MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • 8th Pay Commission: ১.৮০ লক্ষ টাকা মাইনে, মাসে মাত্র ৬ দিন কাজ! ৮ম বেতন কমিশনে মালামাল কর্মীরা

8th Pay Commission: ১.৮০ লক্ষ টাকা মাইনে, মাসে মাত্র ৬ দিন কাজ! ৮ম বেতন কমিশনে মালামাল কর্মীরা

8th Pay Commission Jobs: সরকারি চাকরি খুঁজছেন, সঙ্গে মোটা মাইনেও চাই? তাহলে এই খবর আপনার জন্য। অষ্টম বেতন কমিশন তাদের টিমকে আরও শক্তিশালী করতে কর্মী নিয়োগের ঘোষণা করেছে। এখানে মাসে মাত্র ৬ দিন কাজ করেও মোটা টাকা আয় করার সুযোগ রয়েছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Apr 13 2026, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

অষ্টম বেতন কমিশনের এই নিয়োগে কারা আবেদন করতে পারবেন?

১০ এপ্রিল ২০২৬-এর সরকারি আদেশ (OM) অনুযায়ী, কমিশনের এমন বিশেষজ্ঞ প্রয়োজন, যাঁরা কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন, পেনশন এবং ভাতা নিয়ে গবেষণা করতে পারবেন। কমিশন অভিজ্ঞতা ও বয়সের ভিত্তিতে তিনটি ক্যাটেগরিতে শূন্যপদ ঘোষণা করেছে। আপনার বয়স যদি ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে হয়, তাহলে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

অষ্টম বেতন কমিশনে কোন কোন পদে নিয়োগ হচ্ছে?

সিনিয়র কনসালট্যান্ট (Senior Consultant): ১০ বছরের অভিজ্ঞতা, সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর।

কনসালট্যান্ট (Consultant): ৬ বছরের অভিজ্ঞতা, সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।

ইয়ং প্রফেশনাল (Young Professional): ৪ বছরের অভিজ্ঞতা, সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

মনে রাখবেন: বয়স ও অভিজ্ঞতার হিসেব করা হবে ১ এপ্রিল ২০২৬ তারিখের ভিত্তিতে।

Related Articles

Related image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের পূর্ণাঙ্গ হিসাব কী? বেতন ও পেনশন কবে বাড়বে, জানুন প্রতিটি প্রশ্নের উত্তর
Related image2
8th Pay commission: অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে বেসিক পে, জানুন ফিটমেন্ট ফ্যাক্টরের গননা
36
Image Credit : Getty

কত টাকা মাইনে পাওয়া যাবে?

এই চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হল এর বেতন কাঠামো। আপনি নিজের সুবিধা মতো ফুল-টাইম বা পার্ট-টাইম কাজ বেছে নিতে পারেন। সিনিয়র কনসালট্যান্ট পদে ফুল-টাইম কাজের জন্য মাসে ১,৮০,০০০ টাকা নির্দিষ্ট বেতন দেওয়া হবে। যাঁরা মাসে মাত্র ১২ দিন কাজ করতে চান, তাঁরা পাবেন ৯০,০০০ টাকা। আর যাঁরা মাসে মাত্র ৬ দিন পরিষেবা দেবেন, তাঁরা পাবেন ৪৫,০০০ টাকা। একইভাবে, কনসালট্যান্ট পদের জন্য ফুল-টাইম বেতন ১,২০,০০০ টাকা, আর পার্ট-টাইমের জন্য যথাক্রমে ৬০,০০০ টাকা (১২ দিন) এবং ৩০,০০০ টাকা (৬ দিন) ধার্য করা হয়েছে। ইয়ং প্রফেশনালরা ফুল-টাইম কাজের জন্য মাসে ৯০,০০০ টাকা পাবেন। ১২ দিনের জন্য ৪৫,০০০ টাকা এবং ৬ দিনের জন্য ২২,৫০০ টাকা দেওয়া হবে।

46
Image Credit : Getty

কীভাবে হবে সিলেকশন?

এই শূন্যপদগুলির জন্য আপনাকে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। কমিশনের সিনিয়র অফিসারদের একটি কমিটি আপনার আবেদনপত্র (Application) খতিয়ে দেখবে। কমিটি যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের (Interaction/Interview) জন্য ডাকবে। এক্ষেত্রে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মনে রাখবেন, এই চাকরি চুক্তিভিত্তিক (Contract Basis), অর্থাৎ এটি কোনও স্থায়ী চাকরি নয়।

56
Image Credit : Getty

কী কাজ করতে হবে?

নির্বাচিত প্রার্থীদের অষ্টম বেতন কমিশনকে সাহায্য করতে হবে। এর মধ্যে রয়েছে কর্মীদের বেতনের কাঠামো বিশ্লেষণ করা, পুরনো ডেটা স্টাডি করা, আইনি গবেষণা চালানো এবং বিভিন্ন মন্ত্রক থেকে তথ্য সংগ্রহ করা। অর্থাৎ, ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কতটা বাড়বে, তা ঠিক করতে আপনাকে সাহায্য করতে হবে।

66
Image Credit : Getty

আবেদনের আগে জরুরি তথ্য

অন্য কোনও ভাতা নেই: আপনি শুধু নির্দিষ্ট বেতনই পাবেন। এর বাইরে আলাদা করে ডিএ (DA), বাড়ি ভাড়া (HRA), চিকিৎসা বা ফোনের খরচ দেওয়া হবে না।

ল্যাপটপ-ফোন: কমিশন শুধু অফিসে কাজ করার জায়গা দেবে। ল্যাপটপ বা ফোনের মতো জিনিস নিজের ব্যবস্থা করতে হতে পারে।

চাকরির শর্ত: যদি আপনার কাজ পছন্দ না হয় বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠে, তাহলে কমিশন কোনও নোটিশ ছাড়াই আপনাকে সরিয়ে দিতে পারে।

কীভাবে আবেদন করবেন: আপনার যদি গবেষণা এবং ডেটা অ্যানালিসিস-এর অভিজ্ঞতা থাকে, তাহলে দেরি না করাই ভাল। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম এবং প্রয়োজনীয় নথি জমা দিন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
AI দিয়ে ভুয়ো পোস্টে সোশ্যাল মিডিয়ায় 'অপমান'? CJP নেতাদের বিরুদ্ধে কোর্টে BJP নেতা
Recommended image2
8th Pay Commission: ৩৫ লক্ষ কর্মীর বেতন কি বাড়বে? ৮ম বেতন কমিশনের চেন্নাই বৈঠকের বড় আপডেট
Recommended image3
Bonus: পুজোর আগে বোনাসে বড় আপডেট! ৭০০০ টাকা পর্যন্ত মজুরি ধরে কীভাবে হবে হিসেব, জানুন নিয়ম
Recommended image4
Narendra Modi: মুম্বইয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে আগ্নেয়াস্ত্র নিয়ে ভুয়ো দেহরক্ষী!
Recommended image5
PM Modi: ভদোদরায় ৩৫,০০০ কোটির বেশি টাকার প্রকল্পের উদ্বোধন মোদীর, লক্ষ্য বিকশিত ভারত
Related Stories
Recommended image1
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের পূর্ণাঙ্গ হিসাব কী? বেতন ও পেনশন কবে বাড়বে, জানুন প্রতিটি প্রশ্নের উত্তর
Recommended image2
8th Pay commission: অষ্টম বেতন কমিশনে কতটা বাড়বে বেসিক পে, জানুন ফিটমেন্ট ফ্যাক্টরের গননা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved