AAP Candidate List:দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আদালতে 'নির্দোষ'হয়ে শাপমুক্তির পর নতুন উদ্যোমে ঝাঁপাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। গত বছর দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মানসিকভাবে ভেঙে পড়া কেজরি এবার দক্ষিণ ভারতে খাতা খুলতে ঝাঁপালেন।

AAP Candidate List:দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আদালতে 'নির্দোষ'হয়ে শাপমুক্তির পর নতুন উদ্যোমে ঝাঁপাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। গত বছর দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর মানসিকভাবে ভেঙে পড়া কেজরি এবার দক্ষিণ ভারতে খাতা খুলতে ঝাঁপালেন। বাম শাসিত কেরলমে (আগে নাম ছিল কেরল) লড়ার সিদ্ধান্ত নিয়ে সব কটি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করল আপ। বৃহস্পতিবার কেরল বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ২২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কেজরির দল। সিপিএমের নেতৃত্বে এলডিএফ, কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ ও বিজেপির এনডিএ-র মধ্যে লড়াইয়ে কেরলমে চতুর্থ শক্তি হিসাবে নিজেদের তুলে ধরল আপ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কত আসনে প্রার্থী দেবে আপ

১৪০ আসনের কেরল বিধানসভায় আরও কয়েক দফায় প্রার্থীদের নাম ঘোষণা করবে আপ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও কয়েক দফায় নতুন প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে। আপ নেতৃত্বের দাবি, ঘোষিত প্রার্থীদের মধ্যে নতুন মুখের পাশাপাশি রয়েছেন স্বচ্ছ ভাবমূর্তির স্থানীয় সমাজকর্মী ও সক্রিয় কর্মীরা। স্বচ্ছ প্রশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সামনে রেখেই তাঁদের বেছে নেওয়া হয়েছে।

কেরলে ২২টি আসনে আপের প্রার্থী তালিকা

Scroll to load tweet…

দেশের কোন কোন রাজ্যে আছে আপের বিধায়ক

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপ নিজেদেরকে কেরলে বিকল্প শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে। বর্তমানে রাজ্যে শাসন করছে বামফ্রন্ট (এলডিএফ) সরকার। অন্যদিকে প্রধান বিরোধী জোট হল কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ। এই দুই জোটের বাইরে বিজেপি কেরল বিধানসভায় খাতা খোলার চেষ্টা করছে। গত লোকসভা নির্বাচনে কেরলে খাতা খুলেছিল বিজেপি। এবার ভগবানের আপন দেশে চতুর্থ বিকল্প হিসেবে জায়গা করে নেওয়ার লক্ষ্যেই আপের প্রার্থী ঘোষণা বলে মনে করা হচ্ছে। এর আগে তামিলনাড়তে ভোটে লড়ে ধরাশায়ী হয়েছিল আপ। পঞ্জাবে সরকার আছে আপে। দিল্লি এখন প্রধান বিরোধী কেজরির দল। এর বাইরে গোয়া ও গুজরাটে বিধানসভায় খাতা খুলেছে আম আদমি পার্টি। তবে হরিয়ানা, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ বিধানসভায় লড়ে পুরোপুরি ব্যর্থ হয়।