MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী হতে চলেছেন অমিত শাহ? নিজের মুখেই ফাঁস করলেন বিস্ফোরক তথ্য

নরেন্দ্র মোদীর পর প্রধানমন্ত্রী হতে চলেছেন অমিত শাহ? নিজের মুখেই ফাঁস করলেন বিস্ফোরক তথ্য

বড় তথ্য ফাঁস করলেন অমিত শাহ। নিজের মুখেই জানিয়ে দিলেন কে হতে চলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী। ফের যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে কি নরেন্দ্র মোদীই চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবেন নাকি অন্য কাউকে এই 'গুরুভার' দেবে পদ্ম-শিবির? এই প্রশ্ন সবার মনে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 05 2024, 06:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : X- Narendra Modi

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন শেষে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আগামী পাঁচ বছর দেশের রাশ থাকবে তাঁর হাতেই। এই মুহূর্তে মোদীর বয়স ৭৩।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : X-Narendra Modi

পাঁচ বছর পর তাঁর বয়স হবে ৭৮। তখন কি দেশের ভার তাঁর হাতে থাকবে, প্রশ্নটা উঠছে। যদি তিনি প্রধানমন্ত্রী না হন, তাহলে কে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই জানিয়ে দিলেন সেই উত্তর।

310
Image Credit : X- Narendra Modi

এবারের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ২৪০ আসনেই থেকে গিয়েছে বিজেপির বিজয় রথ। শরিক দলদের সাহায্য নিয়ে ক্ষমতায় এসেছে এনডিএ সরকার।

410
Image Credit : our own

নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাও কিছুটা কমেছে বলে দাবি করে থাকেন বিরোধীরা। আর শুধু দাবি কেন, এবারের নির্বাচনের ফলাফল দেখলে তা কার্যত পরিষ্কার।

510
Image Credit : X-Narendra Modi

২০১৯ সালের লোকসভায় যেখানে বারাণসী কেন্দ্র থেকে ৪ লক্ষ ৭৯ হাজার ভোটে জিতেছিলেন মোদি, সেখানে এবার জিতেছেন ১ লক্ষ ৫২ হাজার ভোটে। এক ধাক্কায় ভোটব্যবধান ৩ লক্ষ কমেছে।

610
Image Credit : our own

এই নিয়ে টানা তিন নির্বাচনে নরেন্দ্র মোদীই ছিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। একেবারে আগে থেকেই ঘোষিত। তাঁর নামেই স্লোগান, তিনিই দেশের সর্বত্র তারকা প্রচারক হিসাবে ছুটে বেরিয়েছেন।

710
Image Credit : Asianet News

নরেন্দ্র মোদীর বিকল্প কি আজও রয়েছে বিজেপির কাছে? এটা সত্যি কঠিন প্রশ্ন। ভারতের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হন জনতা দলের মুরারজী দেশাই, ৮১ বছরে।

810
Image Credit : our own

চাইলে নরেন্দ্র মোদীও ২০২৯ সালের ভোটে জিতে প্রধানমন্ত্রী হতেই পারেন। কিন্তু, তিনি যদি আর দায়িত্ব না নিতে চান, তাহলে?

910
Image Credit : google

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে মোদীর পর সবচেয়ে জোরালো হিসাবে যে নামটা উঠে আসে তিনি হলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদির সঙ্গে 'অভিন্নহৃদয়' বন্ধুত্ব তাঁর। জনপ্রিয়তাও একেবারে কম নয়। কিন্তু, অমিত শাহ কি চান মোদী-পরবর্তীক্ষেত্রে প্রধানমন্ত্রী হতে? জানালেন নিজেই।

1010
Image Credit : google

রবিবার, চণ্ডীগড়ের একটি সভায় অমিত শাহ সাফ জানিয়েছেন, "২০২৯ সালে ফের একবার ক্ষমতায় আসবে বিজেপি। আর চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।"

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
নরেন্দ্র মোদী
অমিত শাহ
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jantar Mantar Protest: যন্তর মন্তর বিক্ষোভে ধৃত সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ রাঙ্কার জামিন! মুক্তি দিল আদালত
Recommended image2
Marco Rubio: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নারাজ মার্কো রুবিও, "কে কান দেয়?" কটাক্ষ কংগ্রেসের
Recommended image3
Bengaluru Blast: বেঙ্গালুরুর ফ্ল্যাটে রহস্যময় বিস্ফোরণ, তদন্তে অ্যান্টি-টেররিজম স্কোয়াড
Recommended image4
ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য করব না! CJP বিক্ষোভ নিয়ে বললেন মার্কো রুবিও
Recommended image5
8th Pay Commission: প্রাপ্ত বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটি কীভাবে হিসাব করা হয়? জানুন বিশেষজ্ঞদের ব্যাখ্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved