MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • তাজমহলে জুনিয়ার ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের ছেলে স্মৃতিসৌধ ঘুরে দেখেন পরিবারের সঙ্গে

তাজমহলে জুনিয়ার ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টের ছেলে স্মৃতিসৌধ ঘুরে দেখেন পরিবারের সঙ্গে

মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, বৃহস্পতিবার আগ্রায় বিশ্বের সপ্তম আশ্চার্যের অন্যতম স্মৃতিস্তম্ভ তাজমহল পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন স্ত্রী ও সন্তানরা। 

2 Min read
Author : Saborni Mitra| ANI
Published : Nov 20 2025, 08:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
তাজমহলে ট্রাম্প পুত্র
Image Credit : ANI

তাজমহলে ট্রাম্প পুত্র

মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, বৃহস্পতিবার আগ্রায় বিশ্বের সপ্তম আশ্চার্যের অন্যতম স্মৃতিস্তম্ভ তাজমহল পরিদর্শন করেছেন। তাজমহল ১৯৮৩ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়, যা তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্যের জন্য পরিচিত। এটি আধুনিক বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একটি এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বাবার পরে ছেলে
Image Credit : ANI

বাবার পরে ছেলে

জুনিয়র ট্রাম্পই প্রথম নয়, এর আগেও বিশ্বের একাধিক বিশিষ্ট ব্যক্তি তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ২০২০ সালে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে এই স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন। সেটাই ছিল ডোনাল্ড ট্রাম্প প্রথম সফর। এবার জুনিয়র ট্রাম্প প্রথম পরিদর্শন করলেন তাজমহল।

Related Articles

Related image1
কাশ্মীর টাইমস-এর অফিস থেকে অস্ত্র উদ্ধার! SIA তল্লাশির বিরুদ্ধে সরব সংবাদ মাধ্যম
Related image2
'লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন বাংলাদেশি মহিলার অ্যাকাউন্টে?' SIR এর মধ্যেই তদন্তের দাবি বিজেপির
35
তাজমহলে মুগ্ধ ট্রাম্পের ডেপুটি
Image Credit : ANI

তাজমহলে মুগ্ধ ট্রাম্পের ডেপুটি

তাজমহলকে মুঘল স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়, যা পারস্য, ভারতীয় এবং ইসলামিক স্থাপত্যের উপাদানগুলোকে একত্রিত করে। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের জন্য এটি নির্মাণ করেছিলেন।

এর আগে এপ্রিলে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স এবং তাদের তিন সন্তান - ইওয়ান, বিবেক এবং মিরাবেল - উত্তর প্রদেশের আগ্রায় তাজমহল পরিদর্শন করেন। তিনি তাজমহলকে একটি "সুন্দর ঐতিহাসিক স্থান" বলে অভিহিত করেন এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

45
তাজমহলে বিদেশিরা
Image Credit : ANI

তাজমহলে বিদেশিরা

লখনউতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রায় ৪০টি দেশের ১২৬ জন বিশিষ্ট অতিথি এদিন তাজমহল পরিদর্শন করেন। আগ্রা জেলা প্রশাসন বিদেশি অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করেছিল।

55
ভারত-মার্কিন সম্পর্ক
Image Credit : ANI

ভারত-মার্কিন সম্পর্ক

বর্তমানে ভারত-মার্কিন সম্পর্ক স্থির নয়। ট্রাম্পের শুল্ক আরোপে কিছুটা হলেও ক্ষুব্ধ দিল্লি। এই অবস্থায় ট্রাম্পের ছেলে জুনিয়ার ট্রাম্পের তাজমহল পরিদর্শন যথেষ্ঠ গুরুত্বপূর্ণ। যদিও জুনিয়র ট্রাম্পের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। জানা গিয়েছে উদয়পুরে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছেন তিনি। আগ্রায় পাঁচতারা হোটেলে ওঠেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image2
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image3
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Recommended image4
Hottest August: ১৯০১ সালের পর দেশে উষ্ণতম অগাস্ট, ১২৩ বছরের রেকর্ড ভাঙা তাপমাত্রা নিয়ে উদ্বেগ
Recommended image5
Now Playing
নেপালে দুর্গতদের জন্য ঝাঁপাল সিকিম, বিপুল ত্রান নিয়ে বন্যা কবলিত অঞ্চলে
Related Stories
Recommended image1
কাশ্মীর টাইমস-এর অফিস থেকে অস্ত্র উদ্ধার! SIA তল্লাশির বিরুদ্ধে সরব সংবাদ মাধ্যম
Recommended image2
'লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন বাংলাদেশি মহিলার অ্যাকাউন্টে?' SIR এর মধ্যেই তদন্তের দাবি বিজেপির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved