MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • ভয়ঙ্কর! এল নিনো-র কারণেই বছর বছর বাড়বে তাপমাত্রা, কমবে বৃষ্টিপাত, তোলপাড় হতে পারে জনজীবন

ভয়ঙ্কর! এল নিনো-র কারণেই বছর বছর বাড়বে তাপমাত্রা, কমবে বৃষ্টিপাত, তোলপাড় হতে পারে জনজীবন

এল নিনো-র কারণেই ভয়ঙ্কর ভাবে বাড়ছে তাপমাত্রা! কী এই এল নিনো জানেন?

2 Min read
Author : Anulekha Kar
| Updated : May 30 2024, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
কেন বাড়ছে এত গরম?
Image Credit : freepik

কেন বাড়ছে এত গরম?

গরম যেন কমছেই না! বছর বছর পাল্লা দিয়ে যেন বাড়ছে তাপমাত্রা। কোনও মতেই শান্তির নিশ্বাস নিতে পারছেন না মানুষ। চলতি বছর প্রায় তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৫০ এর কাছাকাছি। গত বছরের তুলনায় এই বছরের গরম অনেক বেশি। ভেঙে ফেলেছে সমস্ত রেকর্ড। আসন্ন বছরে আরও গরম পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কিন্তু কেন এত বাড়ছে তাপমাত্রা?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
কেন বাড়ছে এত গরম?
Image Credit : social media

কেন বাড়ছে এত গরম?

আসলে গরম পড়ার আসল কারণ হল এল নিনো-এর প্রভাব। আন্তর্জাতিক স্তরে এলনিনো নিয়ে আগেই আলোচনা হয়েছিল।' এল নিনো'-র প্রভাবেই মারাত্মক পরিস্থিতি বিশ্ব জুড়ে। এর প্রভাবে কমে যেতে পারে বৃষ্টির পরিমাণ। বাড়তে পারে গরম। কিন্তু কী এই এলনিনো। আসলে এলনিনো হয়।

39
কেন বাড়ছে এত গরম?
Image Credit : freepik

কেন বাড়ছে এত গরম?

কিন্তু কী এই 'এল নিনো'? দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে দেখা যায় এল নিনো। কিন্তু এর প্রভাব ভারতে কেন পড়ছে?

49
কেন বাড়ছে এত গরম?
Image Credit : freepik

কেন বাড়ছে এত গরম?

১৬ শতক নাগাদ দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে একদল মৎসজীবী মাছ ধরছিলেন। এই সময় তাঁরা সমূদ্রজল তুলনামূলক ভাবে উষ্ণ দেখেন। কিন্তু এই অঞ্চলের জল এই উষ্ণ জলের তুলনায় বেশ অনেকটাই শীতল থাকার কথা। এই অবস্থার নাম মৎসজীবীরা দিলেন 'এল নিনো দে নাভিদাদ'।

59
কেন বাড়ছে এত গরম?
Image Credit : Asianet News

কেন বাড়ছে এত গরম?

নাভিদাদ একটি স্প্যানিশ শব্দ। যার ইংরেজি অর্থ 'ক্রিসমাস'। অর্থাৎ ক্রিসমাসের সময়ের এল নিনো। এলনিনো কথার অর্থ হল দুষ্টু ছেলে। তবে এখন শুধু ডিসেম্বরেই নয়, এপ্রিল-মে মাসেও দেখা দেয় এল নিনো।

69
কেন বাড়ছে এত গরম?
Image Credit : Asianet News

কেন বাড়ছে এত গরম?

এল নিনো কথার অর্থ হল প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্রস্রোত। এই স্রোতের ফলে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল, বিশেষ করে পেরুর দিকের জল।

79
কেন বাড়ছে এত গরম?
Image Credit : Instagram

কেন বাড়ছে এত গরম?

দক্ষিণ গোলার্ধের বায়ুর প্রবাহ বদলে যায়। যেদিকে যাওয়ার কথা তার উল্ট দিকে চলে বায়ুপ্রবাহ। ফলে যে উষ্ণ জলের স্রোত অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার কথা তা উলটে গিয়ে পেরুর দিকে চলে আসে। ফলে অস্ট্রেলিয়া উপকূলে জল নেমে যায়। বেড়ে যায় পেরু উপকূলের সমুদ্রের তাপমাত্রা ও উচ্চতা।

89
কেন বাড়ছে এত গরম?
Image Credit : PTI

কেন বাড়ছে এত গরম?

তবে ভারতে এর প্রভাব পড়ে কেন? বায়ু প্রবাহ এভাবে উল্টে যাওয়ার কারণে ভারত, বাংলাদেশ, মায়ানমারে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। বেড়ে যায় তাপমাত্রা। শুকিয়ে যায় মাটি। এমনকি খরাও দেখা দিতে পারে। তবে কখন এবং কেন এল নিনো হয় তা এখনও পর্যন্ত বলতে পারেনি বিজ্ঞানীরা।

99
কেন বাড়ছে এত গরম?
Image Credit : Getty

কেন বাড়ছে এত গরম?

বায়ুপ্রবাহের দিক বদলে যাওয়ার কারণেই এলনিনো হয়। কিন্তু কেন বায়ু প্রবাহ বদলে যায় তা এখনও জানা যায়নি। প্রায় ৪ থেকে ৭ বছর অন্তর অন্তর এই পরিস্থিতি দেখা দেয়।

About the Author

AK
Anulekha Kar
অনুলেখা কর ২০২৪ সালের এপ্রিল মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। তাঁর এর আগে একাধিক টেলিভিশন ও ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতক পাশ করার পরে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদনের খবর লেখেন। পলিটিক্যাল খবর লেখা তাঁর নেশা। কোনও খবরের বিষয়ে অনুলেখার সঙ্গে যোগাযোগ করতে হলে anulekha.kar@asianetnews.in -এই আইডিতে মেইল করতে পারেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজের নিরিখে প্রথম ভারত! বিনা পয়সায় ওভারটাইমে নাজেহাল কর্মীরা
Recommended image2
Masood Azhar: মাথার দাম ৭০ লক্ষ! পাকিস্তানের ঘোষণাকে 'গিমিক' বলে উড়িয়ে দিল ভারত
Recommended image3
Rajasthan Municipal Election: একটি মাত্র ভোট পেলেন বিজেপি প্রার্থী! রাজস্থানের পৌরসভা নির্বাচনে বিরাট প্রভাব ফেলল কংগ্রেস-সিপিএম-আপ
Recommended image4
School Holiday: আবহাওয়ায় বিরাট বদল! ধেয়ে আসছে বিরাট ঝড়, এই রাজ্যে কি স্কুল ছুটি ১৬ তারিখ?
Recommended image5
Now Playing
Madrasa Close: শুভেন্দুর সরকারের কড়া পদক্ষেপ, বন্ধ হল ২৫২ মাদ্রাসা! কেন উঠল গেল গেল রব? দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved