IndiGo Hijack Threat: ইন্ডিগো বিমানের শৌচাগারে হাইজ্যাক করার হুমকি লেখা চিরকূট মেলায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। বিমানটি বেঙ্গালুরুতে ফিরে আসে এবং নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করে।
IndiGo Hijack Threat: বেঙ্গালুরু বিমানবন্দরে জরুরি অবতরণ। শনিবার, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (টার্মিনাল ১) জরুরি অবস্থা জারি করা হয়। লখনউগামী একটি ইন্ডিগো বিমানের শৌচাগারে হাইজ্যাক করার হুমকি দেওয়া একটি মেসেজ পাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইন্ডিগো বিমানের শৌচাগারে হাইজ্যাক করার হুমকি লেখা চিরকূট মেলায় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। বিমানটি বেঙ্গালুরুতে ফিরে আসে এবং নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করে। বেঙ্গালুরু থেকে লখনউ যাচ্ছিল ইন্ডিগোর 6E-451 বিমানটি। মাঝপথে বিমানের ক্রু মেম্বাররা শৌচাগারের ভেতরে ওই হুমকির চিরকূট দেখতে পান। সঙ্গে সঙ্গে নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলটরা বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনেন।
নিরাপত্তারক্ষীদের তল্লাশি চলছে
বিমানটি অবতরণ করার পরেই বিমানবন্দরের নিরাপত্তা কর্মী এবং পুলিশ সেটিকে ঘিরে ফেলে। যাত্রীদের নামিয়ে এনে বিমানে জোরদার তল্লাশি চালানো হয়। কে বা কারা ওই চিরকূট রেখেছিল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা নিয়ে ইন্ডিগোর এক মুখপাত্র সরকারিভাবে বিবৃতি দিয়েছেন। তিনি জানান, "৭ নভেম্বর ২০২৬ তারিখে বেঙ্গালুরু থেকে লখনউগামী ইন্ডিগোর 6E 451 বিমানে নিরাপত্তার ক্ষেত্রে হুমকির খবর পাওয়া যায়। নিয়ম মেনে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয় এবং নিরাপত্তার স্বার্থে পাইলটরা বিমানটিকে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।"
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। তাদের সবরকমের সাহায্য করা হচ্ছে এবং নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে। ক্লিয়ারেন্স পাওয়ার পর বিমানটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে। ইন্ডিগোতে যাত্রী, ক্রু এবং বিমানের সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার।” লখনউ যাওয়ার জন্য বিমানের ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত যাত্রীদের খাবার দেওয়া হচ্ছে এবং সব খবর জানানো হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














