MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • আধার কার্ড নিয়ে বিস্ফোরক তথ্য সংসদীয় কমিটিতে, মৃত্যুর পরেও সক্রিয় কোটি কোটি মানুষের আধার

আধার কার্ড নিয়ে বিস্ফোরক তথ্য সংসদীয় কমিটিতে, মৃত্যুর পরেও সক্রিয় কোটি কোটি মানুষের আধার

আধার কার্ডের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কখনই জীবিত মানুষের কার্ড নিষ্ক্রীয় হয়ে যাচ্ছে। কখনও আবার মৃত মানুষের কার্ড চালু হয়েছে। তাতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jul 19 2025, 09:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Gemini

আধার কার্ডের সমস্যায় জেরবার সাধারণ মানুষ। কখনই জীবিত মানুষের কার্ড নিষ্ক্রীয় হয়ে যাচ্ছে। কখনও আবার মৃত মানুষের কার্ড চালু হয়েছে। তাতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে।

212
Image Credit : Google

আধার কার্ড এমনই একটি গুরুত্বপূর্ণ নথি যা ছাড়া অচল যে কোনও সরকারি কাজ। বর্তমানে বেসরকারি কাজেও প্রয়োজনীয় হয় এটি।

Related Articles

Related image1
লস্করের প্রক্সি TRF 'বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন', বড় ঘোষণা আমেরিকার
Related image2
তৃণমূলের 'গুন্ডা ট্যাক্স' এই রাজ্যে বিনিয়োগে বাধা, দুর্গাপুর থেকে কটাক্ষ নরেন্দ্র মোদীর
312
Image Credit : Google

আধার কার্ডের এই সমস্যা নিয়ে পাবিকল অ্যাকাউন্টস কমিটির বৈঠক চলছে। পিএসিতে প্রয়োজনীয় অভিযোগ জানাতে তলব করা হয়েছিল ইউআইডিএআই বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার প্রধান ভূপেশ কুমার -সহ সংস্থার একাধিক কর্তাকে।

412
Image Credit : Google

UIDAI-র কর্তাদের উপস্থিতিতেই সামনে এল বিস্ফোরক তথ্য। যা শুনে মাথায় হাত পড়েছে পিএসির সদস্যদের।

512
Image Credit : ChatGPT

আধার কার্ডে কখনও দেখাযায় চোখেন মণি মিলছে না কখনও হাতের ছাপ নিয়ে সমস্যা হয়। নিত্যনতুন সমস্যায় জেরবার হচ্ছে সাধারণ মানুষ। কিন্তু কেন এই সমস্যা তা খতিয়ে দেখতে বসেছিল পিএসির বৈঠক। সেখানেই সামনে এল বিস্ফরণ তথ্য।

612
Image Credit : Asianet News

UIDAI-র প্রধান যা জানিয়েছেন তা হল, বিগত ১৪ বছরে দেশে ১১ কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু আধার কার্ড নিষ্ক্রীয় হয়েছে মাত্র ১ কোটি। অর্থাৎ সক্রিয় রয়েছে ১৩ কোটি কার্ড। সেই কারণেই সমস্যা তৈরি হচ্ছে।

712
Image Credit : iSTOCK

UIDA জানিয়েছে, জীবিত থাকাকালীনই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অনেকের আধার নম্বর। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির যাবতীয় নাগরিক পরিষেবা দীর্ঘদিন বন্ধ।

812
Image Credit : our own

সাধারণত, কেউ মারা গেলে তাঁদের আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়াই রীতি। তাহলে কীভাবে মৃতদের তালিকায় থেকে যাচ্ছে জীবিত ব্যক্তিদের নাম?

912
Image Credit : iSTOCK

কর্তৃপক্ষের দাবি, মৃত্যুপঞ্জীতে নাম থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ‘মৃত’ ধরে নেওয়া হয়। সেইমতোই নিষ্ক্রিয় করা হচ্ছে আধার। কিন্তু তাতেও ভুল থেকে যাচ্ছে। দপ্তরের এক কর্তার কথায়, মৃতদেহ সৎকারের আগে যে প্রশাসনিক কাজ সারতে হয়, সেখানে আধার সংক্রান্ত তথ্য জমা করা বাধ্যতামূলক। অনেকেই সেখানে মৃত ব্যক্তির বদলে কোনও জীবিত ব্যক্তির আধার সংক্রান্ত তথ্য জমা করেন।

1012
Image Credit : social media

সেই তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। ফলে মৃত্যু সংক্রান্ত নথিভুক্ত তথ্যে জীবিত ব্যক্তির আধার নম্বর বসে যায়। ফলে সেটি নিষ্ক্রিয় করা হয়।

1112
Image Credit : our own

প্রশাসনিক পদে থাকা কোনও না কোনও ব্যক্তির গাফিলতির কারণেই এই ভুল হচ্ছে। এভাবে নিষ্ক্রিয় হওয়া আধার আবার সক্রিয় করা যথেষ্ট কঠিন। সেই কাজটি যাতে সরলভাবে করা যায়, তারই নির্দেশিকা জারি করেছে আধার কর্তৃপক্ষ।

1212
Image Credit : our own

পরিবারের কারও মৃত্যু হলে সেকথা জানানোর জন্য ‘মাইআধার’ পোর্টালে ব্যবস্থাও করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি এই সমস্যায় পড়েন, তাহলে সংশ্লিষ্ট রাজ্যের ইউআইডিএআইয়ের অফিসে বা তার আঞ্চলিক অফিসে আবেদন করতে পারেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Varanasi Theft: বারাণসীর দোকানে ১০,০০০ টাকার অন্তর্বাস চুরি! CCTV ফুটেজে ধরা পড়ল তিন মহিলা, দেখুন সেই ভিডিও
Recommended image2
৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত চার্জ ছাড়াই বিমানের টিকিট বাতিল বা সংশোধন, নিয়মে বদল DGCA-র
Recommended image3
অর্থনীতি থেকে নিরাপত্তা, একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে চলেছে ভারত-ইজরায়েল
Recommended image4
Anil Ambani Abode: হেলিপ্যাড-সুইমিং পুল-জিম..., অনিল আম্বানির এই ১৭ তলা বাড়িই বাজেয়াপ্ত করেছে ইডি
Recommended image5
বায়ুসেনার কমব্যাট হেলিকপ্টার 'বাহুবলী', প্রচণ্ড-তে চড়বেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Related Stories
Recommended image1
লস্করের প্রক্সি TRF 'বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন', বড় ঘোষণা আমেরিকার
Recommended image2
তৃণমূলের 'গুন্ডা ট্যাক্স' এই রাজ্যে বিনিয়োগে বাধা, দুর্গাপুর থেকে কটাক্ষ নরেন্দ্র মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved