তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ  এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে  আহত হয়েছেন বেশ কয়েক জন  রাজ্য ও কেন্দ্র ক্ষতিপুরণ ঘোষণা করেছে 

ভোটের আগে বড়সড় বিপর্যের ঘটনা ঘটল তালিমনাড়ুতে। চেন্নাই থেকে প্রায় ৫০০ কিমেমিটার দূরে বিরুধনগর জেলায় একটি বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহতে হয়েছে বেশ কয়েক জন। বিস্ফোরণে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরুধনগরে বাজি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা খুবই দুঃখজনক। নিহতদের পরিবারকে তিনি সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর প্রশাসন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতেদের ৫০ হাজার টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। <!--

Scroll to load tweet…