আবার দলিত নিগ্রহের অভিযোগ উঠল রাজস্থানে বাইকের শোরুম থেকে ৫০০টাকা চুরি করেছিল দই যুবক সেই অপরাধে তাদের নগ্ন করে যৌনাঙ্গে পেট্রোল ঢেলে বেধড়ক মারা হয় ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই শিউরে ওঠেন নেটিজেনরা

দলিত নিগ্রহ চলছে চলবেউচ্চবর্ণের জমিতে বাথরুম করার অপরাধে ক-দিন আগেই এক দলিত যুবককে বেধড়ক পেটানো হয়েছিল ক-দিনের মধ্য়েই আবার চুরির দায়ে নগ্ন করে বেধড়ক পেটানো হল দুই দলিত যুবককেযৌনাঙ্গে ঢেলে দেওয়া হল পেট্রোল

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রাজস্থানের নাগপুর জেলার ঘটনাএকটি টু-হুইলার এজেন্সির শোরুম থেকে মাত্র ৫০০ টাকা চুরির অভিযোগ উঠেছিল দুই দলিত যুবকের বিরুদ্ধে আর সেই অভিযোগেই তাঁদের নগ্ন করে বেধড়ক পেটানো হলরাজস্থানের জয়পুর থেকে ২৩০ কিলোমিটার দূরের নাগপুর জেলার এই ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছেওই ঘটনার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছেযাতে দেখা গিয়েছে, অনেকে মিলে লাঠিসোটা নিয়ে বেধড়ক পেটাচ্ছে দুই যুবককেযা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা

ভিডিয়োতে আরও দেখা গিয়েছে, কিছু লোক ওই দুই যুবকের জামাকাপড় খুলে নিচ্ছে তারপর তাঁদের বেধড়ক পেটাচ্ছে স্ক্রু ড্রাইভার দিয়ে মারা হচ্ছে তাঁদেরযৌনাঙ্গে পেট্রোল ঢেলে দেওয়া হচ্ছে

ঘটনায় যুক্ত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছেপুলিশ জানিয়েছে, তদন্ত চলছেযদিও দু-পক্ষের তরফেই এফআইআর দায়ের করা হয়েছেপাঁচোরি থানার এক আধিকারিক জানিয়েছেন, চুরির অভিযোগে রবিবার দুজন ধরা পড়েছিলতাদেরকে নৃশংসভাবে মেরেছেন শোরুমের কর্মীরাওই সময়ে একটি ভিডিয়ো তোলা হয়েছিল, যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেশোরুমের কর্মীরা ওই দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু হয়েছেমারধরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্য়েই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছেযারা টাকা চুরি করেছিল বলে অভিযোগ, তাদের বয়স কুড়ির কোঠায়