ইন্টারভিউ দিতে গিয়ে নাচতে হল তরুণীকে! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সমাজ মাধ্যম

সামনে বসে একাধিক উচ্চপদস্থ কর্মী। ইন্টারভিউ দিতে এসে সকলের সামনে নাচতে হল তরুণীকে! সেই ভিডিওই আবার শেয়ার হয়ে গিয়েছে ইন্টারনেটে। যার জেরে তুমুল নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। কিন্তু মাল্টিনেশন কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসে কেন নাচলেন এই তরুণী?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ইন্টারভিউ দিতে গেলে একটি বায়োডাটা জমা দিতে হয়। সেই বায়োডাটা পড়াশুনার সঙ্গে সঙ্গে হবিও লিখতে হয়। সেই হবির জায়গাতেই নাচ করতে ভালোবাসেন তরুণী বলে লেখা ছিল। আর তাতেই হল বিপত্তি সবার সামনে নাচতে হল তরুণীকে! পাশে বসে ছিলেন একাধিক উচ্চপদস্থ কর্মী। অন্যদিকে চলছে অলাইন কলও তারমধ্যেই দিব্যি নাচছেন তরুণী। তাঁর নাচ দেখে অবশ্য মুগ্ধ হয়েছেন সকলেই, তা ভিডিওটি দেখেই বোঝা গিয়েছে। মেয়েটির নাচ শেষ হতেই হাত তালির বন্যা বয়ে গিয়েছে। 

এই ভিডিও দেখে মেয়েটির সাহসে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অন্যদিকে ইন্টারভিউয়ারদের রুচি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। কীভাবে মেয়েটিকে এভাবে নাচতে বলা হয় তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। কেউ নাচতে বা গাইতেন ভালোবাসেন বলে চাকরির ইন্টারভিউ দিতে এসে তা দেখাতে হবে এই দেখে বেজায় চটে গিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। সমালোচনা করেছেন উচ্চপদস্থ কর্মীদের। 

এক ফোটাও দুশ্চিন্তার ছাপ দেখা যায়নি মেয়েটির মুখে। বরং বেশ আনন্দের সঙ্গেই ও রঙ্গরেজ গানে তালে নাচ করেছেন তরুণী। এই আজব ভিডিও মহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

Scroll to load tweet…