দিল্লির বিকাশ নগরে শনিবার ভোরে হৃদরোগ বা খিঁচুনিতে আক্রান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়া এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুই বাইক আরোহী। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। 

Delhi Shocker: হায় রে সমাজ। দিল্লির বিকাশনগরের (Vikas Nagar) এক সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এর চেয়ে আলাদা কিছু বলা যাচ্ছে না। দিল্লির বিকাশ নগরে গত শনিবার ভোররাতে এক ব্যক্তি খিঁচুনি বা হৃদ্‌রোগে আক্রান্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। এরপর সুযোগ বুঝে সেই ব্যক্তিকে লুট করে নিয়ে যায় দুই বাইক আরোহী। ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। রানহোলা থানার বিকাশ নগর এলাকায় ওই ব্যক্তি হেঁটে যাওয়ার সময় হঠাৎ ঘুরতে ঘুরতে ফুটপাথে লুটিয়ে পড়েন। সিসিটিভিতে দেখা যায়, তিনি খুব কাঁপছিলেন, কিছুটা পা ছোড়ার চেষ্টা করছিলেন। এখান থেকেই পুলিশের প্রাথমিক অনুমান, তিনি মৃগী রোগের খিঁচুনি বা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই একটি স্কুটারে করে আসে দুই যুবক। বাইকে পিছনে বসে থাকা আরোহী ফুটপাথে পড়ে থাকা ব্যক্তির মোবাইল ফোন তুলে নেয়। এরপর আবার ফিরে এসে তাঁর পকেট তল্লাশি করে আরও কিছু পাওয়ার চেষ্টা করে। তবে ল্যাম্পপোস্টে লাগানো সিসিটিভি ক্যামেরা নজরে পড়তেই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। খুব সম্ভবত তারা কোনও অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করেন। অন্তত তাদের পোশাক দেখে তেমনই মনে হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন সেই ব্যক্তি

এরপরও ওই ব্যক্তি দীর্ঘ সময় ঘটনাস্থলেই পড়ে ছিলেন। রাস্তার কয়েকটি কুকুর সেই সময় সেই অচৈতন্য ব্যক্তিকে ঘিরে ছিলেন। সিসিটিভি ফুটেজে সেই ভিডিও দেখা যায়। সকাল প্রায় ৮টা নাগাদ স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দুই বাইক আরোহীর পরিচয় ও অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

দেখুন এই ঘটনার ভাইরাল ভিডিও

Scroll to load tweet…

রাজস্থানে বৃদ্ধার গয়না লুটের পর খুন

এদিকে, অন্য একটি ঘটনায় রাজস্থানে এক বৃদ্ধাকে লক্ষ্য করে চুরি ও হত্যার অভিযোগ সামনে এসেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুষ্কৃতীরা তাঁর দেহ থেকে রূপোর পায়েল ও সোনার গয়না লুট করে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।