পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে কোচবিহার জেলায়।

মঙ্গলবারের তুলনায় বুধবারও অধিকাংশ রাজ্যে পেট্রোলের দর অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম রয়েছে প্রতি লিটারে ৯২.৭৬ টাকা। এই মুহুর্তে, ভারত সরকার কর্তৃক ধার্য আবগারি শুল্ক প্রতি লিটারে ধার্য রয়েছে ২১ টাকা করে। এই মূল্য সংযোজন কর, একেকটি রাজ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুম্বই এবং নয়াদিল্লির মতো স্মার্ট শহরগুলিতে জ্বালানির ওপর মূল্য সংযোজন কর যথেষ্ট বেশি থাকার ফলে পেট্রোল এবং ডিজেল ইত্যাদি জ্বালানির দাম ভারতের স্মার্ট সিটিগুলিতে তুলনামূলকভাবে বেশি থাকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

মুম্বইতে বুধবার প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা, ডিজেলের দাম ৯৪.২৭ টাকা। যা গতকালের তুলনায় একই রকম রয়েছে। রাজধানী দিল্লিতেও পেট্রোলের দর রয়েছে ৯৬.৭২ টাকা, ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা। এই দরেও সোমবারের চেয়ে কোনও পরিবর্তন হয়নি। অন্যান্য শহরগুলির মধ্যে দক্ষিণে চেন্নাই শহরে বুধবার লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০২.৬৩ টাকা, ডিজেলের দাম হয়েছে ৯৪.২৪ টাকা প্রতি লিটার। বেঙ্গালুরু শহরে লিটার পিছু পেট্রোলের দাম রয়েছে ১০১.৯৪ টাকা, যা সোমবারের পর আর পরিবর্তিত হয়নি। ডিজেলের দাম রয়েছে ৮৭.৮৯ টাকা। ভারতের মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি রয়েছে হায়দরাবাদে। এই শহরে মঙ্গলবার পেট্রোলের দর রয়েছে প্রতি লিটারে ১০৯.৬৬ টাকা করে। ডিজেলের দর রয়েছে ৯৭.৮২ টাকা করে।

পশ্চিমবঙ্গে কলকাতা শহরে আজ পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা হলেও অন্যান্য জেলাগুলির তুলনায় দর সবচেয়ে বেশি রয়েছে কোচবিহার জেলায়। সেখানে বুধবার প্রতি লিটারে পেট্রোলের দাম রয়েছে ১০৭.৩৯ টাকা, ডিজেলের দাম রয়েছে ৯৩.৯০ টাকা। এছাড়া, আলিপুরদুয়ার, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও পেট্রোলের দর অন্যান্য জেলাগুলির তুলনায় বেশি রয়েছে।

কলকাতায় রান্নার গ্যাসের দাম ভারতের অন্যান্য শহরের তুলনায় বেশির দিকেই রয়েছে। জানুয়ারি মাসে কলকাতায় রান্নার গ্যাসের দাম রয়েছে ১০৭৯ টাকা। যেখানে মুম্বই শহরে গ্যাসের দাম ১০৫২ এবং নয়া দিল্লিতে সিলিন্ডারপিছু গ্যাসের দাম রয়েছে ১০৫৩ টাকা করে।

আরও পড়ুন-
পাহাড়ি মেঘালয়ে সরকার গড়ার লক্ষ্যে তৃণমূল, আজই পা রাখতে চলেছেন মমতা ও অভিষেক
‘ভারতের সঙ্গে ৩টি যুদ্ধে বেড়েছে গরিবী, বেকারত্ব’, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সততার বৈঠক চাইলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ
মকর সংক্রান্তি পেরিয়ে বৃষ্টি পেল বাংলা, বুধবার সকালে তাপমাত্রার পারদে সামান্য পতন