সদ্য ভাইরাল হল এক বরের ভিডিও। সে মানুষ নাকি সুপারম্যান তা নিয়ে উঠেছে প্রশ্ন। 

এ বরের খাওয়ার স্টাইল মনে রাখবে সকলে। বর দেখতে এসে যেন ভূত দেখল স্থানীয় লোকজন। সদ্য ভাইরাল হল এক বরের ভিডিও। সে মানুষ নাকি সুপারম্যান তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, বিয়ে করতে এসেছে পাত্র। টেবিল সাজিয়ে মিষ্টি খেতে দেওয়া হয়েছে তাঁকে। পাত্রের খাওয়া দেখার জন্য ভিড় করেছে পাত্রীপক্ষ। পাত্র খাচ্ছেন না দেখে পাত্রীপক্ষের এক তরুণী চামচে করে মিষ্টি ধরল তার সামনে। তারপরই হঠাৎ সুপারম্যানের মতো সেই মিষ্টি দ্রুত গতিতে খেয়ে ফেলল সে। কীভাবে তা খেল তা কেউ ঠাওর করতে পারছে না। সেকেন্ডের মধ্যে মিষ্টি চলে গেল তাঁর মুখে।

View post on Instagram

ইনস্টাগ্রামে ভাইরাল হল এই ভিডিও। ভিডিওতে বরের কীর্তি দেখে অবাক হয়েছেন সকলে। এত দ্রুত যে কেউ খাবার খেতে পারে তা আগে কেউ বুঝে উঠতে পারেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বরের পোশাক করে বসে আছে একটি ছেলে। ভিডিওতে তার মুখ স্পষ্ট নয়। তবে, সে হঠাৎ কী ভাবে মুখে খাবার ঠোকালো তা নজর কেড়েছে সকলে। 

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানান ভিডিও ভাইরাল হয়। অবাক করা কাজ কর্ম করে ভিডিও পোস্ট করেন অনেকেই। তা মাঝে মধ্যেই খবরে আসে। এর আগে খাবার দাবার নিয়ে অনেক ভিডিও-ই ভাইরাল হয়েছে। তবে, দ্রুত এমন খাবার খাওয়ার ভিডিও কোনওদিন দেখেননি কেউই। এত দ্রুত যে কেউ খাবার খেতে পারে, তা এতদিন অজানা ছিল সকলের।