Ceiling Fan Falls in Classroom: স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই ছাদ থেকে খুলে পড়ল সিলিং ফ্যান। আর তাতেই গুরুতর জখম হল স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার ভদ্রক জেলায়। ফ্যানটি সরাসরি আঘাত করে ছাত্রর নাকে।

Ceiling Fan Falls in Classroom: স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই ছাদ থেকে খুলে পড়ল সিলিং ফ্যান। আর তাতেই গুরুতর জখম হল স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার ভদ্রক জেলায়। ওডিশার স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, শনিবার ভদ্রক জেলার পিরিপুর এলাকার প্রভাকর মহান্তি হাইস্কুলে নিয়মমাফিক ক্লাস চলছিল। সেই সময় আচমকাই একটি সিলিং ফ্যান ছাদ থেকে খুলে শ্রেণিকক্ষের মধ্যে পড়ে যায়। ফ্যানটি সরাসরি আঘাত করে অষ্টম শ্রেণির ছাত্র ওম প্রকাশ বেহেরার নাকে। ঘটনার পরেই স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জখম ছাত্রের নাকে সেলাই পড়ে

ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও হতভম্ব হয়ে পড়েন। দ্রুত স্কুলের শিক্ষক ও কর্মীরা আহত ছাত্রকে উদ্ধার করে ভদ্রক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, ওম প্রকাশের নাকে গুরুতর চোট লাগে। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাঁর নাকে একটি সেলাই করেন। বর্তমানে ছাত্রটির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে বিপন্মুক্ত বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

কাঠগড়ায় কর্তৃপক্ষ

এই ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে স্কুলগুলির পরিকাঠামোগত নিরাপত্তা। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশের অভিযোগ, স্কুল বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণে গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, অবিলম্বে সমস্ত ক্লাসেরর সিলিং ফ্যান, বৈদ্যুতিক সংযোগ এবং অন্যান্য পরিকাঠামোর নিরাপত্তা পরীক্ষা করা হোক।

এর আগেও ওডিশার স্কুলে এমন ঘটনা ঘটেছিল

প্রসঙ্গত, এর আগেও ওডিশার একটি স্কুলে একই ধরনের ঘটনায় এক দশম শ্রেণির ছাত্রী আহত হয়েছিল। ফলে পরপর এমন দুর্ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। যদিও এই ঘটনায় অন্য কোনও ছাত্রছাত্রী আহত হয়নি, তবুও স্কুলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্কুল কর্তৃপক্ষও গোটা ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনার আশ্বাস দিয়েছে।