MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়তি ডিএ পাবেন? বেতন বেড়ে কত টাকা হতে পারে?

কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়তি ডিএ পাবেন? বেতন বেড়ে কত টাকা হতে পারে?

ইংরাজি নতুন বছরের শুরুতেই একাধিক রাজ্য সরকার মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। এবার কেন্দ্রীয় সরকারও মহার্ঘভাতা বৃদ্ধি করতে চলেছে। যদিও অর্থমন্ত্রকের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 09 2025, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
কয়েকদিনের মধ্যেই মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার
Image Credit : our own

কয়েকদিনের মধ্যেই মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার

প্রতি বছর জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। এবার এখনও এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা কত শতাংশ বৃদ্ধি পেতে পারে তা নিয়ে জল্পনা চলছে
Image Credit : our own

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা কত শতাংশ বৃদ্ধি পেতে পারে তা নিয়ে জল্পনা চলছে

গত বছর কেন্দ্রীয় সরকার যখন শেষবার মহার্ঘভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি করেছিল, তখন ৩ শতাংশ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এবার কত শতাংশ বৃদ্ধি করা হবে, সে বিষয়ে জল্পনা চলছে।

310
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে জল্পনা চলছে, গতবারের মতো এবারও ৩ শতাংশ ডিও বৃদ্ধি করা হতে পারে
Image Credit : our own

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে জল্পনা চলছে, গতবারের মতো এবারও ৩ শতাংশ ডিও বৃদ্ধি করা হতে পারে

দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। এবারও একই হারে মহার্ঘভাতা বৃদ্ধি করা হতে পারে।

410
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স যে হারে বাড়ছে, সেই অনুযায়ী ডিএ বৃদ্ধি করা হবে
Image Credit : our own

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স যে হারে বাড়ছে, সেই অনুযায়ী ডিএ বৃদ্ধি করা হবে

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ঠিক হয়। এবারও সেই হিসেব করা হচ্ছে।

510
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় অনুযায়ী এবার ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পাওয়া উচিত
Image Credit : Getty

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় অনুযায়ী এবার ডিএ ৩ শতাংশ বৃদ্ধি পাওয়া উচিত

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্স বেড়ে ১৪৪.৫ হয়েছে। এই হিসেব অনুযায়ী এবার মহার্ঘভাতা ৩ শতাংশ বাড়ানো উচিত।

610
সব হিসেব ঠিক থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বেড়ে ৫৬ শতাংশ হবে
Image Credit : Getty

সব হিসেব ঠিক থাকলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বেড়ে ৫৬ শতাংশ হবে

এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা ৫৩ শতাংশ। কয়েকদিনের মধ্যেই তা বেড়ে ৫৬ শতাংশ হবে বলে জল্পনা চলছে।

710
পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক বাড়ছে
Image Credit : Getty

পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতার ফারাক বাড়ছে

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ১৪ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের সঙ্গে তাঁদের মহার্ঘভাতার ফারাক ৩৯ শতাংশ। কয়েকদিনের মধ্যেই এই ফারাক বাড়তে চলেছে।

810
নতুন হারে মহার্ঘভাতা ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত হবে?
Image Credit : google

নতুন হারে মহার্ঘভাতা ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কত হবে?

কেন্দ্রীয় সরকারের কোনও কর্মীর মূল বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে মহার্ঘভাতা বেড়ে ৫৬ শতাংশ হলে তাঁরা এই বাবদ ১,০৮০ টাকা করে পাবেন। এখনও পর্যন্ত মহার্ঘভাতা ৯,৫৪০ টাকা। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বাড়তি ৫৪০ টাকা করে পাবেন।

910
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কবে মহার্ঘভাতার বিষয়ে সুখবর পেতে পারেন?
Image Credit : Getty

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কবে মহার্ঘভাতার বিষয়ে সুখবর পেতে পারেন?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বেশ কিছুদিন ধরেই মহার্ঘভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনও তাঁদের দাবি পূরণ হয়নি।

1010
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন
Image Credit : Getty

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন

সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। ফলে তাঁরা কবে সুখবর পাবেন স্পষ্ট নয়।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই গতি বাড়়লো রেলের! একগুচ্ছ নতুন প্রকল্পে সবুজ সংকেত মন্ত্রকের
Recommended image2
Sugarcane Farmers: যোগী সরকারের রেকর্ড! ৯ বছরে আখ চাষিদের অ্যাকাউন্টে ৩.২২ লক্ষ কোটি টাকা
Recommended image3
Woman Climbs Water Tank: অভিমানে ওভারহেড জলের ট্যাঙ্কে উঠলেন তরুণী, শোলের বীরুসুলভ কীর্তি শেষে ঘটল বড় ঘটনা
Recommended image4
NEET Paper Leak: দুর্নীতি আর নয়, পরের বছর পুরোপুরি বদল পরীক্ষা নিয়মে, ঘোষণা শিক্ষামন্ত্রীর
Recommended image5
Modi Gets F-16 Escort: আকাশে নরেন্দ্র মোদীর বিমান পাহাড়ায় F-16 যুদ্ধবিমান, কারণ যা জানা গেল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved