MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • রেলপথে আরও কাছাকাছি ভারত-ভুটান, ট্রেন পরিষেবা চালুর জন্য কোটি টাকা বরাদ্দ রেলের

রেলপথে আরও কাছাকাছি ভারত-ভুটান, ট্রেন পরিষেবা চালুর জন্য কোটি টাকা বরাদ্দ রেলের

India To Bhutan Train Service: আরও কাছাকাছি ভারতের প্রতিবেশী দেশ ভুটান। এবার খুব শীঘ্রই রেলপথে জুড়ছে দুই প্রতিবেশী। তার জন্য খরচের টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকারের রেল বোর্ড। কবে থেকে চালু হবে পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Oct 25 2025, 07:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারত ভুটান রেল পরিষেবা
Image Credit : stockphoto

ভারত-ভুটান রেল পরিষেবা

ভুটানের সঙ্গে আরও দূরত্ব কমছে ভারতের। খুব তাড়াতাড়ি রেলপথে যুক্ত হচ্ছে এই দুই দেশ। যারফলে এবার থেকে খুব সহজেই ঘুরতে চলে যাওয়া  যাবে প্রতিবেশী দেশে। তেমনই ভুটানবাসীও কোনও রকম ঝামেলা ছাড়াই প্রতিবেশী ভারতে ভ্রমণের জন্য আসতে পারবেন। আর এর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলওয়ে। জানা গিয়েছে, রেলপথ তৈরির জন্য ৪ হাজার ৩৩ কোটি টাকা মঞ্জুর করল ভারতীয় রেল বোর্ড। উত্তরের ডুয়ার্স এবং অসমের কোকরাঝার দুই দিক থেকে ভারতের সঙ্গে ৮৯ কিলোমিটার রেলপথে যুক্ত হবে প্রতিবেশী ভুটান।

25
কত টাকা খরচ রেলের?
Image Credit : Google

কত টাকা খরচ রেলের?

এই বিষয়ে উত্তর-পূর্ব রেলের ডিআরএম দেবেন্দ্র সিং জানিয়েছেন যে, ভারতের সঙ্গে রেলপথে ভুটানকে যুক্ত করার কাজের সমীক্ষা প্রায় শেষ। এবার খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে রেললাইন পাতার কাজ। যারফলে উত্তরের আলিপুরদুয়ারের ডুয়ার্সের বানারহাট থেকে ট্রেন ছুটবে ভুটানের সামৎসে স্টেশন পর্যন্ত। দূরত্ব ২০ কিলোমিটার। অন্যদিকে অসমের কোকরাঝাড় থেকে ট্রেন ছুটবে ভুটানের গেলেফু স্টেশনে। দূরত্ব ৬৯ কিলোমিটার। প্রকল্পের কাজ শেষ হলে একদিকে ভারত ও ভুটানের মধ্যে যেমন বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশ ঘটবে। তেমনই আরও কাছাকাছি আসবে দুই দেশ। 

Related Articles

Related image1
এক লক্ষ টাকায় দ্বিগুণ রিটার্ন! বিনিয়োগের সোনালি সময় এখনই, কোথায় করবেন বিনিয়োগ?
Related image2
শীতের আগেই ফের নিম্নচাপের ভ্রুকূটি! উইকএন্ডে বৃষ্টিতে ভাসতে পারে এই জেলাগুলি
35
কবে থেকে শুরু রেল লাইন পাতার কাজ?
Image Credit : Google

কবে থেকে শুরু রেল লাইন পাতার কাজ?

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে খবর, দুই দেশের মধ্যে রেল লাইন পাতার জন্য সমীক্ষার কাজ প্রায় শেষ। টাকাও বরাদ্দ করে দিয়েছে রেলওয়ে বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আলিপুরদুয়ার ডিভিশনের তরফে শুরু হয়ে যাবে রেললাইন পাতার কাজ। আর এই কাজ সম্পন্ন হলে একদিকে যেমন দুই দেশের মধ্যে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে তেমনই শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেনস নেকের নিরাপত্তা অনেকটাই মজবুত হবে। ওই প্রকল্পের মাধ্যমে ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে পরিচিত গ্যালিফুর সঙ্গে রেলপথে ভারত জুড়বে বলে জানা গিয়েছে। 

45
দুই দেশের মধ্যে বাণিজ্যের জোয়ার
Image Credit : Google

দুই দেশের মধ্যে বাণিজ্যের জোয়ার

ভুটানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও নিবিড় করতে কাছাকাছি ভারত। এবার রেলপথে জুড়ছে ভারত-ভুটান। প্রতিবেশী এই দেশের সঙ্গে আন্তর্জাতিক রেলপথে জুড়ে যাওয়ার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যের জোয়ার আসবে। পর্যটন-শিল্প সব ক্ষেত্রেই খুলে যাবে ব্যবসার নতুন দিগন্ত। আর নতুন এই রেলপরিষেবা চালু হলে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে ভারতের এই প্রতিবেশী দেশে। এখন শুধু অপেক্ষা রেললাইন পাতা ও ট্রেনের চাকা গড়ানোর। তারপরই জুড়ছে ভারত ও ভুটান। 

55
কত বছরের মধ্যে রেলপথে জুড়ছে ভারত-ভুটান ?
Image Credit : Google

কত বছরের মধ্যে রেলপথে জুড়ছে ভারত-ভুটান ?

ভারতীয় রেল মন্ত্রক সূত্রে খবর, ভারত ও ভুটানের মধ্যে মোট ৮৯ কিলোমিটার আন্তর্জাতিক রেলপথে জুড়ছে এই দুই দেশ। যারফলে এবার থেকে সড়ক পথের পাশাপাশি রেলপথেও খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে রাজাদের দেশে। ফলে পর্যটন পরিষেবাতেও বাড়বে জনপ্রিয়তা। রেল মন্ত্রক সূত্রে খবর, ভারত ও ভুটানের মধ্যে প্রস্তাবিত এই দুটি রেল প্রকল্পের জন্য খরচ হবে প্রায় ৪০৩৩ কোটি টাকা। বাংলা ও ভুটানের এই রেলপথ নির্মাণের কাজ আগামী ৩ বছরের মধ্যে শেষ হয়ে যাবে। বানারহাট থেকে সামৎসে পর্যন্ত রেলপথে থাকবে দু’টি স্টেশন। একটি বড় ও ২৪টি ছোট উড়ালপুল, ৩৭টি ভূগর্ভপথ। অন্যদিকে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গেলেফুর-এর মধ্যে ৬টি স্টেশন থাকবে। এই পথে দুটি উচ্চ সেতু, ২৯টি বড়, ৬৫টি ছোট সেতু এবং একটি উড়ালপুল থাকছে। এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ৪ বছর। ফলে আগামী চার বছরের মধ্যে রেলপথে জুড়ছে ভারত-ভুটান।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Varanasi Theft: বারাণসীর দোকানে ১০,০০০ টাকার অন্তর্বাস চুরি! CCTV ফুটেজে ধরা পড়ল তিন মহিলা, দেখুন সেই ভিডিও
Recommended image2
৪৮ ঘণ্টার মধ্যে অতিরিক্ত চার্জ ছাড়াই বিমানের টিকিট বাতিল বা সংশোধন, নিয়মে বদল DGCA-র
Recommended image3
অর্থনীতি থেকে নিরাপত্তা, একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে চলেছে ভারত-ইজরায়েল
Recommended image4
Anil Ambani Abode: হেলিপ্যাড-সুইমিং পুল-জিম..., অনিল আম্বানির এই ১৭ তলা বাড়িই বাজেয়াপ্ত করেছে ইডি
Recommended image5
বায়ুসেনার কমব্যাট হেলিকপ্টার 'বাহুবলী', প্রচণ্ড-তে চড়বেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Related Stories
Recommended image1
এক লক্ষ টাকায় দ্বিগুণ রিটার্ন! বিনিয়োগের সোনালি সময় এখনই, কোথায় করবেন বিনিয়োগ?
Recommended image2
শীতের আগেই ফের নিম্নচাপের ভ্রুকূটি! উইকএন্ডে বৃষ্টিতে ভাসতে পারে এই জেলাগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved