ED Team Attacked কেরলের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযান ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। অভিযানের সময় CPIM-এর সমর্থক ও কর্মীদের একাংশ ইডি-র বিরুদ্ধে বিক্ষোভ দেখান বলে অভিযোগ।

ED Team Attacked কেরলের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তল্লাশি অভিযান ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। অভিযানের সময় সিপিআই(এম)-এর সমর্থক ও কর্মীদের একাংশ ইডি-র বিরুদ্ধে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। সেই বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মী-আধিকারীদের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত গাড়িটিকে নিরাপদে বের করে নিয়ে যেতে সাহায্য করে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অর্থপাচার সংক্রান্ত একটি তদন্তের সূত্র ধরে পিনারাই বিজয়ন এবং তাঁর পরিবারের সঙ্গে যুক্ত একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোথায় কোথায় হানা হয়

কেরলের বিভিন্ন জায়গায় মোট একাধিক স্থানে একযোগে অভিযান শুরু হয়। এর মধ্যে ছিল তিরুবনন্তপুরমে বিজয়নের বাসভবন এবং আরও কয়েকটি সংশ্লিষ্ট ঠিকানা। অভিযোগ, তল্লাশি চলাকালীন ইডি-র উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সিপিআই(এম)-এর সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইডি-র গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ, ধাক্কাধাক্কি এবং ক্ষয়ক্ষতির অভিযোগ ওঠে। এখনও পর্যন্ত ইডি আধিকারিকদের গুরুতর আহত হওয়ার খবর মেলেনি। এই তল্লাশি ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। সিপিআই(এম)-এর তরফে অভিযোগ করা হয়েছে, বিরোধী রাজনীতিকে নিশানা করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে বিজেপি ও কংগ্রেস এই হামলার নিন্দা করে তদন্তকারী সংস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইডি তদন্ত বন্ধের আবেদন খারিজ হয়

উল্লেখ্য, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে এদিন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই তল্লাশি চলছে 'কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড' (CMRL) দুর্নীতি মামলার সঙ্গে জড়িত অর্থ পাচার তদন্তে। এই মামলায় বিজয়নের মেয়ের নামও উঠে এসেছে। শুধু পিনারাই বিজয়নের বাড়িই নয়, আরও ৯টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালাচ্ছে ইডি। কেরল হাইকোর্ট CMRL মামলায় ইডি-র তদন্ত বন্ধ করার আবেদন খারিজ করার একদিন পরেই এই অভিযান শুরু হয়। ইডি-র তদন্তকারীরা কোঝিকোড়ে প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পি এ মুহাম্মদ রিয়াজের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন। তিনি পিনারাই বিজয়নের জামাই এবং তাঁর মেয়ে টি বীণার স্বামী।