MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ঠিক কী কারণে দুবাই এয়ার শোতে ভেঙে পড়ল তেজস যুদ্ধ বিমান? ২৪ বছরের ইতিহাসে দুর্ঘটনা ২বার

ঠিক কী কারণে দুবাই এয়ার শোতে ভেঙে পড়ল তেজস যুদ্ধ বিমান? ২৪ বছরের ইতিহাসে দুর্ঘটনা ২বার

কেন তেজস যুদ্ধ বিমানে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট করেনি প্রতিরক্ষা মন্ত্রী। কেন্দ্রীয় সরকারও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। তবে সোশ্যাল মিডিয়ায় তেজস নিয়ে একাধিক খবর ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলি মিথ্যা বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকার। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 22 2025, 09:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
২বার দুর্ঘটনার কবলে তেজস
Image Credit : Asianet News

২বার দুর্ঘটনার কবলে তেজস

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান। দুবাই এয়ার শো চলাকালীনই ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে উইং কমান্ডার নমনশ স্যায়ালের। ভারতের তৈরি এই যুদ্ধ বিমানের ব্যার্থতার হার অত্যান্ত কম। ২৪ বছরের ইতিহাসে এই নিয়ে দুইবার ভেঙে পড়ল তেজস যুদ্ধ বিমান।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দুবাই গিয়েছিল
Image Credit : X, ANI

দুবাই গিয়েছিল

দুবাই এয়ার শো-তে ভারত সরকার পাঠিয়েছিল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস। সেটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কেন এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট করেনি প্রতিরক্ষা মন্ত্রী। কেন্দ্রীয় সরকারও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। তবে সোশ্যাল মিডিয়ায় তেজস নিয়ে একাধিক খবর ছড়িয়ে পড়েছে। যদিও সেগুলি মিথ্যা বলে দাবি করেছিল কেন্দ্রীয় সরকার।

Related Articles

Related image1
শ্যুটআউট@বরানগর! সকালবেলায় বাইক আরোহীদের গুলি সরকারি কর্মীকে লক্ষ্য করে
Related image2
সংবিধান প্রতিটি পদের জন্যই 'লক্ষণরেখা' টেনেছে, সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়া রাজ্যপালের
36
তেজস নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর
Image Credit : X, ANI

তেজস নিয়ে সোশ্যাল মিডিয়ায় খবর

দুবাই এয়ার শোতে ভারত থেকে যে তেজস এমকে ১ যুদ্ধ বিমান পাঠান হয়েছে তার জ্বালানি লিক করছে।- এই খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই বক্তব্যের পক্ষে বেশ কিছু ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাতেও দেখা গিয়েছিল তেজস থেকে তরল পদার্থ গড়িয়ে পড়ছে।

46
কেন্দ্রীয় সরকারের দাবি
Image Credit : X, ANI

কেন্দ্রীয় সরকারের দাবি

এই খবর ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। পিআইবি-র তরফ থেকে জানান হয়েছিল, এই খবর সম্পূর্ণ ভুয়ো। ভিডিওতে যে তলব দেখা গিয়েছে তা আদৌ তেল নয়, জল। ইচ্ছেকৃতভাবেই জল ছড়়িয়ে দেওয়া হয়েছিল। এটি একটি নিয়মমাফিক প্রক্রিয়া।

56
দুর্ঘটনা যেভাবে ঘটল
Image Credit : X

দুর্ঘটনা যেভাবে ঘটল

বিশেষজ্ঞদের একাংশ ভিডিও দেখে জানিয়েছিল, শূন্যে তেজস যুদ্ধ বিমান নিয়ে একটি কৌশল দেখানোর পরিকল্পনা ছিল পাইলটের। তা ব্যারেল রোল নামে পরিচিত। এই কৌশলে জেট একবার পাল্টি খেয়ে আবার সোজা হয়। তারপর গোলাকার কক্ষপথে ঘুরতে থাকে। এটি একটি কঠিন কৌশল। পাইলটকে কিছু সময়ের জন্য যুদ্ধ বিমানের মধ্যেই উল্টে থাকতে হয়। এয়ার শোতে পাল্টি খেতেই তেজস যুদ্ধ বিমানে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।

66
দুর্ঘটনা
Image Credit : twitter

দুর্ঘটনা

তেজস যুদ্ধ বিমান উল্টে যাওয়ার পর আর সোজা হতে পারেনি। উল্টানো অবস্থাতেই নিচের দিকে নামতে শুরু করে। বিশেষজ্ঞদের অনুমান সেই সময়ই যুদ্ধ বিমানের নিয়ন্ত্রণ হারান পাইলট। অনেকেই মনে করছেন, উল্টে যাওয়ার পরে সোজা হয়ে ওপরে ওঠার জন্য যে গতির প্রয়োজন হয় তা ছিল না তেজসের। অনেকেই ইঞ্জিনিয়ারিং ত্রুটির দিকেই আঙুল তুলেছেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Supreme Court: লিপস অ্যান্ড বাউন্স মামলায় তদন্তকারী সংস্থার গড়িমসি, সুপ্রিম ভর্ৎসনা ED-CBI'কে
Recommended image2
School Holidays: সেপ্টেম্বরে টানা ৩ দিন ছুটি! স্কুল-কলেজ কবে কবে বন্ধ থাকছে? জানুন এক ক্লিকে
Recommended image3
Now Playing
Nepal Flash Flood: চোখে-মুখে আতঙ্ক! হড়পা বানের বিভীষিকা কাটিয়ে ঘরে ফিরলেন ওড়িশার তরুণী, কী দেখেছিলেন অন্যরা?
Recommended image4
India-Iran Relations: ব্রিকস সম্মেলনে ইরানকে ডাকলেন মোদী, পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে দিলেন শান্তির বার্তা
Recommended image5
GDP Growth in India: ৭.৮% জিডিপি বৃদ্ধি জুন ত্রৈমাসিকে, যুদ্ধ এবং তেলের চ্যালেঞ্জ সামলে অটুট ভারতীয় অর্থনীতি
Related Stories
Recommended image1
শ্যুটআউট@বরানগর! সকালবেলায় বাইক আরোহীদের গুলি সরকারি কর্মীকে লক্ষ্য করে
Recommended image2
সংবিধান প্রতিটি পদের জন্যই 'লক্ষণরেখা' টেনেছে, সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়া রাজ্যপালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved