- Home
- India News
- 8th Pay Commission: মোটামুটি জানা গেল অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর! ২৯ হাজার টাকা বেতন হলে নূন্যতম স্যালারি কত টাকা বাড়ছে?
8th Pay Commission: মোটামুটি জানা গেল অষ্টম পে কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর! ২৯ হাজার টাকা বেতন হলে নূন্যতম স্যালারি কত টাকা বাড়ছে?
8th Pay Commission: চূড়ান্ত না হলেও জানা গেল ঠিক কত টাকা বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? জেনে নিন কত টাকা বেতনে ঠিক কত বাড়ছে রইল বিশদে সমস্ত হিসাব।

8th Pay Commission: ৩ অগাস্ট বেতন কমিশনের (8th Pay commission) কার্যক্রম শুরু হয়েছিল। হিসাব মতো তিনমাস কেটে গিয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই নির্ধারিত সময়ের প্রায় অর্ধেক কাটিয়ে ফেলেছে কমিশন। ৩ নভেম্বর থেকে মোট ১৮ মাস সময় দেওয়া হয়েছিল বেতন সংশোধন, ভাতা ও অন্যান্য সংশ্লিষ্ট সুপারিশ-সহ চুড়ান্ত প্রতিবেতন জমা দেওয়ার জন্য।

এরপর ২০২৬ সালের ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর জয়পুরে আলোচনার ব্যবস্থা করা হয়েছে। নতুন বেতন কাঠামোয় সংশোধিত বেতন কত হবে তা ঠিক করা হবে ওই বৈঠকেই। ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে যথাক্রমে ১.৮৬ ও ২.৫৭ ফিটনেস ফ্যাক্টর কার্যকর করা হয়েছিল।
তবে এনসি-জেসিএম (NC-JCM), এআইডিইএফ (AIDEF) এবং এফএনপিও (FNPO)-র মতো বিশিষ্ট কর্মচারী ইউনিয়ন ও পেনশনভোগী সংগঠনগুলো অষ্টম বেতন কমিশনের জন্য উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে মোকাবিলা করতে আরও ফিচমেন্চ ফ্যাক্টর বাড়ানো প্রয়োজন।
এইসব মাথায় রেখেই ২.০,২.১, ২২.২৫,২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে বেতন ঠিক কত হবে তার একটা হিসাব দেওয়া হল। ধরা যাক কোনও কর্মচারীর বেতন ২৯২০০ টাকা। তবে তার সম্ভাব্য মূল বেতন হবে
ফিটমেন্ট ফ্যাক্টর ২ হলে- ৫৮৪০০ টাকা
ফিটমেন্ট ফ্যাক্টর ২.১০ হলে ৬১৩২০ টাকা
ফিটমেন্ট ফ্যাক্টর ২.২৫ হলে ৬৫৭০০ টাকা
ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ হলে ৭৫০৪৪ টাকা
এবার ধরা যাক কোনও কর্মীর বেতন ৩৫৫০০ টাকা। তবে ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী বেতন হতে পারে ৭০৮০০ টাকা, ৭৪৩৪০ টাকা, ৭৯৬৫০ টাকা, ৯০৯৭৮ টাকা।
তবে ঠিক কোনটাকে ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে ধার্য করা হবে তা এখনও পর্যন্ত ঠিক করা হয়নি।