MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক মানেই কি ধর্ষণ? জেনে নিন আইন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক মানেই কি ধর্ষণ? জেনে নিন আইন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর সেই প্রতিশ্রুতি পালন না করার ঘটনা নতুন কিছু নয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট তরুণী বা যুবতী ধর্ষণের অভিযোগ দায়ের করতে পারেন। তবে তার আগে আইন জেনে নেওয়া ভালো।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 02 2024, 02:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে
Image Credit : Getty

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে ১০ বছরের কারাদণ্ড হতে পারে

ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারা অনুসারে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোনও পুরুষ যদি একজন মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর সেই প্রতিশ্রুতি পালন না করেন, তাহলে সেই মহিলার সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপন করা হলেও সেই পুরুষকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা যেতে পারে। এই অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভারতীয় ন্যায় সংহিতায় এই ধারা থাকলেও, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই ধর্ষণ নয়
Image Credit : Getty

ভারতীয় ন্যায় সংহিতায় এই ধারা থাকলেও, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস মানেই ধর্ষণ নয়

সম্প্রতি সুপ্রিম কোর্ট বলেছে, শারীরিক সম্পর্ক স্থাপনের পর যদি বিয়ে না হয়, তাহলে সব ক্ষেত্রেই সংশ্লিষ্ট পুরুষকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা যাবে না।

310
প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে বিপাকে এক মহিলা
Image Credit : Getty

প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করে বিপাকে এক মহিলা

এক মহিলার অভিযোগ, ২০১৭ সালে কল সেন্টারে কাজ করার সময় ফোনে কথা বলার সূত্রে এক ব্যক্তির সঙ্গে তাঁর আলাপ হয়। তাঁরা দেখা করেন। ২০১৯ সালের জানুয়ারিতে তাঁদের শারীরিক সম্পর্ক হয়। এখন সেই প্রেমিক বিয়ে না করে হুমকি দিচ্ছে। কিন্তু যৌথ সম্মতিতে শারীরিক সম্পর্ক হওয়ায় ওই মহিলার অভিযোগ খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটিশ্বর সিংও এই অভিযোগ খারিজ করে দিয়েছেন।

410
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা মানেই ধর্ষণ নয়, রায় সুপ্রিম কোর্টের
Image Credit : Getty

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা মানেই ধর্ষণ নয়, রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটিশ্বর সিং বলেছেন, যৌথ সম্মতিতে হওয়া কোনও শারীরিক সম্পর্কের পর সংশ্লিষ্ট পুরুষ ও মহিলার বিয়ে না হয়, তাহলে ওই পুরুষকে অপরাধী বলা যাবে না।

510
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে মহিলা গর্ভবতী হয়ে পড়লেও সবসময় অপরাধ নয়!
Image Credit : Getty

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে মহিলা গর্ভবতী হয়ে পড়লেও সবসময় অপরাধ নয়!

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের জেরে এক মহিলা গর্ভবতী হয়ে পড়েন। এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। এ বছরের অক্টোবরে এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সি টি রবিকুমার ও বিচারপতি রাজেশ বিন্দালন বলেন, এই পুরুষ ও মহিলার মধ্যে একাধিকবার যৌথ সম্মতিতে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়েছে। তাঁরা একসঙ্গে অনেকদিন থেকেছেন। ফলে এই ঘটনাকে ধর্ষণ বলা যাবে না।

610
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলেই ধর্ষণের মামলা দায়ের করা যায়
Image Credit : Getty

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলেই ধর্ষণের মামলা দায়ের করা যায়

২০১৩ সালে এক সমীক্ষায় জানা যায় দিল্লির জেলা আদালতে যত ধর্ষণের মামলা দায়ের হয়, তার এক চতুর্থাংশই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন।

710
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মহিলার সম্মতির উপর জোর দিচ্ছে আদালত
Image Credit : Getty

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মহিলার সম্মতির উপর জোর দিচ্ছে আদালত

সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট, কোনও পুরুষ ও মহিলা যদি একাধিকবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ওই মহিলার সম্মতি থাকে, তাহলে এই ঘটনাকে ধর্ষণ বলা যাবে না।

810
কোনও মহিলাকে ভয় দেখিয়ে, নেশা করিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়
Image Credit : Getty

কোনও মহিলাকে ভয় দেখিয়ে, নেশা করিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলে ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়

কোনও মহিলাকে যদি মাদক বা মদ খাইয়ে, ভয় দেখিয়ে, ব্ল্যাকমেল করে, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে কোনও পুরুষ, তাহলে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা যায়।

910
চাকরি বা কর্মক্ষেত্রে পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়
Image Credit : Getty

চাকরি বা কর্মক্ষেত্রে পদোন্নতির প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও ধর্ষণের অভিযোগ দায়ের করা যায়

অনেক ক্ষেত্রে দেখা যায়, চাকরি পাইয়ে দেওয়া, পদোন্নতির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও মহিলাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন পুরুষরা। এই প্রতিশ্রুতি পালন না করলে সংশ্লিষ্ট পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা যায়।

1010
যে কোনও প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মহিলার সম্মতি কীভাবে প্রমাণ করা যাবে?
Image Credit : Getty

যে কোনও প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে মহিলার সম্মতি কীভাবে প্রমাণ করা যাবে?

একজন মহিলা অনেক সময় পরিস্থিতির চাপে কোনও পুরুষের প্রতিশ্রুতি অনুসারে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য হন। সেক্ষেত্রে এই মহিলার সম্মতির বিষয়টি কীভাবে প্রমাণ করা যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Delhi Building Collapse: দিল্লিতে ফের ভাঙল বহুতল, এবার নিউ সীমাপুরীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা আবাসন
Recommended image2
Krishna River: মাত্র ৬৪ কিমি দূরে আরব সাগর, তবু কেন ১৪০০ কিমি পেরিয়ে বঙ্গোপসাগরে মেশে কৃষ্ণা নদী?
Recommended image3
PM Modi: মোদীজি আমাদের সময়ের অবতার, তাঁকে কেন 'কল্কি' বললেন ভুটানের প্রধানমন্ত্রী টোবগে?
Recommended image4
8th Pay Commission: বেঙ্গালুরুর বৈঠকে ডাক বিভাগের কর্মীদের উচ্চতর বেতন ও HSG-I আপগ্রেডের দাবি
Recommended image5
Indian Navy Espionage: পাক গুপ্তচরদের নৌবাহিনীর গোপন তথ্য পাচার! অন্ধ্র পুলিশের জালে নৌসেনা আধিকারিক-সহ ২
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved