করোনা সত্ত্বেও বাড়ল বিদেশি বিনিয়োগপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের কামাল বলেই দাবি রেলমন্ত্রীরগত ছয় বছরে বিদেশী বিনিয়োগ বেড়েছে ৫৫ শতাংশআর কী বললেন পীযূষ গয়াল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে ভারত হয়ে উঠেছে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা এফডিআই-এর পছন্দসই গন্তব্য। মঙ্গলবার রাতে টুইট করে এমনই দাবি করলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। এদিন একটি ইনফোগ্রাফিক্স শেয়ার করে রেলমন্ত্রী জানান, কোভিড মহামারি সত্ত্বেও এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে, অর্থাৎ চলতি আর্থিক বছরের প্রথম ৫ মাসে বিদেশি বিনিয়োগ, গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেড়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

২০২০ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত মোট এফডিআই এসেছে ৩৫.৭৩ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৯-২০২০ আর্থিক বছরের প্রথম পাঁচ মাসে এফডিআই এসেছিল ৩১.৬০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ এই বছর একই সময়ে বিদেশি বিনিয়োগ ১৩ শতাংশ বেশি এসেছে। এটা সর্বকালীন রেকর্ড বলেছেন পীযূষ গয়াল।

Scroll to load tweet…

এছাড়া মোদী সরকারের আমলে গত ৬ বছরে এফডিআই আগমন বেড়েছে ৫৫ শতাংশ। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতে মোট বিদেশি সরাসরি বিনিয়োগ এসেছিল ২৩১.৩৭ বিলিয়ন মার্কিন ডলার। সেখানে ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে বিদেশি বিনিয়োগ এসেছে ৩৫৮.২৯ বিলিয়ন মার্কিন ডলার।