দুধ, দই, পনির কিংবা ঘি কিনতে গেলে এবার থেকে প্যাকেটের গায়ে দেখতে হবে বিশেষ চিহ্ন। দুগ্ধজাত পণ্যের প্যাকেজিং নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। ১ জুলাই ২০২৮ থেকে এই নিয়ম কার্যকর হবে। প্যাকেটের আকার অনুযায়ী লোগোর মাপও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

দুধ, দই, পনির কিংবা ঘি কিনতে গেলে এবার থেকে প্যাকেটের গায়ে দেখতে হবে বিশেষ চিহ্ন। দুগ্ধজাত পণ্যের প্যাকেজিং নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। ১ জুলাই ২০২৮ থেকে এই নিয়ম কার্যকর হবে। প্যাকেটের আকার অনুযায়ী লোগোর মাপও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট নকশার একটি নীল রঙের বর্গাকার বাক্সের মধ্যে থাকবে সাদা রঙের দুধের ফোঁটার ছবি। দুধ ও দুগ্ধজাত পণ্যের প্যাকেটে এই লোগো লাগানো বাধ্যতামূলক হবে। শুধু দুধ নয়, দই, পনির, মাখন, ঘি, চিজ, ক্ষীর বা খোয়া এবং আইসক্রিমের মতো পণ্যও এই নিয়মের আওতায় আসবে। দুধকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা কম্পোজিট মিল্ক প্রোডাক্টের ক্ষেত্রেও নিয়মটি প্রযোজ্য।

প্যাকেটের মাপ অনুযায়ী কত বড় হবে লোগো?

  • ১০০ বর্গ সেমি পর্যন্ত ৬ মিমি
  • ১০০–৫০০ বর্গ সেমি ৮ মিমি
  • ৫০০–২৫০০ বর্গ সেমি ১২ মিমি
  • ২৫০০ বর্গ সেমির বেশি ১৬ মিমি

নির্ধারিত মাপের চেয়ে বড় লোগো ব্যবহার করা যাবে। তবে কোনও সংস্থাই নির্দিষ্ট মাপের চেয়ে ছোট লোগো ব্যবহার করতে পারবে না।

কবে থেকে কার্যকর হবে এই নিয়ম?

FSSAI ৬ নভেম্বর ২০২৬ তারিখে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। ৯ নভেম্বর তা ভারতের সরকারি গেজেটে প্রকাশিত হয়। আগামী ১ জুলাই ২০২৮ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এই নিয়মের খসড়া প্রকাশ করে সাধারণ মানুষের কাছ থেকে মতামত ও আপত্তি চেয়েছিল FSSAI। সেই প্রক্রিয়া শেষে চূড়ান্ত সংশোধনী প্রকাশ করা হয়েছে। দুধের বিকল্প উপাদান দিয়ে তৈরি ইমিটেশন বা অ্যানালগ পণ্যকে এই নিয়মে দুগ্ধজাত পণ্য হিসেবে ধরা হচ্ছে না। ফলে আসল দুগ্ধজাত পণ্য ও দুধের বিকল্প দিয়ে তৈরি পণ্যের পরিচয় আলাদা করে বোঝার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়

দুধের বিকল্প উপাদান দিয়ে তৈরি ইমিটেশন বা অ্যানালগ পণ্যকে এই নিয়মে দুগ্ধজাত পণ্য হিসেবে ধরা হচ্ছে না। ফলে আসল দুগ্ধজাত পণ্য ও দুধের বিকল্প দিয়ে তৈরি পণ্যের পরিচয় আলাদা করে বোঝার বিষয়টিও গুরুত্বপূর্ণ।