DA Hike: পুজোর আগে দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য! ফের ৫ শতাংশ বাড়ল মহার্ঘ ভাতা, জুলাই থেকে মিলবে এরিয়ারের টাকা, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে বেতনের সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নিল সরকার…
সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। এক ধাক্কায় ৫ শতাংশ বাড়ল DA মহার্ঘ ভাতা । নতুন হারে DA কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৬ থেকে। ফলে চলতি বছরের জুলাই মাসের বেতনের সঙ্গেই কর্মীদের অ্যাকাউন্টে আসতে পারে বর্ধিত মহার্ঘ ভাতার টাকা। একইসঙ্গে মিলবে নির্দিষ্ট সময়ের বকেয়া টাকাও।
২৫৭ শতাংশ থেকে বেড়ে ২৬২ শতাংশ
অর্থ দফতরের জারি করা অফিস মেমোরান্ডাম অনুযায়ী, DA এর হার বেড়ে ২৫৭ শতাংশ ২৬২ শতাংশ করা হয়েছে। নতুন এই হার ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখেই DA বৃদ্ধি করার কথা ভাবা হয়েছে। তবে সবাই পাবেন না এই বর্ধিত DA।
কারা পাবেন বর্ধিত DA?
শুধু রাজ্য সরকারি কর্মীরাই নন, এই সুবিধার আওতায় থাকছেন আরও বেশ কয়েকটি শ্রেণির কর্মী। যেমন-এইড প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা, অধস্তন বিচার বিভাগের আধিকারিক, ওয়ার্ক-চার্জড কর্মী, জব কন্ট্র্যাক্ট কর্মীরা।
জানা গিয়েছে জুলাই মাসের বেতনের সঙ্গেই মিলবে এই বাড়তি টাকা। নতুন হারে বর্ধিত DA জুলাই ২০২৬-এর বেতনে প্রতিফলিত হবে। পাশাপাশি ফেব্রুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়ের বকেয়া DA-ও দেওয়া হবে। অর্থাৎ জুলাইয়ের বেতন হাতে পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্মীরা বকেয়া টাকাও পেতে পারেন। এমনই সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার।
মোহন চরণ মাঝি সরকারের বড় সিদ্ধান্ত
এই DA বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ওড়িশার মোহন চরণ মাঝি সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্য এই সিদ্ধান্তের ফলে জুলাইয়ের বেতনে বাড়তি আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
