MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • অষ্টম পে কমিশনের আগে বাড়বে মাইনে? সপ্তম বেতন কমিশনে শেষবারের মত DA কবে ও কত বাড়তে পারে?

অষ্টম পে কমিশনের আগে বাড়বে মাইনে? সপ্তম বেতন কমিশনে শেষবারের মত DA কবে ও কত বাড়তে পারে?

দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতন কত বাড়বে তা জানতে খুবই আগ্রহী। এখন প্রশ্ন হল, সপ্তম বেতন কমিশনের শেষবার ডিএ কত টাকা বাড়বে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 28 2025, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন। এই অপেক্ষার অবসান কবে হবে, দিন গুনছেন সকলে। নতুন পে কমিশন মানেই হচ্ছে একগাদা সুযোগ সুবিধা। বেতন বৃদ্ধি থেকে শুরু করে দিয়ে আর সহ আরো অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন সরকারি কর্মীরা। সবথেকে বড় কথা সকলের বেতন বাড়বে হু হু করে বেসিক পে বিশাল পরিমাণে বাড়বে সেটা বলাই বাহুল্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : our own

সপ্তম বেতন কমিশন (7th Pay Commission)-এর অন্তিম পর্যায় এসে গিয়েছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার DA বা মহার্ঘ ভাতা ও DR (ডিয়ারনেস রিলিফ) ঘোষণা করতে চলেছে। উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা। এখন প্রশ্ন হল, সপ্তম বেতন কমিশনের শেষবার ডিএ কত টাকা বাড়বে? চলতি বেতন কমিশনের এটাই হতে চলেছে চূড়ান্ত মহার্ঘ ভাতা। এরপর অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)।

Related Articles

Related image1
আরও ৩% ডিএ বাড়ছে! এদিনই বাংলায় 7th Pay Commission চালু? সরকারি কর্মীদের বেতন কত হবে?
Related image2
7th Pay Commission-এ সরকারি কর্মীদের ২% ডিএ বৃদ্ধির ফলে, নূন্যতম কতটা বাড়ল বেতন? দেখুন বিশেষজ্ঞদের হিসেব
35
Image Credit : our own

সাধারণত, জুলাই মাসের বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢোকে অক্টোবরে। উত্‍সবের মরসুম শুরুর ঠিক মুখে। এবারও আশা করা যাচ্ছে, অক্টোবরেই মিলবে জুলাইয়ে লাগু হওয়া ডিএ। এই বর্ধিত ডিএ 7th Pay Commission-এর আওতায় শেষ ডিএ হবে। ২০১৬ সালের জানুয়ারি মাসে লাগু হয়েছিল সপ্তম পে কমিশন। ২০২৫ সালের ডিসেম্বরে শেষ হয়ে যাবে মেয়াদ। তারপর বসে অষ্টম পে কমিশন। ৩৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

45
Image Credit : our own

গত মার্চ মাসে ২ শতাংশ ডিএ ঘোষণা করেছিল কেন্দ্র। সরকারি কর্মীদের ডিএ ৫৩ শতাংশথেকে বেড়ে ৫৫ শতাংশ হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে ওই ডিএ কার্যকর হয়েছিল। ডিএ কীভাবে হিসেব করা হয়? সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় ডিএ নির্ধারিত হয় CPI-IW (Consumer Price Index for Industrial Workers) বা ‘শ্রমজীবী মূল্যসূচক’-এর ভিত্তিতে। এটি প্রতি মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ওঠানামা কেমন হচ্ছে, তা মেপে দেয়। ফর্মুলাটি হল, ডিএ (%) = [{শেষ ১২ মাসের গড় সূচক – 261.42} ÷ 261.42] × 100

55
Image Credit : our own

বিশ্লেষকদের প্রাথমিক অনুমান অনুযায়ী, এবার ডিএ ৪% পর্যন্ত বাড়তে পারে। ফলে মোট ডিএ দাঁড়াতে পারে ৫৪% বা তার বেশি। এই বাড়তি ডিএ ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে এবং অগাস্ট বা সেপ্টেম্বর মাসের বেতনে (জুলাই মাসের জন্য এরিয়ার-সহ) তার প্রতিফলন দেখা যাবে। সপ্তম বেতন কমিশনেই যদি ৬০ শতাংশ হয়ে যায় ডিএ, তাহলে বেতন একলাফে ১৪ শতাংশ বেড়ে যেতে পারে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
আরও ৩% ডিএ বাড়ছে! এদিনই বাংলায় 7th Pay Commission চালু? সরকারি কর্মীদের বেতন কত হবে?
Recommended image2
7th Pay Commission-এ সরকারি কর্মীদের ২% ডিএ বৃদ্ধির ফলে, নূন্যতম কতটা বাড়ল বেতন? দেখুন বিশেষজ্ঞদের হিসেব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved