MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • DA Hike: DA কি ৬৫% হবে, মাইনে কত বাড়বে? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

DA Hike: DA কি ৬৫% হবে, মাইনে কত বাড়বে? সরকারি কর্মীদের জন্য বড় আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে ফের বড় আপডেট সামনে এসেছে। অগস্ট মাসের সর্বভারতীয় শিল্প শ্রমিকের ভোক্তা মূল্যসূচক বা CPI-IW প্রকাশিত হয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 02 2026, 09:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA নিয়ে ফের বড় আপডেট সামনে এসেছে। অগস্ট মাসের সর্বভারতীয় শিল্প শ্রমিকের ভোক্তা মূল্যসূচক বা CPI-IW প্রকাশিত হয়েছে। সেই হিসাব অনুযায়ী, জানুয়ারি ২০২৭ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA-এর বর্তমান হিসাব ইতিমধ্যেই ৬৫ শতাংশের গণ্ডি পার করেছে। শ্রম মন্ত্রকের অধীন Labour Bureau-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, অগস্ট ২০২৬-এ CPI-IW বেড়ে হয়েছে ১৫৪.৪। জুলাই মাসে এই সূচক ছিল ১৫৩.২। অর্থাৎ এক মাসে সূচক বেড়েছে ১.২ পয়েন্ট। অগস্টে বার্ষিক মূল্যবৃদ্ধির হারও বেড়ে হয়েছে ৪.৯৬ শতাংশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : stockPhoto

জানুয়ারি ২০২৭-এর DA নির্ধারণের ক্ষেত্রে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের অগস্ট পর্যন্ত ১২ মাসের CPI-IW-এর গড় ধরা হচ্ছে। অগস্টের তথ্য যোগ হওয়ার পরে এই ১২ মাসের গড় দাঁড়িয়েছে ১৪৯.৮২। সপ্তম বেতন কমিশনের প্রচলিত ফর্মুলা অনুযায়ী CPI-IW-এর ২০০১=১০০ ভিত্তির হিসাবের জন্য ২.৮৮-এর linking factor ব্যবহার করা হয়। অর্থাৎ, এখনকার হিসাব অনুযায়ী জানুয়ারি ২০২৭-এর DA ৬৫ শতাংশের আশপাশে পৌঁছতে পারে। তবে এটি এখনও চূড়ান্ত DA নয়।

36
Image Credit : Gemini

এখানেই গুরুত্বপূর্ণ বিষয়। জানুয়ারি ২০২৭-এর DA নির্ধারণের জন্য এখনও সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর ২০২৬-এর CPI-IW প্রকাশিত হওয়া বাকি। এই চার মাসে সূচক যদি আরও বাড়ে, তাহলে DA-এর চূড়ান্ত হিসাবও বাড়তে পারে। আবার CPI-IW কমে গেলে বর্তমান ৬৫.০৫ শতাংশের হিসাব কিছুটা নেমেও যেতে পারে। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাবে না যে জানুয়ারি ২০২৭ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬৫ শতাংশ DA পাবেন। বাকি চার মাসের তথ্য প্রকাশের পরই চূড়ান্ত ছবি স্পষ্ট হবে।

46
Image Credit : Asianet News

ধরা যাক, শেষ পর্যন্ত DA ৬৫ শতাংশই নির্ধারিত হল। যাঁদের Basic Pay ১৮,০০০ টাকা, তাঁদের ৬৫ শতাংশ হারে DA হবে ১১,৭০০ টাকা। বর্তমানে ৬০ শতাংশ DA ধরে এই অঙ্ক ১০,৮০০ টাকা। অর্থাৎ DA বাবদ মাসে ৯০০ টাকা বেশি পাওয়া যেতে পারে।

56
Image Credit : Asianet News

আবার Basic Pay যদি ৪৪,৯০০ টাকা হয়, তাহলে ৬৫ শতাংশ DA দাঁড়াবে ২৯,১৮৫ টাকা। ৬০ শতাংশ DA-তে এই অঙ্ক ২৬,৯৪০ টাকা। অর্থাৎ মাসে DA বাবদ বৃদ্ধি হবে ২,২৪৫ টাকা।

66
Image Credit : Getty

এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটি CPI-IW তথ্য—সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর ২০২৬। এই চার মাসের সূচক প্রকাশের পর জানুয়ারি ২০২৭-এর DA-এর চূড়ান্ত হিসাব করা হবে। অর্থাৎ আপাতত ৬৫.০৫ শতাংশ হল চলতি হিসাব, সরকারি ঘোষণা নয়। তবে অগস্টের CPI-IW বৃদ্ধির ফলে ৬৫ শতাংশ DA পাওয়ার সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
দেশের খবর
ইউটিলিটি
ব্যবসার খবর
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jantar Mantar Protest: যন্তর মন্তর বিক্ষোভে ধৃত সিজেপি নেতা সৌরভ ও আশুতোষ রাঙ্কার জামিন! মুক্তি দিল আদালত
Recommended image2
Marco Rubio: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে নারাজ মার্কো রুবিও, "কে কান দেয়?" কটাক্ষ কংগ্রেসের
Recommended image3
Bengaluru Blast: বেঙ্গালুরুর ফ্ল্যাটে রহস্যময় বিস্ফোরণ, তদন্তে অ্যান্টি-টেররিজম স্কোয়াড
Recommended image4
ভারতের অভ্যন্তরীণ বিষয়, মন্তব্য করব না! CJP বিক্ষোভ নিয়ে বললেন মার্কো রুবিও
Recommended image5
8th Pay Commission: প্রাপ্ত বেতনের ভিত্তিতে গ্র্যাচুইটি কীভাবে হিসাব করা হয়? জানুন বিশেষজ্ঞদের ব্যাখ্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved