Modern Loaf Price Hike News: সাধারণ মানুষের সকালের জল খাবারে কোপ। এবার দাম বাড়ল পাউরুটির। দেশের কোন কোন শহরে দাম বাড়ল রুটির? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Modern Loaf Price Hike News: মূল্যবৃদ্ধির বাজারে চড়চড়িয়ে বাড়ছে একের পর এক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। সকালেই একসপ্তাহের মধ্যে দ্বিতীয়বার বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। আর এবার দাম বাড়ল পাউরুটির। সাধারণ মানুষের জলখাবারেও এবার ছ্যাঁকা। সূত্রের খবর, নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধির বাজারে এবার ফের পকেটে নতুন কোপ। আজ থেকেই বাজারে দাম বাড়ছে জনপ্রিয় ‘মডার্ন’ (Modern) ব্র্যান্ডের পাউরুটির। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ থেকে নতুন বর্ধিত দামেই গ্রাহকদের পাউরুটি কিনতে হবে।

তবে এই মূল্যবৃদ্ধি শুধুমাত্র একটি কোম্পানিই বাড়িয়েছে বলে জানা গিয়েছেয। সকালের জলখাবারে সাধারণ মানুষের অন্যতম প্রধান ভরসা পাউরুটি। আচমকা এই মূল্যবৃদ্ধির ঘোষণায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ও চিন্তিত আমজনতা।
কেন এই মূল্যবৃদ্ধি?
সংস্থার পক্ষ থেকে নির্দিষ্ট করে কোনও কারণ খোলসা করা না হলেও, ব্যবসায়ী মহল ও বাজার বিশেষজ্ঞদের মতে:
কাঁচামালের মূল্যবৃদ্ধি: গত কয়েক মাসে ময়দা, চিনি এবং ভোজ্য তেলের মতো প্রয়োজনীয় কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে।
পরিবহন খরচ: জ্বালানির দাম বাড়ার কারণে পণ্য পরিবহনের খরচ বৃদ্ধিও এই সিদ্ধান্তের পেছনে অন্যতম বড় কারণ।
কত টাকা করে দাম বাড়ল পাউরুটির?
সূত্রের খবর, মঙ্গলবার থেকে দাম বাড়ল মর্ডান ব্রেড-ই পাউরুটির। নতুন দাম হলো-
৪০০ গ্রামের স্যান্ডউইচ লোফের দাম ছিল ৪০ টাকা। বেড়ে হয়েছে ৪৫ টাকা।
হোল হুইট ব্রেডের দাম ৫৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ টাকা।
মাল্টিগ্রেইন ব্রেডের দাম এখন ৬০ টাকার পরিবর্তে পাবেন ৬৫ টাকায়।
ছোট ব্রাউন ব্রেডের দাম আগে ২৮ টাকা ছিল। এখন তার দাম বেড়ে হয়েছে ৩০ টাকা।
অন্যদিকে হোয়াইট পাউরুটির দাম ২০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২ টাকা।
ব্রাউন ব্রেড আগে ৪৫ টাকায় পাওয়া যেত, তা এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে।
যদিও এই দাম শুধুমাত্র মুম্বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কলকাতা-দিল্ল, চেন্নাই শহর অনুযায়ী পাউরুটির দামের চার্ট ভিন্ন ভিন্ন হয়। ফলে কলকাতার দামের সঙ্গে নাও মিলতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


