MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • মেটানো হবে বকেয়া ডিএ-র টাকা, সরকারি কর্মীদের ৩ শতাংশ DA বৃদ্ধি রাজ্যের! কালীপুজোর আগেই দুর্দান্ত ঘোষণা

মেটানো হবে বকেয়া ডিএ-র টাকা, সরকারি কর্মীদের ৩ শতাংশ DA বৃদ্ধি রাজ্যের! কালীপুজোর আগেই দুর্দান্ত ঘোষণা

কেন্দ্রের ৩ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে উপকৃত হয়েছেন কয়েক লক্ষ সরকারি কর্মচারি। এতদিন তাদের ডিএ-র পরিমাণ ছিল ৫০ শতাংশ। এবার আরও তিন শতাংশ বাড়ায় ডিএ পৌঁছেছে ৫৩ শতাংশে। যা নিয়ে যথেষ্টই খুশি তারা। এবার সেই পথে হেঁটেই দারুণ খবর দিল রাজ্য সরকার।

2 Min read
Author : Parna Sengupta
Published : Oct 29 2024, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : stockPhoto

কেন্দ্র সরকারের পর এবার ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দিওয়ালির আগেই মিলল সুখবর।

210
Image Credit : our own

এই আবহেই কেন্দ্রের পথে হেঁটে তিন শতাংশ মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার (State Government)।

310
Image Credit : our own

কালীপুজোর ঠিক আগেই ডিএ (DA) বৃদ্ধি করল রাজ্য। পাশাপাশি বকেয়া ডিএয়ের (এরিয়ার) টাকাও মিটিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

410
Image Credit : our own

তবে বলা হয়েছে এরিয়ারের টাকা চারটি কিস্তিতে পাবেন পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা।

510
Image Credit : our own

আসলে উৎসবের আবহেই রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে এই রাজ্য সরকার।

610
Image Credit : Facebook

রবিবার সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা করেন। তিনি বলেন, ‘যেমন কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির যে ঘোষণা করেছে, সেটার পথে হেঁটেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ, ডিআর তিন শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

710
Image Credit : Getty

উল্লেখ্য, এতদিন অসমের রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। অর্থাৎ কেন্দ্রের সমান।

810
Image Credit : our own

এবারে ৩ শতাংশ ভাতা বাড়িয়ে তার পরিমাণ ৫৩ শতাংশ করা হল। যা ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হবে।

910
Image Credit : our own

অক্টোবরের বেতন বা পেনশনের সঙ্গেই বর্ধিত হারে ডিএ বা ডিআর প্রদান করা হবে বলে জানানো হয়েছে। যে টাকা সরাসরি সরকারি কর্মীদের অ্য়াকাউন্টে ঢুকবে।

1010
Image Credit : Getty

এদিকে ‘এরিয়ার’-ও প্রদান করার কথা জানানো হয়েছে। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের ডিএ এবং ডিআর চারটি কিস্তিতে প্রদান করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। ডিসেম্বর মাস থেকে এরিয়ার দেওয়া হবে। আগামী বছর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বকেয়া মহার্ঘ ভাতার টাকা দেওয়া হবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Time Of Day Tariff: সন্ধ্যায় বিদ্যুতের দাম বাড়বে, দিনের বেলায় কমবে, আজ থেকেই চালু হল নতুন নিয়ম
Recommended image2
Strait of Hormuz: 'নিরাপদ হাতেই আছেন, চিন্তার কিছু নেই', হরমুজ নিয়ে 'বন্ধু' ভারতকে জানিয়ে দিল ইরান
Recommended image3
SC on Malda Incident: মালদার ঘটনায় কড়া সুপ্রিম কোর্ট, দিল এই ১৪টি নির্দেশ
Recommended image4
Mountain Radars: দুর্গম পর্বতমালাতেও শত্রুদের উপর কড়া নজর থাকবে, 'মাউন্টেন রাডার' পাচ্ছে এয়ার ফোর্স
Recommended image5
Kaliachak: কালিয়াচক কাণ্ডে CBI বা NIA তদন্তের নির্দেশ! মুখ্যসচিব, ডিজি, ডিএম ও এসপি-কে শোকজ সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved