MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • DA Hike: DA Merger থেকে Basic Pay বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১০ বড় দাবি

DA Hike: DA Merger থেকে Basic Pay বৃদ্ধি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১০ বড় দাবি

Dearness Allowance Hike (DA hike) নিয়ে বড় আপডেট। এপ্রিলে কেন্দ্র সরকার DA ৬০ শতাংশে বাড়ানোর পর এবার DA Merger, Basic Pay বৃদ্ধি এবং Inflation Adjustment-সহ একাধিক দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি। 

3 Min read
Author : Saborni Mitra
Published : Jul 06 2026, 10:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
এখন DA নিয়ে কী পরিস্থিতি?
Image Credit : Asianet News

এখন DA নিয়ে কী পরিস্থিতি?

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA ২% বাড়িয়ে ৫৮% থেকে ৬০% করেছে কেন্দ্রীয় সরকার। জুলাই মাসে আরও একপ্রস্থ ডিএ বাড়তে পারে। কেন্দ্রী সরকার বছরে দুইবার কেন্দ্রীয় সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। DA ৬০% হলেও কেন অসন্তুষ্ট কর্মীরা? DA Merger থেকে Basic Pay বৃদ্ধি—জেনে নিন ১০টি বড় দাবি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
DA নিয়ে একাধিক কর্মী সংগঠনের দাবি
Image Credit : Asianet News

DA নিয়ে একাধিক কর্মী সংগঠনের দাবি

  • AIDEF-এর ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি

অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) মুদ্রাস্ফীতি-সমন্বিত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। তাদের মূল দাবি, ন্যূনতম বেতন মাসে ৬৯,০০০ টাকায় নিয়ে যাওয়া হোক, যাতে প্রতিরক্ষা কর্মীরাও উপকৃত হন।

  • মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের প্রস্তাব

এই সংগঠন ন্যূনতম ৪% DA বৃদ্ধি এবং ৫০%-এ DA মার্জারের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ন্যূনতম বেতন ৬৫,০০০ টাকা করার দাবিও তুলেছে তারা।

  • NC-JCM-এর ইনফ্লেশন-লিঙ্কড ওয়েজ মডেলের দাবি

ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) DA-কে সম্পূর্ণ মুদ্রাস্ফীতি-নির্ভর বেতন কাঠামোয় রূপান্তরের দাবি জানিয়েছে। বর্তমান ১৮,০০০ টাকার ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার প্রস্তাবও দিয়েছে তারা।

Related Articles

Related image1
১৮ মাসের DA বকেয়া: এবার কি সত্যিই আর টাকা মিলবে না? সংসদে কেন্দ্র কী জানাল, কারা প্রভাবিত হবেন?
Related image2
8th Pay Commission: 1.83 Fitment Factor হলে কত বাড়বে বেতন? দেখে নিন হিসাব
310
DA মার্জার নিয়ে সরকারি ঘোষণার দাবি
Image Credit : Asianet News

DA মার্জার নিয়ে সরকারি ঘোষণার দাবি

একাধিক কর্মী ইউনিয়ন সরাসরি DA মার্জারের সরকারি ঘোষণা চেয়েছে। ৭ম বেতন কমিশন অনুযায়ী, DA ৫০% ছাড়ালে তা বেসিক পে-র সঙ্গে মিশে যাওয়ার নিয়ম থাকলেও, ৬০%-এ পৌঁছেও এখনও তা হয়নি।

410
DA Merger হলে কী লাভ?
Image Credit : stockPhoto

DA Merger হলে কী লাভ?

  • DA Merger বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) একীভূতকরণ হলো সরকারি কর্মচারীদের মুদ্রাস্ফীতিজনিত ভাতা বা ডিএ-এর একটি নির্দিষ্ট অংশ স্থায়ীভাবে মূল বেতনের (Basic Pay) সঙ্গে যুক্ত করে দেওয়ার প্রক্রিয়া
  • এর ফলে কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পায়, যা স্বয়ংক্রিয়ভাবে পিএফ (PF), গ্র্যাচুইটি, পেনশন এবং অন্যান্য ভাতায় ইতিবাচক প্রভাব ফেলে
510
DA মার্জারের দাবি তোলার কারণ
Image Credit : stockPhoto

DA মার্জারের দাবি তোলার কারণ

  • AIDEF-এর দ্বিতীয় স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান ফর্মুলায় স্থিতিশীল খরচের খাতে বেশি গুরুত্ব দেওয়া হয়, অথচ নিম্ন বেতনভুক কর্মীরা খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাড়িভাড়ায় বেশি খরচ করেন।
  • রেলওয়ে সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS) জানিয়েছে, DA শুধু আংশিক সুরক্ষা দেয়। বেতন সংশোধনের ব্যবধান আর ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচের ফারাকে ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
610
বেসিক পে-নির্ভরতার সমস্যা
Image Credit : Google

বেসিক পে-নির্ভরতার সমস্যা

বর্তমান কাঠামোয় বেসিক পে-র বদলে ভাতা ও DA-র উপর বেশি নির্ভরতা তৈরি হয়েছে বলে অভিযোগ। যেহেতু পেনশন ও অবসরকালীন সুবিধা বেসিক পে-র সঙ্গে যুক্ত, তাই এই প্রবণতা অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তায় প্রভাব ফেলছে।

710
Basic Pay Increase কেন গুরুত্বপূর্ণ?
Image Credit : Google

Basic Pay Increase কেন গুরুত্বপূর্ণ?

বেসিক পে বাড়লে প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য ভাতা—সবক্ষেত্রেই বৃদ্ধি ঘটে। তাই DA মার্জার নিয়ে দাবি এত জোরালো হয়ে উঠছে।

810
ফিটমেন্ট ফ্যাক্টর
Image Credit : Asianet News

ফিটমেন্ট ফ্যাক্টর

সর্বনিম্ন ১.৮৩ ফ্যাক্টরেই বড় বদল

  • যদি সবচেয়ে কম অর্থাৎ ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়, তাহলেও কর্মীদের বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে সর্বনিম্ন বেসিক পে ১৮,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে প্রায় ৩২,৯৪০ টাকা।
  • লেভেল ২-তে ১৯,৯০০ টাকা থেকে বেসিক পে হবে ৩৬,৪১৭ টাকা, লেভেল ৩-তে ২১,৭০০ টাকা থেকে হবে ৩৯,৭১১ টাকা, লেভেল ৪-তে ২৫,৫০০ টাকা থেকে হবে ৪৬,৬৬৫ টাকা। লেভেল ৫-তে ২৯,২০০ টাকা থেকে বেসিক পে বেড়ে হতে পারে ৫৩,৪৩৬ টাকা।
  • লেভেল ৬-এ ৩৫,৪০০ টাকা থেকে বেসিক পে হবে ৬৪,৭৮২ টাকা, লেভেল ৭-এ ৪৪,৯০০ টাকা থেকে হবে ৮২,১৬৭ টাকা। লেভেল ১০-এ ৫৬,১০০ টাকা থেকে বেসিক পে বেড়ে হবে ১,০২,৬৬৩ টাকা।
  • লেভেল ১৩-তে ১,২৩,১০০ টাকা থেকে বেসিক পে হবে ২,২৫,২৭৩ টাকা। সর্বোচ্চ লেভেল ১৮-এ ২,৫০,০০০ টাকা থেকে বেসিক পে বেড়ে হতে পারে ৪,৫৭,৫০০ টাকা— যা প্রায় আড়াই গুণ বৃদ্ধি।
910
৮ম বেতন কমিশনের সময়সীমা
Image Credit : Social Media

৮ম বেতন কমিশনের সময়সীমা

৫ মার্চ থেকে শুরু হওয়া স্মারকলিপি জমার প্রক্রিয়া গত ১৫ জুন শেষ হয়েছে। এই দাবিগুলি কমিশনের চূড়ান্ত সুপারিশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

1010
এখনও অনিশ্চিত ভবিষ্যৎ
Image Credit : Asianet News

এখনও অনিশ্চিত ভবিষ্যৎ

সরকার এখনও DA Merger বা ন্যূনতম বেতন বৃদ্ধি নিয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। কর্মী সংগঠনগুলির দাবিগুলি বর্তমানে ৮ম বেতন কমিশনের বিবেচনাধীন রয়েছে। ফলে চূড়ান্ত সুপারিশ প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও পরিবর্তন নিশ্চিত নয়।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Narendra Modi: শিক্ষক দিবসে কলেজের অনুষ্ঠান, দিল্লি মেট্রোয় চড়ে গেলেন প্রধানমন্ত্রী
Recommended image2
DA Hike: DA বাড়ছে ১৮ শতাংশ! সরকারি কর্মীদের জন্য ফের সুখবর, ৪২% থেকে বেড় হচ্ছে ৬০%
Recommended image3
Youth Falls from Flyover নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুল থেকে সোজা রাস্তায় আছড়ে পড়লেন বাইক চালক! তারপর ঘটল অবাক কাণ্ড
Recommended image4
Aadhaar Card: আপনার আধার কার্ডের নম্বর কোথাও ভুল কাজে ব্যবহার হচ্ছে না তো? জেনে নিন এই উপায়
Recommended image5
কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, খতম লস্করের পাকিস্তানি কমান্ডার ইয়াসির
Related Stories
Recommended image1
১৮ মাসের DA বকেয়া: এবার কি সত্যিই আর টাকা মিলবে না? সংসদে কেন্দ্র কী জানাল, কারা প্রভাবিত হবেন?
Recommended image2
8th Pay Commission: 1.83 Fitment Factor হলে কত বাড়বে বেতন? দেখে নিন হিসাব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved