MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • আচমকা ঘোষণা! ২০২৫ নয়, নভেম্বরেই বাড়ানো হচ্ছে ডিএ! এক ধাক্কায় কেন্দ্রের থেকে কমল বেতনের ফারাক

আচমকা ঘোষণা! ২০২৫ নয়, নভেম্বরেই বাড়ানো হচ্ছে ডিএ! এক ধাক্কায় কেন্দ্রের থেকে কমল বেতনের ফারাক

রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। ডিএ বাড়ানো হচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল কর্মীদের মনে, অবশেষে এল সুখবর।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 20 2024, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : our own

দীপাবলির আগেই সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তারপর থেকে কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্যও সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : our own

এরই মাঝে রাজ্যে সরকারি কর্মচারীদের বেতন, ভাতা বৃদ্ধি (Salary Allowance) ইত্যাদিতে নানা সমস্যা হচ্ছে বলে দাবি করা হচ্ছে।

310
Image Credit : our own

পুজোর মরশুমে, মোদী সরকার উপহার হিসেবে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) বৃদ্ধি ঘোষণা করেছিল। একধাক্কায় ৩ শতাংশ হারে বাড়ানো হয়েছিল DA। অর্থাৎ এখন থেকে মোট ৫৩ শতাংশ হারে DA পাবেন তাঁরা।

410
Image Credit : our own

এর আগে চলতি বছর লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার DA এর পরিমাণ ৪ শতাংশ বাড়িয়েছিল। তখন থেকে সকল কেন্দ্রীয় কর্মীদের DA ৫০ শতাংশ করে দেওয়া হত। তার কয়েক মাসের ব্যবধানে ফের DA বৃদ্ধিতে খুশিতে ডগমগ কর্মীরা।

510
Image Credit : Twitter

আর এই আবহেই কেন্দ্রের দেখানো পথে হেঁটে একের পর এক রাজ্য সরকারও তাঁদের কর্মীদের DA বৃদ্ধি করে চলেছে।

610
Image Credit : Facebook

জানা গিয়েছে, ১ নভেম্বর থেকে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত সরকারী কর্মীদের DA এর পরিমাণ ৫ শতাংশ বাড়ানো হবে। যার ফলে মোট মহার্ঘ ভাতা একধাক্কায় ৩০ শতাংশ হবে।

710
Image Credit : our own

এর আগে রাজ্য সরকারি কর্মীরা ২৫ শতাংশ হারে DA পেতেন। কিন্তু বর্তমানে DA বৃদ্ধির পরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক দাঁড়াল ২৩ শতাংশে।

810
Image Credit : Getty

এই DA বৃদ্ধি প্রসঙ্গে সরকার জানায়, “বর্তমানে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

910
Image Credit : Getty

জানা গিয়েছে, এই মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের কোষাগার থেকে ৫০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হতে চলেছে। এই পদক্ষেপের ফলে ১.৬ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং ৮২ হাজার পেনশনভোগী উপকৃত হবেন বলে আশা রাখছে রাজ্য প্রশাসন।

1010
Image Credit : Getty

২০১৮ সালের ১ অক্টোবর থেকে ত্রিপুরায় সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করেছিল তৎকালীন সরকার। তারপর থেকে একাধিকবার DA বাড়ানো হয়েছে। এর আগে ২০২৪ সালের মার্চ মাসেও ৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে ২৫ শতাংশ করা হয়েছিল ত্রিপুরার সরকারি কর্মীদের।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mumbai October Heat: দ্রুততম বর্ষা বিদায়ে অক্টোবরেও ভ্যাপসা গরম, এল নিনোয় পুড়ছে মুম্বই শহর
Recommended image2
Everest: এই কোম্পানির জিরেগুঁড়োয় কীটনাশক! আপনার বাড়ির প্যাকেটেও কি এই ব্যাচ রয়েছে?
Recommended image3
CSL: ১৩৫ বছরের পুরনো সেন্ট্রাল সেক্রেটারিয়েট লাইব্রেরি কোথায় সরবে? প্ল্যান চাইল সুপ্রিম কোর্ট
Recommended image4
১২% ঘাটতি নিয়ে ভারত থেকে চলে গেল বর্ষা, মেঘালয়, পঞ্জাব ও দক্ষিণে চরম খরা
Recommended image5
IRCTC Travel Insurance: ১ টাকারও কম খরচে ১০ লাখের কভারেজ! রেলের এই বিমার কথা জানেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved