MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • DA Diwali: দীপাবলির আগে সরকারি কর্মীদের ভরিয়ে দিল সরকার! ২ শতাংশেরও বেশি বাড়ল মহার্ঘভাতা

DA Diwali: দীপাবলির আগে সরকারি কর্মীদের ভরিয়ে দিল সরকার! ২ শতাংশেরও বেশি বাড়ল মহার্ঘভাতা

DA Diwali: উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য কি এল বড় সুখবর? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কতটা বাড়ল ভাতা, কবে থেকে কার্যকর হবে নতুন হার?

2 Min read
Author : Anulekha Kar
Published : Nov 01 2026, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : made by Canva

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA ৬০ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশ হবে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্যও ৩ শতাংশ বাড়ানো হয়েছে মহার্ঘ স্বস্তি বা ডিয়ারনেস রিলিফ (DR)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে বর্ধিত হারে DA এবং DR কার্যকর হবে। অর্থাৎ, জুলাই মাস থেকেই বর্ধিত ভাতার সুবিধা পাবেন কর্মী ও পেনশনভোগীরা।

37
Image Credit : stockPhoto

এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৪৮.৫৪ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৮.৭১ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। সব মিলিয়ে প্রায় ১.১৭ কোটি মানুষের কাছে পৌঁছবে এই সুবিধা।

47
Image Credit : Pixabay

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারে বছরে অতিরিক্ত ১০,০১৬.১০ কোটি টাকা খরচ হবে। মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ যে হারে বাড়ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মী ও পেনশনভোগীদের আর্থিক স্বস্তি দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

57
Image Credit : Asianet News

উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্ধারিত নিয়ম মেনেই এই মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে।

67
Image Credit : Pixabay

সাধারণত বছরে দু'বার, জানুয়ারি ও জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংশোধন করা হয়। মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে কর্মীদের মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হিসেবে DA দেওয়া হয়। অন্যদিকে, অবসরপ্রাপ্ত কর্মীদের মূল পেনশনের ভিত্তিতে দেওয়া হয় DR।

77
Image Credit : stockPhoto

নতুন সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা উৎসবের মরসুমে অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন।

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Maithili Thakur: ‘সব অভিযোগ ভিত্তিহীন’, জমি বিতর্কে পরিবারের পাশে দাঁড়িয়ে মুখ খুললেন মৈথিলী ঠাকুর!
Recommended image2
Now Playing
চক্রান্তের শিকার হয়েই কি পদত্যাগ? লোকতন্ত্র বাঁচাও পদযাত্রায় যোগ দিয়ে বিস্ফোরক ধর্মেন্দ্র প্রধান
Recommended image3
Modi Visit: মোদীর সফরের আগে গুজরাটের অম্বাজি মন্দিরে কড়া নিরাপত্তা, চলল ডগ স্কোয়াডের তল্লাশি
Recommended image4
জলের দরে ১৩ মাসের ইন্টারনেট! ৭৯৯ টাকায় ১৫০ Mbps স্পিড + ২৫টি OTT ফ্রি, BSNL-এর ধামাকা অফার
Recommended image5
Retail Inflation: অক্টোবরে দেশের খুচরো মূল্যবৃদ্ধি ৬.০৯ শতাংশে, RBI-এর ঊর্ধ্বসীমা পার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved