MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • রাহুলের বৈঠক হাজির হলেও ধর্নায় গরহাজির অভিষেক, কোন পথে কংগ্রেস-টিএমসি সমীকরণ

রাহুলের বৈঠক হাজির হলেও ধর্নায় গরহাজির অভিষেক, কোন পথে কংগ্রেস-টিএমসি সমীকরণ

কী হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? রাহুল গান্ধীর ডাকা বৈঠকে উপস্থিত হলেও তাঁকে দেখা যায়নি কংগ্রেসের ডাকে নির্বাচনী দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ অভিযানে। যদিও তৃণমূল কংগ্রেসের একাধিক সদস্য বিক্ষোভে সামিল হয়েছিলেন। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 14 2025, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিক্ষোভে গরহাজির অভিষেক ?
Image Credit : ANI

বিক্ষোভে গরহাজির অভিষেক ?

কী হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? রাহুল গান্ধীর ডাকা বৈঠকে উপস্থিত হলেও তাঁকে দেখা যায়নি কংগ্রেসের ডাকে নির্বাচনী দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ অভিযানে। যদিও তৃণমূল কংগ্রেসের একাধিক সদস্য বিক্ষোভে সামিল হয়েছিলেন। মহুয়া মৈত্র থেকে মিতালি বাগ, দোলা সেন- মিছিলে রীতিমত নজর কেড়েছেন। উপস্থিত ছিলেন ডেরেক ও'ব্রায়নও। কিন্তু মিছিলে ছিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কল্য়াণ সেই দিন তৃণমূল কংগ্রেসের হয়ে সওয়ালে ব্যস্ত ছিলেন সুপ্রিম কোর্টে। কিন্তু কোথায় ছিলেন অভিষেক?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কোথায় অভিষেক?
Image Credit : ANI

কোথায় অভিষেক?

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর যেদিন কংগ্রেসের ডাকে সাংসদরা বিক্ষোভ অভিযান করেছিলেন সেই দিন অভিষেক ছিলেন দিল্লিতে। সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উপস্থিত ছিলেন। দলীয় সংসদের সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠকও করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। কিন্তু বিক্ষোভে অনুপস্থিত কেন? তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, সোমবার বিক্ষোভের দিন অভিষেক ভার্চুয়াল বৈঠক করেন নিজের দলের জেলাসভাপতি ও বিধায়কদের সঙ্গে। কলকাতায় তাঁর ক্যামাকস্ট্রিটের অফিসে কয়েকটি জেলার সাংগঠনিক প্রধানদের ডাকা হয়েছিল। সেই বৈঠকেই দিল্লি থেকে যোগদাা করেন তিনি।

Related Articles

Related image1
আধার, প্যান বা ভোটার কার্ড - কোনটাই ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়ঃ বোম্বে হাইকোর্ট
Related image2
১ টানা ২৪ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর , বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ
35
কাছে-দূরে
Image Credit : social media

কাছে-দূরে

সম্প্রতি রাজনৈতিক বাধ্যবাধকতায় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে ঘনিষ্ট হতে দেখা গিয়েছে। রাহুলের নির্বাচনী দুর্নীতি নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিষেক। তিনি রাহুলের সঙ্গে একান্তে কথা বলেন। অভিষেকের অভিযোগ শোনেন রাহুল। তারপর কংগ্রেসের কাছাকাছি হয় তৃণমূল সাংসদরা। কিন্তু অতিরিক্ত ঘনিষ্টতা ভোটের পূর্বে ঠিক নয়, বলেও কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করে তৃণমূল। এমনটাই বলছে তৃণমূলের একটি সূত্র।

45
দূরত্ব বাজায়
Image Credit : ANI

দূরত্ব বাজায়

আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। এখনও কংগ্রেস ও তৃণমূলের জোট হয়নি। ভবিষ্যতেও জোট হওয়ার কোনও সম্ভাবনা নেই। একদিকে কেন্দ্রের রাহুল-অভিষেককে ঘনিষ্ট হতে দেখা গিয়েছে। কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে রীতিমত দূরত্ব বাজায় রেখেছে তৃণমূল। রাহুলের অভিযোগের পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তৃণমূলের বিরুদ্ধে নির্বাচনী দুর্নীতির অভিযোগ তুলেছেন। ডায়মন্ড হারবারে অভিষেক ভোটে কারচুপে করেছেন বলেও অভিযোগ। একদিকে রাজ্যে কংগ্রেস যেমন দূরত্ব বজায় রাখছে তেমনই তৃণমূলও দূরত্ব বাজায় রাখার চেষ্টা করছে।

55
 রীতিমত প্রতিষ্ঠা করে ফেলেছেন রাহুল
Image Credit : ANI

রীতিমত প্রতিষ্ঠা করে ফেলেছেন রাহুল

জাতীয় স্তরে রাহুল নিজেকে রীতিমত প্রতিষ্ঠা করে ফেলেছেন। নির্বাচনী দুর্নীতির পর্দা ফাঁস করা থেকে নির্বাচন কমিশন ঘেরাও সবক্ষেত্রে তিনি বিরোধী দলনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে শুরু করেছে। আগামী সাধারণ নির্বাচনে তিনি বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন বলেও জাতীয় রাজনীতিতে গুঞ্জন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব কংগ্রসের সঙ্গে খুব একটা ঘনিষ্ট হতে চায় না। সেই কারণে বিক্ষোভ কর্মসূচি অনুপস্থিত ছিলেন অভিষেক। তেমনই বলছে তৃণমূলের একটি সূত্র।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
রাহুল গান্ধী
অভিষেক বন্দ্যোপাধ্যায়
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Delhi Protest: দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা! তারপর কী পদক্ষেপ নেবে CJP?
Recommended image2
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়? দিল্লি পুলিশের বিজ্ঞপ্তির পরেই সিজেপির পাল্টা হুঁশিয়ারি
Recommended image3
Dhruv Rathee Car Collection: ইউটিউবার ধ্রুব রাঠির রয়্যাল লাইফস্টাইল, গ্যারাজে রয়েছে কোন কোন লাক্সারি গাড়ি?
Recommended image4
Jantar Mantar: যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, দিল্লিতে প্রতিবাদের জন্য নির্দিষ্ট ৩টি নতুন জায়গা
Recommended image5
Now Playing
Abhijeet Dipke: ছাড়া পাওয়ার পর ফের কী বললেন অভিজিৎ? দিল্লি পুলিশের তুলোধোনা!
Related Stories
Recommended image1
আধার, প্যান বা ভোটার কার্ড - কোনটাই ভারতের নাগরিকত্বের প্রমাণ নয়ঃ বোম্বে হাইকোর্ট
Recommended image2
১ টানা ২৪ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর , বিজ্ঞপ্তি দিয়ে জানাল কলকাতা পুলিশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved