সন্তান যদি বাবা-মায়ের দেখাশোনা না করে, তাহলে কি তাকে সম্পত্তি থেকে বের করে দেওয়া যায়? এই প্রশ্নে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানালো, ২০০৭ সালের প্রবীণ নাগরিক আইনে বাবা-মায়ের হাতে সেই ক্ষমতা আছে। কবে বঞ্চিত করা যায় আর কবে যায় না? জানুন বিস্তারিত।

সন্তান দেখে না, তবুও কি সম্পত্তি দিতেই হবে? অনেক পরিবারেই এই সমস্যা। বাবা-মা কষ্ট করে বাড়ি করলেন, আর বড় হয়ে সন্তান তাদের দেখল না, উল্টে বাড়ি দখল করে রাখল। এই নিয়েই উত্তরপ্রদেশের ৮০ বছর বয়সী কমলাকান্ত মিশ্র ও তাঁর ৭৮ বছরের স্ত্রী সুপ্রিম কোর্টে যান। তাদের অভিযোগ, মুম্বইয়ে তাদের দুটি বাড়ি দখল করে আছে বড় ছেলে, কিন্তু তাদের সেখানে ঢুকতেই দিচ্ছে না।

এই মামলাতেই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় ২০০৭ সালের আইনকে হাতিয়ার করে হাই কোর্ট জানায়, বয়োজ্যেষ্ঠরা চাইলেই সন্তানদের সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারেন না। অতীতের নির্দেশ বাতিল করে পুত্র ও পুত্রবধূকে বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয়। তবে হাল ছাড়েননি বৃদ্ধ। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি পিএস নরসিংহ ও অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানায়, ওই আইনের লক্ষ্য হল প্রবীণদের মর্যাদা, সম্মান ও সুরক্ষা নিশ্চিত করা। একটি সভ্য সমাজের মানদণ্ড এর উপরেই নির্ভরশীল। এরপরই আদালত জানায়, ট্রাইব্যুনালের নির্দেশে হস্তক্ষেপ করে হাইকোর্ট ভুল করেছে।

সুপ্রিম কোর্ট কী বলেছে?

১. Maintenance and Welfare of Parents and Senior Citizens Can parents disinherit their children from their property? Major Supreme Court verdict. Act, ২০০৭ অনুযায়ী, যদি প্রাপ্তবয়স্ক সন্তান বাবা-মায়ের ভরণপোষণ ও দেখাশোনা না করে, তাহলে বাবা-মা তাকে নিজেদের সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারেন।

২. এই উচ্ছেদের নির্দেশ দেওয়ার পূর্ণ ক্ষমতা আছে ট্রাইব্যুনালের। বম্বে হাইকোর্ট ছেলেকে সিনিয়র সিটিজেন বলে উচ্ছেদ আটকেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে ৩০ নভেম্বরের মধ্যে বাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে।

কিন্তু সব সম্পত্তি থেকে কি বঞ্চিত করা যায়? আইন কী বলে?

ক) নিজের কেনা সম্পত্তি (Self-Acquired Property): বাবা-মা নিজের টাকায় যে বাড়ি বা জমি কিনেছেন, সেটা তিনি যে কাউকে দিতে পারেন, উইল করে সন্তানকে পুরোপুরি বঞ্চিতও করতে পারেন। এতে সন্তানের কোনো জন্মগত অধিকার নেই।

খ) পৈতৃক বা পূর্বপুরুষের সম্পত্তি (Ancestral Property): এই সম্পত্তিতে ছেলে-মেয়ে উভয়েরই জন্মগত সমান অধিকার আছে। ২০০৫ সালের হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনের পর সুপ্রিম কোর্ট বারবার বলেছে, "একজন মেয়ে সবসময়ই মেয়ে, সে সবসময়ই সম্পত্তির শরিক"। তাই পৈতৃক সম্পত্তি থেকে শুধু "ইচ্ছা হলো" বলে ছেলে বা মেয়েকে বঞ্চিত করা যায় না।

তাহলে সারকথা কী?

হ্যাঁ, বাবা-মা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারেন, যদি দুটি শর্ত মেলে - ১. সম্পত্তিটা তাদের নিজের অর্জিত হয় ২. অথবা সন্তান তাদের দেখাশোনা না করে এবং তাদের সম্পত্তিতেই থেকে তাদের অত্যাচার করে - তাহলে সিনিয়র সিটিজেন আইনে উচ্ছেদ করা যায়।