FCRA Bill: সংসদের অধিবেশনে এফসিআরএ বিল পেশ করা নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে, দিল্লিতে পুলিশের উপর হিংসার ঘটনাকে হাতিয়ার করে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে শাসকদল। এর মধ্যেই 'অযোধ্যা স্কিট' বিতর্কে রাহুল গান্ধীকে নোটিশ পাঠানো হয়েছে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।
FCRA Bill Controversy: সংসদের অধিবেশনে ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট বা এফসিআরএ বিল পেশ করা নিয়ে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আইনমন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন, বিলটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এই কমিটির বৈঠকেই নেওয়া হবে। তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, এই বিষয়ে সব মতামত ও উদ্বেগ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।
এফসিআরএ-বিল আসলে কী? এর কাজ কী?
অন্যদিকে, শাসকদল সোমবার থেকে সংসদে বিরোধীদের বিরুদ্ধে কড়া প্রতিরোধ ও পাল্টা আক্রমণের পরিকল্পনা করেছে। দিল্লিতে পুলিশকর্মীদের উপর হওয়া হিংসার ঘটনা সংসদে তুলে ধরে বিরোধীদের কোণঠাসা করার চেষ্টা করবে শাসক শিবির।
এরই মধ্যে, 'অযোধ্যা স্কিট' সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পাপ্পু যাদবকে নোটিশ পাঠানো হয়েছে। সব মিলিয়ে, আগামী দিনগুলিতে এই সমস্ত বিষয় নিয়ে সংসদ উত্তাল হতে পারে বলে মনে করা হচ্ছে।
অন্য়দিকে, গত জুন মাসে পাসপোর্টদিবসে বিদেশ মন্ত্রক বড় মন্তব্য করেছিল। জানানো হয়েছিল, পাসপোর্ট বিদেশ ভ্রমণের নথি মাত্র, এটি নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এরপরেই শুরু হয় জোর বিতর্ক। বিদেশ মন্ত্রকের এই মন্তব্যের পর প্রশ্ন ওঠে, তাহলে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের সুনির্দিষ্ট নথি কোনটি। এই জটিল প্রশ্নের উত্তর পেতেই সংসদে প্রশ্ন তোলেন রাজ্যসভার সাংসদ আবদুল ওয়াহাব।
ভারতীয় পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ কি না, পাসপোর্ট পাওয়ার যোগ্যতার মাপকাঠি কী, বিদেশি নাগরিকত্ব নেওয়ার পর ভারতীয় নাগরিকত্বে কী প্রভাব পড়ে, নাকি সরকার এই কাঠামো পর্যালোচনার পরিকল্পনা করছে— একাধিক প্রশ্ন তোলা হয়। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়, শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকই ভারতীয় পাসপোর্ট পাওয়ার যোগ্য। পাসপোর্ট আইন ১৯৬৭ অনুসারেই এই নথি ইস্যু করে সরকার। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে পাসপোর্ট কী তাহলে ভারতের নারগিকত্বের প্রমাণ?
Indian Railways Tour: গঙ্গা-গয়া-সঙ্গম যাত্রা, ভারত দর্শনে এবার বিশেষ ট্রেন আনল রেল

