরতায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়নি। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। তবে শেষ পর্যন্ত নির্বিঘ্নেই মূর্তিতে মাল্যদান করেন দু'পক্ষই।

610

তবে এই উত্তেজনাকে তেমন একটা গুরুত্ব দেননি শুভেন্দু। তাঁর কথায়, বিরোধী ২টি দল মুখোমুখি হলে সামান্য উত্তেজনা ছড়াবেই। তবে অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়নি। অবশ্য অপ্রিতীকর পরিস্থিতি হওয়ার আগেই সেখানে সামাল দেয় পুলিশ। পাশাপাশি এই উত্তেজনাকে বিশেষ একটা গুরুত্ব দেননি দুই দলের অন্য কর্মীও।

710

বিজেপির এই কর্মসূচি প্রসঙ্গে সৌমেন বলেন, "আমি জানি না শহিদকে শ্রদ্ধা জানানোর সময় বাজনা বাজিয়ে যেতে হয়। অবশ্য সেটা তাঁদের বিষয়। আমরা আমাদের মতো বিনম্র চিত্তে শহিদ স্মরণ করেছি। শ্রদ্ধা জানিয়েছি।"
 

810

এরপর উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, "কোথায় কি জনরোষ হয়, কোথায় কে কী বলেছেন সেটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে আমি যতক্ষণ ছিলাম সেখানে ততক্ষণ এই ধরনের কোনও ঘটনাই ঘটেনি।"

910

এদিকে রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরোধিতা করে চলেছেন শুভেন্দু। কিছুদিন আগেই কেন্দ্রের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার বিলের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারকে পাল্টা আক্রমণ করেছিলেন শুভেন্দু। 

1010

গতবছর ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু। আর তিনি দল ছাড়ার পরই তাঁকে গদ্দার বলে আক্রমণ করতে শুরু করেছিল তৃণমূল। নির্বাচনী প্রচার মঞ্চ থেকে একাধিকবার শুভেন্দুকে আক্রমণ করেছেন মমতা। পাল্টা কংগ্রেসত্যাগী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে কী বলা উচিত বলে প্রশ্ন তুলেছিল বিজেপি। 

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: আজও বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা বঙ্গে
Recommended image2
স্কুলের বন্ধ ঘরে তৃণমূল নেতার গুপ্তধন! পুলিশি অভিযানে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকা
Recommended image3
WB Weather Alerts: সপ্তাহান্তে উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কখন থেকে নামবে বৃষ্টি? জানুন বিরাট আপডেট
Recommended image4
Abhishek Banerjee: দীর্ঘ জেরার পর ছাড়া পেলেন, রবিবার ফের হাজিরা দিতে হবে অভিষেককে
Recommended image5
TMC Conflict: সনিয়াই ভরসা তাহলে তৃণমূলের! দলের অবস্থান স্পষ্ট করে কুণালের বার্তা কল্যাণ প্রসঙ্গেও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved