MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দক্ষিণ ছাড়িয়ে এবার উত্তরে, রাজপথে শুভেন্দুর সমর্থনে বড়বড় হোর্ডিং

দক্ষিণ ছাড়িয়ে এবার উত্তরে, রাজপথে শুভেন্দুর সমর্থনে বড়বড় হোর্ডিং

শুভেন্দু অধিকারীর সমর্থনে এবার পোস্টার পড়ল উত্তরবঙ্গেও। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল শুভেন্দু অধিকারীর সমর্থনে। শুভেন্দুকে জননেতা হিসেবে তুলে ঘরে রায়গঞ্জের রাজপথে বড়বড় হোর্ডিং ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। আবারও শুভেন্দুর সমর্থনে পোস্টার ফেলেছে 'আমরা দাদার অনুগামী'। যদিও, শুভেন্দুর এই পোস্টারকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। ফায়দা তুলতে আসরে নেমেছে বিজেপিও।

1 Min read
Author : Asianet News Bangla
Published : Dec 05 2020, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

বাংলার দক্ষিণ ছেড়ে এবার উত্তরে দাপট শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরেও পড়ল শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার। পোস্টার নীচে লেখা সেই 'আমরা দাদার অনুগামী'। এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনীতিতে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25


অন্যন্য জেলায় শুভেন্দুর সমর্থনে পোস্টার তুলনামূলকভাবে ছোট পড়েছে। কিন্তু উত্তর দিনাজপুরে যে পোস্টার পড়েছে তা অন্যান্য জায়গায় তুলনায় অনেক বড়। পোস্টারে লেখা 'জননেতার জয়ধ্বনী সাগর থেকে পাহাড় শুনছে'। 

35

শনিবার সকালে রায়গঞ্জ শহরের রাস্তার ধারে বিভিন্ন জায়গায় পোস্টার দেখা যায়। প্রসঙ্গত, উত্তর দিনাজপুরে একসময় তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন শুভেন্দু। তাঁর সমর্থনে পোস্টার ঘিরে 'আমরা দাদার অনুগামী' সংখ্যাও এই জেলায় কম নেই বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

45

রায়গঞ্জ শহরে শুভেন্দুর সমর্থনে পোস্টার পড়ার পরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তবে এই পোস্টার কে বা কারা লাগাল তা এখনও স্পষ্ট নয়। যদিও শুভেন্দুর সমর্থনে পোস্টারকে আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

55

যদিও, শুভেন্দুর পোস্টার ঘিরে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নেমেছে বিজেপিও। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, ''বিজেপি কোনও ব্যক্তি কেন্দ্রিক দল নয়। বিজেপি আদর্শের পূজারি। সেজন্যই আজ সারাদেশ গেরুয়াময়''।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News live: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image2
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image3
Bhata Hike: পুজোর আগেই সুখবর! ৫০০ টাকা বাড়ল বার্ধক্য, বিধবা ও দিব্যং ভাতা, শর্ত ১টাই
Recommended image4
BJP Warning: দুর্নীতিতে 'জ়িরো টলারেন্স'! হোয়াটসঅ্যাপে কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
Recommended image5
SIR-এ নাম বাদ পড়েও অন্নপূর্ণা-আয়ুষ্মান ভারতের সুবিধে? শুনানিতে বড় বার্তা সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved