MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • Delhi AQI: সামান্য উন্নতি, তবু 'খুব খারাপ' দিল্লির বায়ুমান! আবহাওয়া দফতর কী বলছে?

Delhi AQI: সামান্য উন্নতি, তবু 'খুব খারাপ' দিল্লির বায়ুমান! আবহাওয়া দফতর কী বলছে?

দিল্লির বায়ুমান: ১০ নভেম্বর দিল্লির বাতাসের মানে সামান্য উন্নতি হলেও দিওয়ালির পর দূষণস্তর ‘খুব খারাপ’ পর্যায়েই রয়েছে। আগামী ৬ দিন কুয়াশার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে দিল্লিবাসীর স্বস্তি মেলার সম্ভাবনা কম।

2 Min read
Author : Anulekha Kar
Published : Nov 11 2026, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : X (Twitter)

দিওয়ালির পর দিল্লির বায়ুমান হু হু করে নেমে গিয়েছিল। মঙ্গলবার সকালে, ১০ নভেম্বর পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে দূষণের মাত্রা কমলেও শহরের বাতাসে এখনও ভারী দূষণ রয়েছে।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (CPCB) জানাচ্ছে, মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩০৪। সোমবারের চেয়ে কিছুটা ভালো হলেও বায়ুমান এখনও 'খুব খারাপ' ক্যাটাগরিতেই রয়েছে।

শহরের বেশ কয়েকটি স্টেশনে এখনও বিপজ্জনক মাত্রায় দূষণ ধরা পড়ছে। এদিকে, আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েকদিন মাঝারি কুয়াশা থাকবে। তবে দিল্লির জন্য এখনই কোনও সতর্কতা জারি করা হয়নি।

১০ নভেম্বর সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ দিল্লির গড় একিউআই ছিল ৩০৪। দিওয়ালির পর একধাক্কায় দূষণ বাড়ার পর এই মাত্রা সামান্য হলেও মন্দের ভালো।

তবে এখনও অনেক এলাকায় বাতাসের অবস্থা খুবই খারাপ। পুসা এবং চাঁদনি চকে সবচেয়ে বেশি একিউআই (৩৯৫) রেকর্ড করা হয়েছে। এরপরেই রয়েছে এনএসইউটি জাফরপুর (৩৮২) এবং কমনওয়েলথ স্পোর্টস কমপ্লেক্স (৩৮০)।

তালকাটোরা গার্ডেন এবং নর্থ ক্যাম্পাস, দিল্লি বিশ্ববিদ্যালয়ে একিউআই ৩৭২। সিরিফোর্টে ৩৭১। সিআরআরআই মথুরা রোড এবং জেএনইউতে ৩৬৯, আর আইআইটি দিল্লিতে ৩৬৪।

দিল্লি সরকারের একিউআই মনিটরিং পোর্টাল অনুযায়ী, ওই একই সময়ে শহরের গড় বায়ুমান ছিল ৩০৭।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে দূষিত দিওয়ালি দেখেছে দিল্লি। তার পরেই মঙ্গলবার এই সামান্য উন্নতি।

৮ নভেম্বর দিল্লির গড় একিউআই ছিল ৩৭৬, যা গত ৫ বছরে দিওয়ালির দিন সর্বোচ্চ। পরের দিন সকালে পরিস্থিতি আরও খারাপ হয়। ৯ নভেম্বর সকাল ১০টায় একিউআই পৌঁছয় ৩৭১-এ।

36
Image Credit : Getty

সোমবার ৫১টি স্টেশনের তথ্য পাওয়া গিয়েছিল। তার মধ্যে ১৪টিতে বাতাসের মান 'মারাত্মক' এবং ৩৩টিতে 'খুব খারাপ' ছিল। বাকি ৪টি স্টেশনে বায়ুমান 'খারাপ' ছিল। দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে সবচেয়ে বেশি একিউআই (৪৩৯) রেকর্ড করা হয়েছে।

46
Image Credit : X

কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (CAQM) গ্র্যাপের (GRAP) তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ জারি রেখেছে। দূষণ নিয়ন্ত্রণে আরও কড়াকড়ি করা হচ্ছে।

দিল্লি ও সংলগ্ন হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে এই জরুরি অবস্থা জারি রয়েছে। দূষণের পূর্বাভাস এবং আবহাওয়ার পরিস্থিতি বিচার করে আগেই এই বিধিনিষেধগুলি জারি করা হয়।

56
Image Credit : Asianet News

দূষণ নিয়ে চিন্তার মাঝেই আবহাওয়া দফতর জানিয়েছে, ১০ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সকালে মাঝারি কুয়াশা থাকবে দিল্লিতে।

এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোনও সতর্কতা জারি করা হয়নি।

66
Image Credit : ANI

দিল্লির আবহাওয়ার পূর্বাভাস:

১০ নভেম্বর: সর্বোচ্চ তাপমাত্রা ২৮°C, সর্বনিম্ন ১৫°C, মাঝারি কুয়াশা।

১১ নভেম্বর: তাপমাত্রা ১৫-২৮°C, মাঝারি কুয়াশা।

১২ নভেম্বর: সর্বোচ্চ ২৮°C, সর্বনিম্ন ১৬°C, মাঝারি কুয়াশা।

১৩ নভেম্বর: তাপমাত্রা ১৬-২৯°C, মাঝারি কুয়াশা।

১৪ নভেম্বর: সর্বোচ্চ ২৯°C, সর্বনিম্ন ১৬°C, মাঝারি কুয়াশা।

১৫ নভেম্বর: তাপমাত্রা ১৫-২৯°C, মাঝারি কুয়াশা।

বায়ুমানের সামান্য উন্নতি হলেও দূষণে এখনও নাকাল দিল্লিবাসী। সকালে কুয়াশা এবং গ্র্যাপ-৩ এর বিধিনিষেধের মধ্যেই আগামী কয়েকদিন বোঝা যাবে দিল্লির বাতাসের কতটা উন্নতি হল।

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
দেশের খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sonia Gandhi Book: আন্না হাজারের আন্দোলনের নেপথ্যে ছিল বিজেপি ও আরএসএস, দাবি সোনিয়া গান্ধীর
Recommended image2
Kedarnath Dham: বুধবার বন্ধ হচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা, বিগ্রহ নামিয়ে আনা হবে উখীমঠে
Recommended image3
Bulgaria Highway Accident: কুয়াশার চাদরে ঢেকে মৃত্যুপুরী হাইওয়ে, পরপর ধাক্কা ৮৬ গাড়ির! বুলগেরিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় হত ১২
Recommended image4
যোগীর সঙ্গে 'চাণক্য' অমিত শাহ! ভোটের আগে মিটছে দ্বন্দ্ব? উত্তর প্রদেশে BJP-র মাস্টারপ্ল্যান
Recommended image5
ICSE ও ISC 2027 পরীক্ষার দিন ঘোষণা, ১৫ ফেব্রুয়ারি ১০শ্রেণি ও ৯ ফেব্রুয়ারি ১২ শ্রেণির পরীক্ষা শুরু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved