MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • 4 Days Work: দারুণ খবর! প্রতি সপ্তাহে ৩ দিন করে ছুটি, বিশেষ বার্তা দিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক

4 Days Work: দারুণ খবর! প্রতি সপ্তাহে ৩ দিন করে ছুটি, বিশেষ বার্তা দিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক

নতুন লেবার কোড অনুসারে সংস্থাগুলি কর্মীদের সপ্তাহে ৪ দিন কাজ ও ৩ দিন ছুটির সুবিধা দিতে পারে। তবে, এই সুবিধা পেতে কর্মীদের দৈনিক ১২ ঘন্টা পর্যন্ত কাজ করতে হতে পারে, এবং এই নিয়ম বাধ্যতামূলক নয়। সাপ্তাহিক কাজের সময়সীমা ৪৮ ঘন্টার বেশি হবে না।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Dec 17 2025, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Gemini AI

এবার থেকে আর পাঁচ দিন নয়, সপ্তাহে ৪দিন অফিস গেলেই হল। সপ্তাহে ৪ দিন কাজ এবং ৩ দিন ছুটি চালু হতে চলেছে। এই নিয়ে ফের আলোচনা চলছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সাম্প্রতিক একটি ব্যাখ্যার পর বিষয়টিতে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। জেনে নিন কারা পাবেন এই সুবিধা। কবে থেকেই বা চালু হবে এই নয়া নিয়ম।

25
Image Credit : our own

নতুন লেবার কোডে কাজ করার সময়ের ক্ষেত্রে একাধিক স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই আইন অনুসারে, কোনও সংস্থা চাইলে নিজের কর্মীদের সপ্তাহে ৩ দিন ছুটি দিতে পারে। বাকি ৪ দিন করাতে পারে কাজ। এখন থেকে এই নিয়মে আর বাধা নেই। শীঘ্রই চালু হচ্ছে এই নয়া নিয়ম।

Related Articles

Related image1
New Labour Act 2025: কর্মীদের ছাঁটাই করলে এখন সংস্থাকে দিতে হবে অতিরিক্ত মূল্য? জেনে নিন নয়া এই আইন
Related image2
গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল
35
Image Credit : Asianet News

এখন প্রশ্ন হল তাহলে কতক্ষণ কাজ করতে হবে। নিয়ম বলছে, আপনি যদি ৩ দিন ছুটি চান, তাহলে সর্বোচ্চ ১২ ঘন্টা ডিউটি করতেহতে পারে। এর বেশি কাজ করলে দিতে হবে ওভার টাইমের টাকা। ওয়ার্কিং ডে-তে কোনও সংস্থা তা কর্মীদের ১২ ঘন্টার বেশি কাজ করাতে পারবেন না। এক্ষেত্রে দিতে হবে বাড়তি টাকা।

45
Image Credit : Getty

সদ্য নতুন লেবার কোড নজর কেড়েছে সকলের। তবে, এখনও থেকে যাচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন প্রশ্ন হল এই নিয়ম কি বাধ্যতামূলক? না, বিষয়টি একেবারে নয়। কোন সংস্থা এই নিয়মে চলবে আর কে নয়, তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। সংস্থা চাইলে তারা এই নিয়ম মেনে চলতে পারে। না চাইলে পুরনো নিয়মই অনুসরণ করতে পারে।

55
Image Credit : META AI

শ্রম মন্ত্রক জানিয়েছে, নতুন লেবার কোড অনুসারে ৪ দিন কাজের ক্ষেত্রে প্রতিদিন সর্বোচ্চ ১২ ঘন্টা কাজের অনুমতি রয়েছে। বাকি ৩ দিন সবেতন ছুটি মিলবে। সাপ্তাহিক কাজের সময় ৪৮ ঘন্টার বেশি হবে না। এছাড়া কাজের সময় যদি বরাদ্দ সময়ের তুলনায় বেড়ে যায়, তাহলে ওভারটাইম দিতে হবে।

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
দেশের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
WhatsApp: আসছে নতুন নিয়ম, ১৩ বছরের কম বয়সিদের হোয়াটসঅ্যাপে নজরদারি চালাতে পারবেন বাবা-মা
Recommended image2
Epstein Files: ‘আমার মাইক বন্ধ করে দেওয়া হয়’-পেট্রোলিয়াম মন্ত্রীকে নিয়ে বিস্ফোরক রাহুল
Recommended image3
Hormuz Strait: হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজগুলিকে নিরাপত্তা দেওয়া হবে, বার্তা ইরানের
Recommended image4
হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে আসছে ২টি LPG ট্যাঙ্কার, ভারতকে বিরাট সুবিধা দিল ইরান
Recommended image5
Weather Update: আসছে ‘সুপার এল নিনো’, স্নান করার মতো ঘামতে পারেন, ডিটেলে জানুন
Related Stories
Recommended image1
New Labour Act 2025: কর্মীদের ছাঁটাই করলে এখন সংস্থাকে দিতে হবে অতিরিক্ত মূল্য? জেনে নিন নয়া এই আইন
Recommended image2
গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন ISI প্রধানের জেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved